ডাইরী ৭১
এক.
শহরটা গিয়েছে থেমে রূপবতী বৃষ্টিরে সামাল দিতে। আহা বৃষ্টি তুমি বড়ো অসময়ে এলে! গরাদের মতো বৃষ্টি দেখে যে কবির বিবমিষা ছিলো তারে আমি ভালোবাসি আজ। শহরের দূরবর্তী প্রান্ত থেকে আমারে যদিবা যেতে হয় কোন এক নারীর ভালোবাসায় আমি তারে কেনো দূরে ঠেলে যাবো...সে নারী ভালোবেসেছে সব লেখকজনেরে।
দুই.
একসময় আমার মনে হলো আমরা আজ শহরের সব তৃণভোজীরে খেয়েছি পেট পুরে। শহরের সম্মানিত নারী আমাদের জন্য উন্মুক্ত করেছে শহরের সবচেয়ে সম্মানিত রন্ধন শিল্পরে। যদিও বিদায় বেলা ধন্যবাদ বলি নাই। ধাতে নাই বলে চীরকাল সমাজ বিচ্যূত থাকি...
তিন.
তুমি, তোমার অস্তিত্ব আর আমি তারপর একাকী ফিরেছি মাঝরাতে। ঘরে ফিরে দেখি মানুষের ভেতর যে খুনি বাস করে তার গল্প। মাঝের বিরতি নিয়ে আয়নার সমুখে গিয়েছি...চেয়ে দেখি কোন এক খুনি ক্রমাগত রক্তশূন্যতায় হামাগুরি দেয়। তোমার কপোলে জল দেখে বুঝি আবারো বৃষ্টির আনাগোনা...





ভাস্কর দা'র ডায়েরী লিখা কবে শেষ হবে? ... জানার দরকার ... ডায়েরী পরা বন্ধ করতে হবে ... হুদাই মন খারাপ হয় পইড়া ... কেমন জানি হাহাকার হাহাকার ভাব থাকে আপনার ডায়েরী গুলায়
... মাঝে মাঝে এমনেই মন খারাপ থাকে... তার উপরে ডায়েরী পইড়া মন আরো খারাপ হয়
...
কইলে আইজকাই থামাইয়া দিতে পারি ডাইরী লেখা...আপনের বাড়তি মন খারাপের দায়তো আর নিতে পারি না...
ভালো লাগলো
ধন্যবাদ...
লেখেন কেমনে?জানতে মন চায়।
বৃষ্টিটা খুব এনজয় করেছি। কত স্মৃতি এমন বৃষ্টি নিয়ে!!দিন চলে যায়।
এই প্রশ্ন এখন আমরা বন্ধু'র সবচাইতে জনপ্রিয় মনে হইতাছে...
বৃষ্টিটা এনজয় করছি, হাতের মুঠোয় বৃষ্টির ফোটা ধরছি...কিন্তু শৈশব-কৈশোরের মজাটা মিস করছি অনেক...
কৈশোরের কথা বললেন বলে একটা স্মৃতিকথা লিখতে ইচ্ছা করছে।দেখি পারি কিনা।
তাড়াতাড়ি লেখেন...
শহরটা গিয়েছে থেমে রূপবতী বৃষ্টিরে সামাল দিতে। আহা বৃষ্টি তুমি বড়ো অসময়ে এলে!।
অসাধারন একটা লাইনে শুরু,,,,,খুবই ভাল্লাগছে, মাঝে মাঝে কোট করুম...
ধন্যবাদ শাওন...
যে কয়টা পড়েছি এবং পড়ছি সব কয়টাই ভাল লেগেছে এবং লাগছে.......
ধন্যবাদ...
