দেশপ্রেমিক গ্রামীণফোন!
সকালে পূর্বনির্ধারিত সময়ে গ্রামীণফোনের প্রতিনিধি এলেন তাঁদের বিজনেস সলিউশনস-এর অফার নিয়ে। প্রতিষ্ঠান চালানোর মতো জটিল কাজ কীভাবে তারা জলবৎ তরলং করে দিচ্ছে বিভিন্ন প্যাকেজ দিয়ে, তারই এক মনকাড়া উপস্থাপনা।
সব ঠিক আছে। কিন্তু বাকরুদ্ধ হয়ে গেলাম জিপি কানেক্ট নামের একটা অফারের কাগজ দেখে। দেশপ্রেমের পরাকাষ্ঠা দেখিয়ে যে গ্রামীণফোন মানুষকে শেখায় কীভাবে জাতীয় সঙ্গীত গাইতে হবে, মানুষকে দেখায় দুনিয়া কাঁপানো ৩০ মিনিট, তারা বাংলাদেশের মানচিত্র ছেপেছে উল্টো করে।

পুরো সাইজের লিফলেট

কাছে থেকে দেখুন
রাষ্ট্র, মানচিত্র, পতাকা, মানুষের আবেগ... সব এদের কাছে ব্যবসার পুঁজি।





তাহলে মানচিত্রটা সোজা আর মডেলটা উল্টো হলে সমস্যা কী ছিলো?
আমার কাছে মনে হয় লোকটি কোন কাঁচ/স্বচ্ছ আয়নাতে ছবি আঁকছে। তাই বিপরীত দিক থেকে যে দেখবে সে মিরর ইমেজ দেখবে। লোকটার পারস্পেক্টিভ থেকে মানচিত্র দেখেন - ঠিক আছে।
সেটা তো বুঝলাম রে ভাই। কিন্তু আমি তো আমার অবস্থান থেকে দেখবো, মডেলের অবস্থান থেকে নয়। মানচিত্রটা সোজা করে দেখানোর অপশন কি একেবারেই ছিলো না?
আপনি তো শুরুতেই ভুল করে বসে আছেন, দেশ জাতি পতাকা জাতিয় সঙ্গীত... এগুলো সবই এখন দেখতে হবে গ্রামীণ ফোনের চোখ দিয়ে
আরো একটা জিনিস খেয়াল কইরা দেখতে হবে... কাঁচ দিয়া উল্টাইছে... ট্রান্সপারেন্ট
আপনি তো শুরুতেই ভুল করে বসে আছেন, দেশ জাতি পতাকা জাতিয় সঙ্গীত... এগুলো সবই এখন দেখতে হবে গ্রামীণ ফোনের চোখ দিয়ে
আরো একটা জিনিস খেয়াল কইরা দেখতে হবে... কাঁচ দিয়া উল্টাইছে... ট্রান্সপারেন্ট
সহমত!
দেশ না হয় উল্টায় যাক , মডেলের মুখ টা দেখাতে হবে না ???
আসলেই দেশ উল্টাইলে উল্টাক। নিজেদের ব্যবসা হৈলেই হৈল। এইসব বিজাতীয় বেনিয়াদের কাছ থেকে অতোখানি আশা করাই ঠিক না। আমি যেমন নিজেকে ওদের সম্মানিত খদ্দের (এক অর্থে ভগবান) বলে ভাবি।
হুমম, সবই দেখার দৃষ্টি, মোহ মায়া, ছলনা
মন্তব্য করুন