ইউজার লগইন

স্মৃতিকাতরতা আমার কর্ম না!

আজ দুপুরেই এসএসসির রেজাল্ট দিবে। টিভি চ্যানেলগুলা পত্রিকা গুলা সব ঝাপিয়ে পড়বে মেধাবীদের ছবি তুলতে তাদের সফলতার গভীরতা নির্নয়ে। আমি এসএসসি দিলাম ২০০৩ মানে ৯ বছর আগে তাহলে কতগুলো সময় ভেতর দিয়ে চলে গেলো। কিন্তু পাবলিকের মতো স্মৃতির ডানা ঝাপটানো আমার ভাল লাগে না কোনো কালেই। কারন এতো খারাপ ছাত্র ছিলাম বাবা মা কোনোদিন ভাবে নাই যে ম্যাট্রিক পরীক্ষা কোনও বাধা ছাড়া এগিয়ে যাবো। তাই যখন এসএসসি দিলাম তখন সবার চোখে মুখে বিস্ময়। পরীক্ষার সিট ছিলো আগ্রাবাদ বয়েজে। নেভীর বাসে করে চলে যেতাম চিল্লাপাল্লা গান গাইতে গাইতে তখন কিসের পড়া কিসের টেনশন। কিন্তু আমি গেঞ্জামটা করতাম গোল্লা পুরন করে যে ফর্মটা পুরন করতে হয় সেখানে যেয়ে। হয় রোল নাম্বারের জায়গায় রেজিস্ট্রেশন নাম্বার লিখছি কিংবা প্রশ্নের সেটে ভুল করছি গোটা চারেক বার। আমাদের সাথে বাসে যাইতো দিদার স্যার উনি আমারে বলতো সারাদিন তো দেখি ব্যাপক ফড়ফড় করো বন্ধুদের সাথে পরীক্ষার হলে যায়া বলদ হয়ে যাও কেন? পরীক্ষা শেষ হয়ে গেলো তখনো মাথায় খালি টেনসন মনে হয় বাংলায় অবজেকটিভ গ লিখতে যায়া খ সেটে পুরন করে আসছি। কি যে মানসিক যন্ত্রনা। তাবলিগে গেছি তিনদিনের জন্য আমোদ ফুর্তিতে আছি বন্ধুরা মিলে তাও টেনসন ইশ যদি এই কারনেই ফেইলটা মারি প্রেস্টিজ নিয়া তাহলে টানাটানি। যেইদিন রেজাল্ট দিবে সেইদিন ফজরের পর থেকে মসজিদ থেকে আর নড়াচারা নাই। দোয়া একটাই আল্লাহ মান সম্মানটা রাইখো। আল্লাহ ঠিকই মান সম্মান রাখলো রেজাল্টটাও এক্সপেক্টেশনের চেয়ে ভালো হলো। তখন নতুন টেনশন কোন কলেজে ভর্তি হবো। কমার্স কলেজের ওয়েটিং থেকে চান্স পেলাম তাও গিয়ে ভর্তি হলাম যে স্কুল থেকে পাশ করছি তাদের কলেজে। কলেজের প্যাচাল আরেকদিন পারবো আজ ভাল্লাগতেছে না।

