ডাইরী ৮১
এক.
রাতের আঁধারে বৃষ্টি ফোঁটা দেখতে পারিনি...বিদ্যুৎ মন্ত্রী দু'ঘন্টা নিভিয়ে রেখেছিলেন সব আলো। তবুও ভিজেছে আমার সময়, তারে ঠেকাতে পারেনি কোন মন্ত্রণালয়ের কেউ। জলের তোড়ে যখন ভেসেছে শব্দগুচ্ছ, কোন প্রহরী আসেনি...স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চুপ থেকেছে।
দুই.
কে কোথায় পালাবে তা নাকি নিশ্চিত ছিলো। আর তাই অপরাধী পালিয়েছে বিচারের আগেই...একজন মন্ত্রকের পদত্যাগে তাহার কি আসে যায়। ব্যর্থতায় কার কি এসে গিয়েছে কবে,,,তবু আমরা সরব হয়েছি উৎসর্গের মন্ত্রে। যেনো সাহারারে বিসর্জন দিলে শান্তি পাবো। আড়ালে দাঁড়িয়ে তখন হেসেছে মিটিমিটি অন্য কেউ...
তিন.
রাত বাড়ে। কমে আসে ঘুমের সময়...সুর্যালোকেরে নিষ্ঠুর লাগে বড়ো।





তিন নম্বরটা অসাধারণ
ধন্যবাদ তানবীরা...
অনেক ভাল লাগলো ।
তিন নম্বর টা মনের কথা বলে।
সুন্দর
কমেন্টের জন্য ধন্যবাদ সবাইরে...
"
রাত বাড়ে। কমে আসে ঘুমের সময়...সুর্যালোকেরে নিষ্ঠুর লাগে বড়ো।" -- দারূণ কাব্যিক একটা লাইন কিন্তু বাস্তবে ব্যাপারটা নিদারুণ, আমার কেন যেন সকালের ঘুমটাই বেশি প্রিয় সেই ছোটবেলা থেকে; রাত জাগতে রাজি কিন্তু সকালসকাল উঠতে ভালো লাগে না
মন্তব্য করুন