কষ্ট হলে পোষ্ট দেই-- (ক্ষতিপূরণ দেন)-১
গত পরশু থেকে মনটা ভয়াবহ খারাপ। এক জুনিয়র বন্ধু ভীষন সংকটে ছিলেন। তারা ব্যপারটা আর কাউরে জানাতে চাননি। শুধু এই অধমরে মনে করেছেন। পরশু দিন সারাদিন একটানা হাসপাতালে কাটি্যে, মধ্য রাতে ক্লান্ত হয়ে ফিরলাম। আমি হাসপাতালে ভাব ধরে ছিলাম, একটুও কষ্ট পাচ্ছিনা। কর্তা প্রমিজ করে পাঠিয়েছিল যেন শক্ত থাকি---
বাসায় এসে আর পারলাম না। আমার ভগ্ন-হ্রদয় দেখে, কর্তা গতরাতে ঠিক করলেন, একটু বাইরে খাওয়াবেন। বেরুবার মুখেই পড়ে গেলাম অতি উতসাহী একজন বাঙগালীর সম্মুখে।
ফ্রী থাকলে যার কাজ হল, সবাইরে জিঞ্জাসা করা--'কৈ যাও? কৈ থেকে আস? কি বাজার করলা দেখি?' ভিনদেশীরাও রক্ষা পান না।
যথারীতি পড়লাম, প্রশ্নের মুখে- 'আমার বলতে ইচ্ছা করছিল না। তাই বল্লাম, দেখি কর্তা কোথায় নিয়ে যায়--'
ব্যস! একগাদা কথা শুনি্যে দিল। তাতে তার সমগোত্রীয় আরো দু একজন যোগ দিলেন।
দু একজন আমাকে উদ্ধারে এগিয়ে এলেন।
মোদ্দা কথা, আমার পেট ভর্তি জিলাপির প্যঁচ, কারণ নিজের তো নয়ই অন্যের সিক্রেসি, কেন পাবলিক রে জানাই না। আমি কোথাকার কোন কুতুব? যে আমাকে মানুষের পাত্তা দিতে হবে?????
(বেচারার রাগটা ঐ খানে)
উনি তো আমারে জিলাপির প্যাঁচ বলেই খালাস...। আমার এখন জিলাপি খাইতে ইচ্ছা করতেছে।
হে আমার বন্ধুরা, হ্য় জিলাপির সহজ রেসিপি দেন, না হলে দু চারটা কৈতক বলে, ক্ষতিপূরণ মানে মনটা ভালো করে দেন..............





শাপলা আপুর লেখাগুলো পড়ে একটা দারুণ জিনিস ঠিক বুঝতে পারছি। উনি যেকোন পরিস্থিতি সামাল দিতে পারেন হাসিমুখে। মন খারাপের কথা এমন ফানিভাবে কাউকে বলতে শুনি নি কখনো।
আহারে ভাইটা আমার তুমিই শুধু এই অধমের কষ্ট টা বুঝলা।
আসলে ফান করলাম। সত্যি এত সুন্দর করে অনেক দিন কেউ আমাকে কিছু বলেনি।
খুব জাছের কাউকে ধন্যবাদ দিতে ইচ্ছা করে না।
অ শাপলা
হাসপাতালে ক্যান গেছিলা?

