শব্দ চাই
একটা সিরিজ করবার ইচ্ছে আছে প্রাচীন চীনা ধর্ম Taoism নিয়ে। Taoism ঠিক প্রচলিত অর্থে ধর্ম নয়; ধর্মের অনুশাসনের চেয়ে দার্শনিকতা এর মধ্যে বেশি। বিভিন্ন কাহিনী ও রূপকের মধ্যে দিয়ে জীবনের গূঢ় সত্য তুলে ধরা হয়েছে বিভিন্ন Taoist বাণীতে। কখনো তা বিমূর্ত, আবার কখনো তা চমকে দেবার মতো। আর এর অধিকাংশই চিরায়ত... আবেদন আজও অটুট।
কিন্তু সমস্যা সেখানে না। সমস্যা হলো Tao শব্দটির বাংলা নিয়ে। Tao শব্দটির ইংরেজি প্রতিশব্দ হিসেবে The Way বা The Path ব্যবহার করা হয়। এখন বাংলায় এটা কীভাবে বললে সবচেয়ে অর্থবহ হবে, তা নিয়ে চরম দ্বিধায় আছি। Taoism-এর বাংলা হিসেবে "পথতন্ত্র" একেবারেই পছন্দ হচ্ছে না। তাই বন্ধুদের শরণ নিচ্ছি। Taoism-এর একটি চমৎকার অর্থবহ শ্রুতিমধুর বাংলা পাওয়া গেলে সিরিজটি তাড়াতাড়ি নামানো যাবে। তা না হলে আমার অন্য সব প্রকল্পের মতোই পরিণতি পাবে এই প্রকল্পটিও।
চলুক এটা নিয়ে আলোচনা-তর্ক-বিতর্ক। তার মধ্যে থেকে বেরিয়ে আসুক Taoism-এর অসাধারণ এক বাংলা প্রতিশব্দ।





দারুন। তাড়াতাড়ি শুরু করেন।
বাংলা শব্দ খুঁইজা সারাদিন বিছড়াইয়াও আমি কিছু বাইর করতে পারুমনা। এইখানের লেখকরা একটা সুন্দর শব্দ বের করবেন আমি নিশ্চিত।
আমারও ধারণা এখান থেকে কিছু একটা বেরুবে। সেই ভরসাতেই পোস্টানো।
আরে, নামে কি আসে যায়? কেউ নাম দিলে ভালো, নয়তো ইনজিরি টাইটেলেই শুরু করেন, সমস্যা নাই। সিরিজ শুরু করা দিয়া কথা!!!
না রে ভাই, নামে অনেক কিছুই আসে-যায়। নামকরণ তো এখন রীতিমতো একটা বিজ্ঞান। উপযুক্ত একটা নাম পরবর্তী কাজ অনেক সহজ আর অর্থবহ করে তোলে। কাজেই, সিরিজ শুরুর আগে Taoism-এর উপযুক্ত প্রতিশব্দ প্রয়োজন।
আনিস ভাই
আলোচনার খাতিরে একটু আঁতলামি দিয়াই শুরু করি। যদিও Tao এর ইংরেজী প্রতিশব্দ the way বা the path, কিন্তু এই শব্দে স্থবির কোনো কিছুরে বোঝানো হয় না। বরং এই পথ অনেক নির্দেশিকা টাইপ একটা ভাব প্রকাশ করে। মানে এইখানে পথের চাইতে যাত্রা'র গুরুত্ব বেশি। পথতন্ত্র যে আপনের পছন্দ হইবো না সেইটা আমিও বুঝছিলাম। কারণ ঐ শব্দের দ্যোতনাতে স্থবিরতাটা টের পাওয়া যায়। আমি ঠিক এই মুহুর্তে সুনির্দিষ্ট শব্দটা না পাইলেও বুঝতে পারতেছি। নির্দেশ বিষয়টারে কোনো ভাবে ব্যবহার করতে হইবো।
Taoism কিন্তু ঠিক নির্দেশিকা না; বরং Confucianism-এ পাওয়া যায় বিভিন্ন ধরনের আদেশ-নিষেধ। চীনারা Taoism-কে দেখে Way to Heaven আর Confucianism-কে Way to Life হিসেবে। Taoism অনেক বেশি philosophical, যা সুনির্দিষ্ট একটি দৃষ্টিকোণ থেকে জীবনের বিভিন্ন দিক দেখতে শেখায়।
আমার মাথায় প্রথম যেই শব্দটা আসলো সেটা হ'লো পথশাস্ত্র
শাস্ত্র জিনিসটা অনেক বেশি প্রাণহীন, নৈর্ব্যক্তিক। আর Taoism স্থবিরতার বিপক্ষে। Taoism যার কথা বলে, সেটা বলা যায় না। আর যেটা বলা যায়, সেটা মূল সত্য নয়। যা সত্য, তা গতিশীল; তাকে শাস্ত্রবদ্ধ করা যায় না।
আমার মাথা নাই তাই শব্দও নাই। কিন্তু আনিস ভাইকে এখানে দেখে যারপর নাই আনন্দিত। আমার প্রিয় একজন মানুষ।
আশাকরি নিয়মিত না পেলেও মাঝেই মাঝেই পাবো।
সুস্বাগতম প্রিয় লেখক ও প্রিয় মানুষ
আনিস মাহমুদ যার প্রিয় মানুষ, তার যে মাথা নেই, সেটা ঘটা করে না বললেও চলে। কিন্তু আমাকে লেখক বললেন কী মনে করে? এভাবে ভরা হাটে অপমান করার কোনো মানে হয়? কী ক্ষতি আমি আপনার করেছি?
