ডাইরী ৮৫
এক.
আমার চারপাশে আরশোলা কেরম আয়েশে ঘুরেছে, তাদের পা ফেলা দেখে যে কেউ ভেবেছে পোষ্যবত। সাদা চক দিয়ে গন্ডী নির্দিষ্ট করেছি...তাকিয়েছি হেলা করে, তবু আরশোলা প্রায়শঃ ভুল করে আমার শরীরে উঠে আসতে গিয়ে অচেতন পড়ে গেছে পৃথিবীর পথে।
আরশোলাদের জানা নাই, তাহাদের আমি ভালোবাসি নাই কোনকালে।
দুই.
আরশোলা হানা দেয় তোমার ঘরেও। তাহার উদ্দেশ্য আমার অজানা। সে তোমারে হয়তো বা ক'বে তার ব্যর্থতার ইতিহাস। যূগ যূগ বেচে থেকে তাহাদের সভ্যতা বদলেছে কতোদূর...আরশোলারা কি ইতিহাস মনে রাখে?
তিন.
সাদা পাতা খুলে আমি সপেছি নিজেরে, ঘুমের অষুধে। আমারে স্তব্ধতা নিতে হয় এইবেলা...লিপিবদ্ধ শব্দমালা পড়ে রয়েছে অপ্রকাশিত...





হুমমম----
হ...
ভাল লেগেছে ।
ধন্যবাদ...
হুমমম----
মন্তব্য করুন