বন্ধুটা পুলা না মাইয়া?
খাইতে গেসিলা ক্ই?
কী কী খাইলা?
===========================
ব্যাড প্যাচ কেটে যাক।
নুশেরা বন্ধু মাইয়া আছিল, তয় বন্ধু স্বামী পুরুষ আছিল। মাইয়া আমার হাঁটুর বয়সী, তায় তার আবার একখান মাত্র স্বামী। তাই তারে বিশেষ খসাইতে পারি নাই, মানে খাইতে যাইতে পারিনাই।
আমি আবার অত ব্যাড না।
লাগলো জিলাপীর প্যঁচ আর তুমি কও ব্যাড প্যাঁচ----- তুমি তো দেখি বিচারক বেশী সুবিধার না
অ শাপলা বইন, কী হৈছে ? মন্টা কি বেশি খারাপ... সময়ের উর্পে ছাইড়া দেন। ঠিক হৈয়া যাইবো,,,
ভাই নিজের অবস্থা দেইঝা একখান কৈতক মনে পড়ে গেল, বেয়াদবী হলে মাফ করে দেবেন। কৈতকটা বরিশালের ভাষায়।
এক লোক মাছ ধরছে. আরেক লোক পাশ দিয়ে যেতে যেতে বলছে, মনু কি হর?
হুহু, হ্যাঁচা, দোয়েল হেই্যা ধরি। পথিক বলছে, এইয়া কি কও? হেই্যা তো থাহে গাছে?
হুমুন্দির পুত, তাইলে আবার জিগাও কা?
মানে ঃল ামি জানি, সময়ের হাতে ছেড়ে দেওয়া ছাড়া উপায় নাই, কইতেই পারেন..। জানো তো জ্বালাও কা?
আসলে মনের পার্টস বাঙলাদেশী তো, খালি নষ্ট হয়।
তুমি তো দেখি ভাই, গোড়য় পড়ে গিলা...
হুম। হা হা পে গে।
মোগো দেশি গল্প খুব একটা শোনা হয় না। এইটা শুইনা মজা পাইলাম।
মন এখন ঠিকঠাক?
কয়দিন ধরে জিলাপী খেতে ইচ্ছা করছে।আর আজ আপনার কথা শুনে পুরা মাথা জিলাপীর আড়াই প্যাচ হয়ে গেল।আহারে রাজশাহীর বাটার মোড়ের সেই জিলাপী.।কত দিন খাই না.।.।.।.।
বুললে তো বুলবেহিনি যে বুলছে---
যা তা মাতা বুলছেন কেনে, কহিলে তো আর জিলাপি আসপেনা হিনি----
ধ্যাত! হচ্ছে না।
কিন্তু আজব হল, পোষ্টটা মুছে দিয়েছিলাম,
পোষ্ট ব্যাটা আসিল কোহি থিনি বুজিচ্ছিনা যে
আরে মামুর বেঠি এগুলা কি বুলছে?????????
পোশট কতথেকে আসলো শেটা আমি কি করে বুলবো???????মডু শালার বুঠা কই???তাক কহো.।.।.।

বাপরে মডু ষারদের বুলতে জানে পালি পাচ্ছি না যে!
হচ্ছে না তো, স্টক ফুরিয়ে আসছে-----

থ্যান্কস রাসেল, মনটা সত্যি ভালো করে দিলেন। নিজের দৈন্যটা প্রকাশ পেলেও, পোষ্টতা দিয়েসিলাম, মনের ভারটা যাতে লাঘব হয়।
সেটা হয়েছে
জবের ব্যাপার থ্যাঙ্কু দিয়ে আমাক সোট করে দিছেন ক্যান গো বুবু।আপনার মুন ভালো করতে প্যারেছি এটা সুনে খুব ভালো ল্যাগছো গো বহিন। আমি আপনার বেসি দূরে থ্যাকিনাগো।জিলাপী বনালে আমাক একটু খবর দিয়েন।
কোথায় থাকেন গো ভাইজান?
ঈমানে কইতাসি, জিলাপি অন্তরে, অন্দরে কোথও ই বানাতে পারিনা।সেই জন্যই তো রেসিপি চাইলাম।
তবে মিষ্টি বানাতে পারি। চলে আসুন, নিজের হাতে যত্ন করে রেঁধে খাওয়াবো।
আমি থাকি কুরিয়া বুসানের কাছে মিরাং এ।সবাই কয় সমুদ্রের ওই পাড়ে নাকি জাপান।এক দিন সাতঁরিয়ে যামু গা চিন্তা করছি।যাওয়ার আগে মেনু বলে দিবো রান্না করে রাখবেন।
এই যে নেন রেসিপি দিলাম বুইনডি।