আমি ভাবছিলাম আজকের ডায়রী কি বৃষ্টি নিয়ে শুরু হবে? দেখলাম তাই হয়েছে। বৃষ্টির প্রভাব আমাদের মধ্যে অনেক বেশি। বৃষ্টি যেমন আনন্দ দেয় তেমনি মনে হয় দুঃখ দুঃখ ভাবটাও অনেক বেশি এনে দেয়। কালকে বৃষ্টি দেখে মন ভালো হলো। আবার রাতে ব্যাল্কনিতে দাঁড়িয়ে বাইরে তাকাতেই বুকের মধ্যে কোনো কারন ছাড়াই একটা মোচড় দিল।
ভালো লাগলো ভাস্কর দা।
"বৃষ্টির জলে ধোয়া ছাত ভুল করে ছুঁয়ে দেয়া হাত
এখ আকাশ ভর্তি অভিমান কোনদিন গাইব না যে গান "
(আমার লিখা না চন্দ্রবিন্দুর গান আপনার কমেন্ট দেখে মনে পরলো। (প্যারা শেষ))
কাকন্দি, আপনে এত কিছু কেম্নে মনে রাখেন সেইটা বিস্ময় না। সময় মতন টুপ কইরা তুইলা কেম্নে নিয়া আসেন, সেইটা আসল কাহিনী।
এই গানটা শুনিনাই পারলে এমপি থ্রি লিংক দিয়েন ডাউনলোডের...বা আমার মেইল এড্রেসে পাঠাইতে পারেন কোন সমস্যা না থাকলে...
vashkar.abedinঅ্যাটgmail.com
আমারে সি সি তে রাইখেন। @ কাকন্দি।
http://www.filestube.com/2e4abce31ea7e0d103e9,g/dupurer-khamokha-valobasi-bangla-blogspot-com-MP3.html  
এই লিংকটা এক্সিস্ট করে না এখন...যাউগ্গা আমি দেখি খুঁইজা পাই কি না...
http://www.filestube.com/2e4abce31ea7e0d103e9,g/dupurer-khamokha-valobasi-bangla-blogspot-com-MP3.html
লিংক ঠিকমত দিতে পারিনাই এক্সট্রা যোগ হয়ে গেছে আবার ট্রাই করলাম; তবে আপনি লিংক কপি করে এড্রেসবারে পেস্ট করে html এর পরেরটুকু মুছে দিলে লিংক ঠিকঠাক কাজ করবে
হুমম এইবার ঠিক আছে
সেইটাই...
ধন্যবাদ রাকিব...
ভাস্কার'দা ডাইরী লেখা চালিয়ে যান। আপনার ডাইরী পড়তে খুব ভাল লাগে।
ধন্যবাদ...
এই ধরণের লেখককে নিয়ে ঝামেলা, লেখক যদি কল্পনার ভিতর ঠেলে ঢুকিয়ে দেয় তাহলেতো পাঠকের কূল নাই কিনার নাই।
ডাইরী জিন্দাবাদ।
হুমম...
ধন্যবাদ...
আপনার ডাইরি পড়লে কেমন একটা উদাস উদাস ভাব আইসা যায়......ভাল লাগলো।
ধন্যবাদ...
এইটা কি আমার ভাস্করদা ?
কার কথা কইলেন?
শহরটা গিয়েছে থেমে রূপবতী বৃষ্টিরে সামাল দিতে। আহা বৃষ্টি তুমি বড়ো অসময়ে
এলে!
অসাধারণ শুরু ভাস্করদা। মনে গেঁথে গেল।
এই শুরুটা আসলে বিরক্তির থেইকা হইছিলো...উত্তরা থেইকা ধানমন্ডি যাইতে লাগছে পাক্কা আড়াই ঘন্টা...তখন ইংরেজীতে ফেইসবুক স্টেটাস দিছিলাম...city collapsed just because of the beauty of rain...ঐটারে মাথায় রাইখাই বাংলা লাইনগুলি লেখছি। তয় ব্যোদলেয়ারের কয়টা লাইনও মাথায় ঘুরতাছিলো...সে শহুইরা বৃষ্টিরে জেলখানার গরাদের লগে তুলনা করছিলো ঐ লাইনগুলিতে...
যাউগ্গা রাইত একটার দিকে যখন লাইনগুলি লিখছি, তখন আমারো বৃষ্টির উপর থেইকা সব আক্রোশ গেলোগা...আজিব!
বিশ্বাস করেন, একই অনুভূতি আমার। আমি বৃষ্টির কারণে আরেকটু বেশি থমকে যাওয়া শহরে বিরক্তির সাথে গাড়ি চালাইছি। এখন লাইনটা পড়ে মনে হইছে, বাহ সুন্দর বৃষ্টি ছিল তো!
বরাবর অসাধারন। কোনদিন পড়তে না পারলে মনে হয় কি যেন মিস করলাম।
ডাইরী ৭১ দেখলেই একাত্তর সালে লেখা ডায়রী বলে মনে হয়
এই পর্বটা অনেক বেশী ভালো লাগছে
মন্তব্য করুন