সিরিজ টা দারুন হবে মনে হচ্ছে । অপেক্ষায় থাকবো ।
----------------
উইকিতে দেখলাম , টাও মানে দেয়া The Way or path (of life ) ---- জীবন শব্দটা দিয়ে কিছু একটা হয়তো দিতে পারেন ।
ভালো থাকবেন । এবিতে স্বাগতম ।
সিরিজ কেমন হবে জানি না... সময়ই এর সাক্ষ্য দেবে। কিন্তু এই পোস্টের উদ্দেশ্য পূরণ হচ্ছে না বলে বিমর্ষ লাগছে।
যাই হোক, উৎসাহ দেবার জন্য ধন্যবাদ।
taoism নিয়ে কলেজে থাকতে ব্যাপক আগ্রহ ছিলো।
বুয়েটে ঢোকার পর অনেক কিছু থেকেই দূরে সরে গ্লাম!
সুস্বাগতম!
সত্যিই বোহেমিয়ান, জীবিকা প্রায়শই আমাদের জীবন থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে ফেলে।
ধন্যবাদ।
দুঃখিত, আমি যুকত অকখর গুলো লিখতে পারছি না,
আপনার পোষট টা পড়ে খুব ভালো লাগলো। আশা করছি মূল পোষটা আরো ভালো লাগবে।
পথ তো অনেক সময় অবলমবন হয়।
কিনতু অবলমবন এর ভালো সিনোনিম আমার জানা নেই। এদিকটা ভাবা যেতে পারে।
শরণশাস্ত্র কি হ্য়?
আমাকে মাফ করবেন।
খুব কঠিন একটা টপিক ... আমার কাছে তাওইজমের অর্থটা অত পরিস্কার না ... এটার "পথ" অর্থটা এটারনিটি বা চিরন্তনতার দিকে নির্দেশ করে ... আর সেটা অর্জনের পথে সবচেয়ে উঁচু ধাপটি হচ্ছে সন্ন্যাসবাদের কাছাকাছি কিছু ... নির্বাণ অর্জনের মতো একটা ব্যাপার ... আবার আমাদের অঞ্চলের সুফিবাদের মারেফতের সাথেও কিছুটা মিল টের পাই ... আবার আমাদের বাউলদের সাথেও কি মেলে কিনা এমনটাও মনে হয়
"পথ"-এর চেয়ে আমার কাছে "চারণ" শব্দটা বেশী উপযুক্ত মনে হচ্ছে ... "চারণকথা" শব্দটা কেমন হয়?
এবিতে স্বাগতম আনিস ভাই ।
সিরিজ চলুক , সাথে আছি ।
ভয়ে আপনার 'শব্দ চাই' খুলি নাই,
জানি কোন শব্দই আমার আর নাই।
বিবাহ পুর্বে যাও কিছু ছিলো,
আজ লাগে সব এলো মেলো!
মন্তব্য গুলো পড়ার লোভ সামলাতে না পেরে এসেছি।
আমাকে মাফ করবেন, জনাব।
মার্গবাদ
ভাবছি আর ভাবছি....
'তাওবাদ'।
'পথবাদ'।
উপরের গুলো শাব্দিক অর্থে ব্যবহার করার মত শব্দবন্ধ হতে পারে কিন্তু 'তাও' দর্শনের মূল কারণ 'ইনার পিস' অর্জন ; তাই ভাবার্থে একে কী 'অন্তস্থ প্রশান্তি' অর্জন বলা যাবে?
'অন্তর্গত বা অন্তস্থ বা হ্রদয়ের বা আত্মীক প্রশান্তি' প্রস্তাবনা রাখলাম।
মন্তব্য করুন