আমার পয়েন্টটা অন্যখানে সেটা হলো সেই সময়টা ছিলো খুব ভয়াবহ মানসিক প্রেশারের তবুও সেই সময়ের স্মৃতি কেনো সবাই খালি হাতড়ায়। তখন কার শান্তর চেয়ে এখন কার শান্ত যথেষ্ট শান্তিতে দিন পার করে তাও কেনো বার বার নশ্টালজিক হওয়া এইটার কারন আমার জানা নাই। তবে আমরা সবাই ব্যাপক হারে স্মৃতিকাতর। ছোট্টো ছেলে মুনতাসীর পড়ে রেসিডেন্টসিয়ালে ক্লাস টেনে আমারে বলতেছিলো ভাইয়া আগে অনেক ভালো ক্রিকেট খেলতাম। আমি বললাম তুমার বয়স মাত্র ১৪-১৫। তোমার আগেরটা কবে? আমার বন্ধু আবির। মেধাবী ছেলে ভালো ক্রিকেট খেলতো। কিন্তু এখন আগের মতো মেধায় ধার নাই খেলাতেও জোর নাই। তার খালি একটাই বয়ান ক্লাস সিক্সে থাকতে রোল ছিলো আমার ৪ আমার সাথের ছেলেরা সব ঢাকা ইউনিভার্সিটি বা বিদেশে পড়া আমি কী করলাম। কিংবা আগে শালা কত রান করছি এখন দৌড়াইতেই পারি না। এই সব বয়ান দেয়া বা শুনানোর কোনো মুল্য নাই। কারন আগের দিন আগের মতো এখন কার দিন এখনের মতো। এখন কে ফেস করতে যেয়ে আমি শুধু আগে কি করতাম তাই খালি যদি বলি এই সব কোনো কাজের কথা না। আগের দিন বাঘে খাইছে বাঘে খাওয়ার গল্প শুইনা এখন আমার কাজ কী?

শুধু চারপাশের মানুষ না পুরা দেশটাই আমার কাছে বুড়োদের বলা গল্পের মানুষদের মতো লোকের ছড়াছড়ি। খালি পড়ে রইলাম অতীত নিয়েই। অতীতে বিএনপি কি করছে তার আগে আওয়ামীলীগ কি করছে এইসব নিয়েই পড়ে থাকে সবাই হয় লম্বা চোওরা তর্ক । অতীত নিয়ে ভাবতে ভাবতে বর্তমানটাও যে নিশেঃষ হয়ে গেলো তা নিয়ে ভাবে না কেউ। তাই আমি অতীত বা স্মৃতি নিয়ে খুব বেশী আর ভাবি না। কারন অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক আনন্দে আছি অনেক ভালো আছি। কোনো যাদুবলেই সম্ভব না স্কুলের জীবনে ফেরত যাবার তাহলে সেইটা নিয়ে এতো রোমান্থনের কিছু নাই। মানুষ হয়ে জন্ম নিলে বয়স বাড়বেই তাই মানিয়ে নেয়া মেনে নেয়া ছাড়া আর কি বা করতে পারি! তাই এই জীবনে যেমন আছি তেমন করেই আমি অনেক সুখী!
তাই অতীত জীবন নিয়ে স্মৃতিকাতরতা আমার কর্ম না!

তাড়াহুড়ো করে লেখা। ভুল টূল হইলে মাফ করে দিয়েন। আর মাফ না করলে আল্লাহর কাছে বিচার দিয়েন!

পোস্টটি ১০ জন ব্লগার পছন্দ করেছেন

মীর's picture


স্মৃতিকাতরতা শব্দটা আজকে আপনের আর আমার মনের মধ্যে একই সময়ে চলাচল করতেসিলো।

লেখা সুন্দর হইসে ভাইজান। আসলেই বাঘে খাওয়ার গল্প শুনে বা বলে এখন আর কোনো লাভ নাই।

কালকে সব পুলাপানের রেজাল্ট মনমতো হোক। কাউরে যেন বঞ্চিত না হইতে হয়।

আরাফাত শান্ত's picture


ধন্যবাদ ভাইজান। আল্লাহ আপনার মঙ্গল করুক দিন গুলো যাক কষ্টে কিন্তু কাটুক আনন্দময়, সুখের স্মৃতি নিয়ে!

মীর's picture


ধইন্যা পাতা

রাসেল আশরাফ's picture


এই দিনটা আসলে মনে হয় বুড়া হয়ে যাচ্ছি। সে কবে এসএসসি পাশ দিছি। কিন্তু সেই দিনের টেনশন উৎকন্ঠা ঠিকই টের পাই।

পিচ্চিগুলোর রেজাল্ট মনমতো হোক।

আরাফাত শান্ত's picture


রেজাল্ট সবার মন মতোই হইছে নয়তো এতো জিপিএ পাইলো কারা?

