ডাইরী ৬৮
এক.
সারাদিন আমার কেটেছে ভুল দেখে। ভুল দেখারেই চেয়েছি অভ্যাস মতো...ভুল দেখারেই আমি উপভোগ করি। হাত বাড়িয়ে ছুঁয়েছি ভুল স্বপ্ন...ভুল ঘ্রাণ...ভুলের পরান।
ক্রুঢ় বাস্তবের চেয়ে ভুল দেখে চলারেই বরং আমার নিয়তির মতো লাগে। আর তাই ভুলে যাই তাহার অভাব। ভুলের মুখোশে সে আমার পাশাপাশি থাকে। পাশ ফিরে চাইনি ভয়ে যদি ভুল বুঝে ফেলি...
দুই.
যেখানে যাওয়ার ইচ্ছা ছিলো না, সেখানে কেবল স্মৃতিময়তায় ভেসে চলে যাওয়া হয়...সেখানে অপেক্ষা করে যারা, সেইসব ক্লান্তপ্রাণ পুরুষেরা কোনোখানে যেতে চায়, না জেনেই জলে ভাসবার স্বপ্ন দেখে। আহা ঘন জল, স্রোতহীন জল...তার ক্ষমতায় যদি ছুঁয়ে দেয়া যায় স্বপ্নের অতল...
তিন.
দিন শেষে আমরা লাল দরজা পেরিয়ে পৌছতে চেয়েছি অন্য কোনখানে...অচেনা বাঙালি-বিষাক্ত মানুষ-বৃত্তবন্দী আর আমি মিলে, মেতে উঠি স্মৃতি রোমন্থনে। আমাদের আর কোথাও যাওয়া হয় না...





ভাবের কথা বললেন মনে হয়, নাহয় দর্শনের কথা। বুঝলাম না তাই।
জীবন মানেই তো দর্শন। উপলব্ধির পরতে পরতে তো দর্শনই থাকে...
মনটা উদান হলো।তবু মনের কথা বলা লেখা পড়তে ভালো লাগে।
মন উদাসের রোমান্টিকতা কিন্তু উপভোগ্য হয় ছুটির দিনে...
ভালো লাগলো
""আহা ঘন জল, স্রোতহীন জল...তার ক্ষমতায় যদি ছুঁয়ে দেয়া যায় স্বপ্নের অতল..." -- এই লাইনটা দারুন
ধন্যবাদ কাঁকন...
সবাই বুঝে গেল আমি বুঝলাম না?? আজব তো!
বোঝা বুঝির বোঁঝা বহনের চেষ্টা আমি নিজে কখনো করতে চাই না। নিজের মতোন কইরা একটা অর্থ দাঁড় করাই হয়তো অনেক লেখা পাঠের পর...সেইটা বরং আরামদায়ক হয়...কি কন?
ভালোলাগা জানিয়ে দিয়ে গেলাম।
ধন্যবাদ...
লাল দরজা? স্মৃতি রোমন্থন? লাল দালান নাকি? সন্দেহজনক ...
লাল দরজার ভেতরের ঘরেই আমরা স্মৃতি রোমন্থন করি বর্তমানের...প্যারাডক্সটা জমলো?
কিন্তু ... বেলাশেষেও তো কিছুই জানা হলো না ... জানা জিনিসগুলোও বরং আরো ধূসর ঝাপসা হয়ে গেলো ফিরিঙ্গি বুলির তোড়ে
অচেনা বাঙালি জনই বেশি কয় ফিরিঙ্গি বুলি...তার ট্যাবাকু প্রীতি আমাদের বাঁচিয়েছিলো যদিও...
এই পর্বের পুরাটাই আামার ব্যাক্তিগত ডায়েরীতে লিখে ফেলা যাবে অনায়াসে ... পুরো ফিট করে যাবে...
থামস আপে বাড়ি.. সাথে আরো কয়েকটায়
সারে আটে সারে আটে সতের শুধু ঝাপসাই বাড়ায়
আহা ঘন জল, স্রোতহীন জল...তার ক্ষমতায় যদি ছুঁয়ে দেয়া যায় স্বপ্নের অতল...
তিন.
দিন শেষে আমরা লাল দরজা পেরিয়ে পৌছতে চেয়েছি অন্য কোনখানে...অচেনা
বাঙালি-বিষাক্ত মানুষ-বৃত্তবন্দী আর আমি মিলে, মেতে উঠি স্মৃতি রোমন্থনে।
আমাদের আর কোথাও যাওয়া হয় না...
===
এই পার্টটা ইংরেজীতে লিখলে ভালো হৈতো।
আমি ডায়রীর ভক্ত
মন্তব্য করুন