ঈদের দিনে
কালের পরিক্রমায় বছর ঘুরে
আবার এলো ঈদ
ধনী-গরিব নাই ভেদাভেদ
কণ্ঠে সবার গীত।
ভোর বিহানে গোসল সেরে
নতুন জুতা-কাপড় পরে
যাবে ঈদগাহে,
নামাজ শেষে খুতবা শুনে
ফিরবে উৎসাহে।
দান-খয়রাত, জাকাত-ফেতরা
বিলিয়ে দেবে আরেক মাত্রা
অন্তরে আজ ঈদ।
নতুন পোশাক আর টুপিতে
ঈদগাহ একাকার,
দোয়া শেষে কোলাকুলিতে
ব্যস্ত এক কারবার।
ফিরনি-সেমাই, কোরমা-পোলাও
পারো যতো মন ভরে খাও,
কদমবুছিতে হাত সালামি
উদার চিত্তে নাও।
আজকে সবাই মুক্ত মনে
পাড়া-পড়শি সবার সনে
করবে আলিঙ্গন,
ছেলে-বুড়ো সবাই মিলে
ঝগড়া-বিবাদ ভুলে গিয়ে
রচিবে বন্ধন।





আলী ভাই, ঈদ মোবারক।
ঈদ নিশ্চয়ই ভালো কেটেছে। বিলম্বে হলেও ঈদ মোবারক আপনাকেও।
সুন্দর লেখা।
লেখা তো সুন্দর হবেই কম্পিউটার কম্পোজ যে। ধন্যবাদ।
ঈদ মোবারক।
ঈদের ছুটি শেষে আপনাকেও ঈদ মোবারক। ঈদ আনন্দে কেটেছে নিশ্চয়ই।
এইটা শুধু শুনেই গেলাম, দেখি নাই কখনো
শোনার সাথে অন্তর দিয়ে অনুভব করুন এবং ঈদের সব আয়োজন পাড়া-প্রতিবেশীদের সাথে শেয়ার করুন। দেখবেন কী আনন্দ। আমার মাকে যেমন দেখেছি।
ঈদ মোবারক।
ঈদের তৃতীয় দিন আপনাকেও ঈদ মোবারক।
এইটা শুধু শুনেই গেলাম, দেখি নাই কখনো
আমি ছেলেবেলায় দেখেছি, আমার মা ঈদের দিনের বিশেষ রান্না প্রতিবেশীদের ঘরে ঘরে সামান্য হলেও বিলিয়ে দিতেন। এখন এ রেওয়াজ আর চোখে পড়ে না। কারণ, এক. আন্তরিকতার অভাব। দুই. সাধ্যে কুলোয় না। বর্তমানে উপার্জনের সাথে আয়োজনের বিস্তর ফারাক বা গ্যাপটা থেকেই যায়।
মন্তব্য করুন