লাইন গুলি ভাল পাইলাম
জিলাপি
উপকরণঃ ময়দা ২ কাপ, খাওয়ার সোডা সিকি চা চামচ, চিনির সিরা ১ কেজি, পানি পরিমাণমতো, তেল পরিমাণমতো।
প্রণালীঃ প্রথমে সিরা তৈরি করে ঠান্ডা করে নিতে হবে। সিরা যেন খুব ঘন কিংবা খুব পাতলা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
পানি ও ময়দা দিয়ে একটু নরম করে খামির তৈরি করে গরম জায়গায় ২৪ ঘণ্টা ঢেকে রাখতে হবে। এবার খাওয়ার সোডা দিয়ে জিলাপি বানাতে হবে। একটি মোটা কাপড় ছিদ্র করে খামির ঢেলে জিলাপি বানাতে হবে। বাদামি করে ভেজে ঠান্ডা সিরায় ভেজাতে হবে। রস ঢুকে গেলে তুলে গরম গরম পরিবেশন।
জিলাপি তাড়াতাড়ি বানাতে চাইলে ছানার পানি দিয়ে ময়দা মাখতে হবে। এই খামির দিয়ে ৫-৬ ঘণ্টা পরই জিলাপি বানাতে হবে।
তৎক্ষণাৎ জিলাপি বানাতে চাইলে ২ কাপ ময়দা ও ১ চা চামচ হাইড্রোজ দিয়ে মাখিয়ে আধা চা চামচ খাওয়ার সোডা মেশাতে হবে। এরপর জিলাপি বানাতে হবে।
রান্না করি বেন নিজ দায়িত্বে। আশা করি ভুল দেই নাই । তবে আড়াই প্যাচ এর বেশি দিতে যাবেন না ।তাহলে ভেতরে মানে অন্তরে বেশি প্যাচ পড়ে যাবার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। ভাল থাকুন।
এবারের সংগ্রাম, জিলাপি বানানোর সংগ্রাম। এবার জিলাপি বানিয়েই ছাড়বো ইনশাল্লাহ!!!!!
আয়রে কি মামার বাড়ির আবদার!!!


মুড খারাপ হইছে আপনার, আবার আপনেই কৌতুক চাইতেছেন আমাদের কাছে?? এত চাই-চাই করেন কেন!!!
ভালো থাকেন।
বন্ধুদের কাছে চাইবো না তো কি, রাস্তার লোকের কাছে চাইবো? মুক্ত আমাকে কেন বন্ধু ভাবতে পারলো না, জাতির কাছে বিচার চাই----
জাতির তরফে নিচে পাখি ভাই
জবাব দিছে!!! 
শাপলা দি মুক্ত'র লেখা আপনি ভাল পান না । জন সম্মুখে আপনি মানি লেখকের বদনাম করেছেন । এই কারনেই হবে হয়তো।
হা হা হা
এইখান কার চাপা ঐ খানে গিয়া পিটাইছি। মুক্তর মন্তব্য পাবার পর ওখানে গেছি।
কে বললো আমি মুক্তর লেখা ভালও পাই না.........। আমি সামু ব্লগ থেকেই ওর ভক্ত।
ওটা তো মজা করেছি। না পোলাপাইন দেখি বেজায় সিরিয়াস। যাও আর ফান করবো না।
সামু থেইকাই ভক্ত?? উরিব্বাস..... ধন্যু ধন্যু...
রোজাতো কাল থেকে শুরু হচ্ছে।জিলাপী কবে বানাচ্ছেন?
আরে ভাই আমরা বন্ধু , হয়তো সবাই সবাই কে চিনি না। কিন্তু বন্ধু ও বলছেন আবার আবার বলছেন ফান ও করবেন না। তা কি করে হয়? যত পারেন ফান করেন। ভাল থাকুন। আর রোজা তো এসে গেল আপনার জিলাপি বানানো কত টুকু গেল? বেশি করে বানান আর সবাই কে দাওয়াত দিন। রেসিপি তো পেয়ে গেছেন । এখন তো আর সমস্যা নেই।
শাপলা কি এই পোস্ট দেয়ার পর আর কষ্টটষ্ট পাও নাই?
নয়া লেখা কই?
======================================
ইউটিউবে মঞ্জুলা নামের এক খালাম্মাটাইপ ভদ্রমহিলা বেশ ঘরোয়া ধরণের রান্নাবান্নার ভিডিও আছে (manjula's kitchen লিখে খোঁজ)। জিলাপি (হেরা কয় জালেবি) খুব সহজে দেখিয়েছিলো, বেসন দিয়ে। জিলাপির চেহারা দারুণ ভালো কিছু হয় না, সরু প্রেটজেলের মতো, তবে প্রসেসটা ইজি। আমার নেট স্লো, লিঙ্ক দিতে পারলাম না। তুমি অবশ্য্ই খুঁজে নেবে।
আমার কাছেও সোজা জিলিপীর রেসিপি আছে কিন্তু রান্নার খাতা বন্ধ করলে আমার আর মনে থাকে না। ছানার জিলিপী বানানো ময়দার জিলিপীর থেকে সোজা
মন্তব্য করুন