ডাইরী ৭৮
এক.
কিছু স্বাধীনতা আসলেই পরাধীনতার মতো।
কিছু মুক্তি আসলে অনাকাঙ্খার বেশে আসে।
কিছু সময় নিজেরে আঁধার ঘরে
বন্দি ভাবতে ভালো লাগে।
কিছু অর্গল ভাঙার ইচ্ছা কখনো জাগে নাই।
দুই.
দেয়ালময় শ্যাওলা আর মেঝেময় জল। তবু আমি ঘরের ভেতর ভাসি আর ভাসিয়েছি কাগজের নৌকা। জানালার গরাদগুলো সুর্যালোকে ভেসে গেলে কিছু আলো আসে...আলোদেরো সাধ জেগেছে স্বাধীনতার স্রোতে ভাসবার।
চার দেয়ালের আবদ্ধ জমিনে আমরা জলের স্বাধীনতায় ভাসি তবে এই বেলা...
তিন.
স্বাধীন জীবনে আমি খুব ভালো নাই, ভালো ছিলাম এরচেয়ে তোমার অধীনে...





হুমম...
পরাধীনতার কি চমৎকার আগ্রাসন এবং ততোধিক সুন্দর আত্মসমর্পন।
হুমম...
রাজনৈতিক স্বাধীনতা আর আত্ন স্বাধীনতার ক্ল্যাশ !
--------
ভাল লাগলো দাদা ।
আপনে তো বিষয়টারে আরো বড় কইরা দিলেন...আত্ম স্বাধীনতা আসলে জটিল বিষয়...
ধন্যবাদ...
শিক্ষনীয় জিনিস।
হ...
ব্যপারটাতে কি সবার ক্ষেত্রে একই ধরনের অনুভূতি হয় ?
প্রাবল্যের পার্থক্য থাকে হয়তো...কিন্তু আবেগের ধরণটা একই হয় বুঝি...
তাইলে তো খুবই ভাল কথা
স্বাধীন জীবনে আমি খুব ভালো নাই,ভালো ছিলাম এরচেয়ে তোমার অধীনে...
স্বাধীনতা কি একে বলে ভাস্কর দা? না বোধ হয়।এ তো শুধু শূন্যতায় ভাসা।শূণ্যতার হাহাকার।
হুমম...
জামাতের নেতারা মনে হয় এইরকম সবচেয়ে বেশী ভাবে
ঠাট্টা বাদ। আপনার স্বাধীনতাপ্রাপ্তি ইচ্ছার বিরুদ্ধে হয়ে থাকলে কোন কথা নাই। ঘটনা সেইরম না হইলে গান শুনেন।
http://www.esnips.com/doc/6f6d868a-86bf-4806-ba19-f70ceb2a6e8d/Ja-Peyechhi-Ami-Ta-Chaina-Ja-Cheyechhi-Keno-Ta-Paina_Amit-Kumar
জামায়াতের নেতা কি ভাবে সেইটা হয়তো আমি কইতে পারুম না...কিন্তু ইতিহাস থেইকা এইটা কইতে পারি, পাকি আমলে তারা যেরম ছিলো তার চাইতে এখন ভালো আছে
।
বস, মাঝখানে একটা লেইখাও মুইছা ফেলছিলেন, নাকি প্রাইভেট কৈরা ফেলছিলেন নাকি?
হুমম...
স্বাধীন জীবনে আমি খুব ভালো নাই, ভালো ছিলাম এরচেয়ে তোমার অধীনে...
আমিও তাই বলি। স্বাধীন হওয়া মানে সব দ্বায়িত্ব আমার আর পরাধীন থাকা মানে কোন দ্বায়িত্বে নাই।
মন্তব্য করুন