যেসব ছেলে পিলে ফেইল মেরেছে তাদের জন্য আমার মনটা বিষন্ন বেচারারা কত সহযে পাশ করা যায় তবুও!

রন্টি চৌধুরী's picture


স্মৃতিকারতা আমার অবশ্যি কম্ম। কিন্তু ইদানিং কালে এর থেকে দুরে থাকার ব্যাপারটা শিখে ফেলেছি।

আরাফাত শান্ত's picture


ভালোইতো। শুভকামনা থাকলো ভাইয়া!

জোনাকি's picture


কোবে যে এসএসসি দিমু.... Big smile
লেখা পইড়া স্মৃতিকাতর হইয়া পড়লাম... Smile

মেসবাহ য়াযাদ's picture


তোমারতো বিএ মতান্তরে বিয়ে পরীক্ষা দেওয়ার কথা Tongue

১০

আরাফাত শান্ত's picture


এখনো বেকার তাই সেই আগ্রহী কোনো মানুষ নাই মতান্তরের ডিগ্রী নেয়ার তাই কোনো খায়েশ নাই!

১১

মেসবাহ য়াযাদ's picture


আমিতো জোনাকীরে কৈছিলাম Sad

১২

আরাফাত শান্ত's picture


হ এখনো এসএসসি টা পাশ করতে পারলা না!
আপ্সুস Smile

১৩

টুটুল's picture


এস.এস.সি দিতে মুন্চায় Sad

১৪

আরাফাত শান্ত's picture


১৩-১৪ বছর পরে ঋহানই দিবে তার সাথেই বসে যায়েন Smile

১৫

জ্যোতি's picture


পিচ্চি পোলাপাইন। Smile

১৬

আরাফাত শান্ত's picture


হ নাদান পুলাপাইন!

১৭

স্বপ্নের ফেরীওয়ালা's picture


এসএসসি কি জিনিস? খায় না মাথায় দেয়?

~

১৮

আরাফাত শান্ত's picture


গায়ে মাখার ক্রীম!

১৯

লিজা's picture


জুনিয়র!! Big smile
স্মৃতির জন্য কাতর হওয়া ভালো না Wink
তবে অতীতকে ভুলে যাওয়াও উচিত না ।

২০

প্রিয়'s picture


এইবার এসএসসির যেই রেজাল্ট হইলো, বাপরে বাপ!

২১

আহমাদ মোস্তফা কামাল's picture


আপ্নের বয়স আরেকটু বাড়ুক, তখন এই লেখাটা পড়তে দেবো। আপাতত প্রিন্ট কইরা বাঁধাইখানায় দিয়া আসি। Stare

২২

রায়েহাত শুভ's picture


বাচ্চা পুলাপাইনেরা স্মৃতিকাতর হইতে চায় কেন এইটাই বুঝে আসে না Stare

২৩

একজন মায়াবতী's picture


'স্মৃতিকাতর' হইতে মাঝে মাঝে ভালোই লাগে। Smile

২৪

তানবীরা's picture


এখন কে ফেস করতে যেয়ে আমি শুধু আগে কি করতাম তাই খালি যদি বলি এই সব কোনো কাজের কথা না। আগের দিন বাঘে খাইছে বাঘে খাওয়ার গল্প শুইনা এখন আমার কাজ কী?

রিয়েল ফাইটারের কথা Laughing out loud

২৫

শওকত মাসুম's picture


Smile

২৬

বিষণ্ণ বাউন্ডুলে's picture


'স্মৃতিকাতর' হইতে মাঝে মাঝে ভালোই লাগে। Smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

আরাফাত শান্ত's picture

নিজের সম্পর্কে

দুই কলমের বিদ্যা লইয়া শরীরে আমার গরম নাই!