শিরোনামহীন
প্রবাদ শুনেছি ছেলেবেলায়
উড়িয়ে দেইনি অবহেলায়
চোর-চোট্টা খেজুরের গুড়
আছে যতো ফরিদপুর।
লুটে নিচ্ছে চোরের দল
জনতার সম্পদ
আঁকড়ে আছে মন্ত্রিত্বের
বড় বড় পদ।
স্বাধীনতার বয়স কতো?
নিশ্চয় হয়েছে চল্লিশ
এতোদিনেও কি জনতা
রয়ে গেছে ফুলিশ।
সাধ ছিল এক সময়
সাধ্যও ছিল সমান
এখন কেবলই স্মৃতি
গোলাভরা ধান।
ভারতীয় জনতার যতো
আছে দেশপ্রেম
আমাদের দেশাত্মবোধ
বন্দী যেন ফটোফ্রেম।
বাংলাদেশের নাগরিক
তাই কি বাঙালি
বিদেশীরা দেয় কেন
হীন দৃষ্টিতে গালি।
ঋণ করে ঘি খাওয়ার
অভ্যাস যতো মোদের
প্রতিবেশীর দাদাগিরি
ঠেকায় সাধ্য কাদের।
বিশ্বের মানচিত্রে স্বাধীন
মোরা এক জাতি
দুর্নীতিতে ঢের ভালো
আছে বহু কুখ্যাতি।
পুঁজিবাজারে পুঁজি নেই
যতো কেলেঙ্কারি
অর্থ নিয়ে অর্থমন্ত্রীর
নিত্য আইন জারি।
পুঁজিবাজারে ব্যবসা নাকি
ফটকা এক কারবার
ভূঁতের মুখে রাম নাম
জপে সে বারবার।
অর্থমন্ত্রীর অর্থনীতি
নেই কি জানা
দুর্নীতি ঠেকাতে তাকে
কে করেছে মানা।
১০.০৯.২০১১
পুনশ্চ : ফরিদপুরের যারা, মনোকষ্ট নেবেন না তারা, এটা তো দুর্নীতিবাজদের প্রতি ইশারা।





হাহাহা ভালোই লিখছেন। এগিয়ে যান। তবে সাবধান! রিমান্ডে না আবার যেতে হয়!
জেনে নিন জবাবটা.....
সাবধানের মার নেই
হয় হোক রিমান্ড
সব কিছু তুচ্ছ করে
বাড়বে বুঝি ডিমান্ড।
খুব ভালো লাগল
ভালো লাগার জন্য ধন্যবাদ....
আপনার কবিতা গুলো খুবই মজার হয়।
আর রশীদা'পুর কথাটাও মাথায় রাখবেন কিন্তু
মজা পাওয়ার জন্য

রশিদা আপুর কথা মাথায় নয়, মনে ধরে রেখেছি...
মন্তব্য করুন