খোকার ধোঁকা
সিটি মেয়র খোকা
বোকা সেজে জনগণকে
দিচ্ছে কেবল ধোঁকা।
মস্ত বড় অট্টালিকায়
বসেই প্ল্যান আঁকেন
কোনো কিছু জানতে গেলে
শুধুই তিনি বাঁকেন।
শহর ভর্তি আবর্জনার
গড়েছে এক পাহাড়
তিনি হলেন সাদেক হোসেন
‘খোকা’ খ্যাতি যাহার।
মশা মারতে কামান তিনি
দাগান নাহি কভু
মান-ইজ্জতের মাথা খেয়ে
মেয়র আছেন তবু।
বিএনপির সার্টিফিকেটে
মেয়র খোকা ভাই
সবকিছুতে ভাগাভাগি
কর্ম শুধু একটাই।
মতিঝিলের ফুটপাত বলো
হোক না টেন্ডারবাজি
সিটি মেয়র খোকা ভাই
তাতেও দিব্যি রাজি।
গাড়ির তরে গড়লেন তিনি
বিশাল সিটি সেন্টার
যানজটেরা পালিয়ে যাবে
টিপলে শুধু এন্টার।
নগর ভবনের কর্তা তিনি
আছেন মহাসুখে
যানজট আর দুর্ঘটনায়
মরছে মানুষ ধুঁকে।
বছর বছর বাড়ান বাজেট
বাড়ে খাজনা-ট্যাক্স
উন্নয়নের ছোঁয়া নেইকো
বলেন শুধু নেক্সট।
২৬.০৮.২০১১





বেচারা খোকা!
'বেচারা খোকা' নয়তো বোকা

বড্ড ধরিবাজ,
মিষ্টি কথায় যায় ভুলিয়ে
নাহি লজ্জা-লাজ।
হা হা হা হা হাসিতে

পেট ফাইট্টা গেলো রে,
এতো হাসি দেখে কী
খোকার কিছু হলো রে।
আপনার এই ছড়াগুলো বেশ লাগে
বেশ লাগার জন্য ধন্যবাদ।
মন্তব্য করুন