ডাইরী ৭৯
এক.
কেবল সুখের স্মৃতি সমূহেই তবে আমরা মনযোগ দেই। আহা মৃত মানুষ, তোমার মানবিক অস্তিত্ব নিয়েছে কেড়ে...সামাজিক নিয়ম কানুন এমনি নচ্ছার। মানুষ মরলে পরে তার দায় তবে কার ঘাড়ে চাপে? মৃত মানুষেরে যদি পবিত্র বেড়ার আড়ালেই সমাহিত করি তবে কইলাম এইবেলা,
হেইল হিটলার!
দুই.
যে নারী ভেসেছে তার শোকের ভেলায়, তার শোকে আমরা তবে ঢেলে দেই কিছু গান পাউডার। তিনি জ্বলে উঠে বিষ্ফোরিত হলে পর ঢেকে যাক আমাদের সম্পন্ন ইজ্জত।
মানুষ কেবলি একচোখা হয় তবে!? এইবেলা তবে গীবত আরম্ভ হোক দূরবর্তী জনের...কিছুকাল গেলে, নিকটেরে করা যাবে মৃদূ, কোমল শাসন...
তিন.
মৌলবাদেরে কইলাম তুমি ছাগলসম। মৌলবাদ আমার বচন শুনিয়া হাসিলো তবে...কারণ মানুষ ভাবিলো ছাগলেরে মৌলবাদ ডাকিবার প্রয়োজন হয়। সব শুনে মিটিমিটি হাসে সম্রাটেরা। তাদের সাম্রাজ্য বাড়ে শনৈ শনৈ।
মাঝে যেই শিশু তলোয়ার হাতে বিদ্যালয়ে যায়, প্রতি ক্বুরবানীর মৌসুম এলে সে মৌলবাদের শির কাটে। মানুষের কাছে তার গুরুত্ব রয়েছে, এখনো অসীম। দূরবর্তী বিজ্ঞজন তাহার আপন নয়...
চার.
ছাগল উঠিলো এইবার আদর্শিক পাটাতনে। তাহার কদর বাড়ে...





মন্তব্য করুন