মাঝরাত্তিরের চিঠি
প্রার্থনায় থাকে চাঁদের আভাস, একটুকরো মেঘ... প্রার্থনায় থাকো তুমি, কিংবা তোমার পাশে গহীন বনের বন্ধুর পথে একটুখানি হাঁটবার কাল। নিশিভোর হওয়া রাতের একটুখানি ধ্রুবতারার আলোও যোগ দিতে চায়, শুরু হয় আমারা একলা রাতের গান। মেঘ-পাহাড়ের বৃষ্টিরা থাকে, থাকে গাঢ় সবুজ পাইনের সারি... বাদামী ফলের ককর্শতায় তাদের রং বদলের পালা। দিন পেরোয়, বছর ঘুরে আসে। রাতগুলো ক্রমশ অন্ধকার হয়, হয় দীর্ঘতর... আপ্রাণ ঘুমেরা ক্রমেই জড়ো হয় মুয়াযযিনের প্রথম ঘুমভাংগানির সুরে। এঁকেবেঁকে চলা এক পাহাড়ী পথ শেষ হয় শহরপ্রান্তের সাদা নৌকোদের দিগন্ত জুড়ে। একটা নেহায়েতই বেকুব চাঁদ অন্য কোন পৃথিবীর সমস্ত শুভ্রতাকে জড়িয়ে ধরে সাগরের খুব কাছে নেমে আসে। পাশেই পড়ে থাকা খাঁ খাঁ শূণ্যতার দিকে তাকিয়ে চোখ বুঁজে ফেলি আর ভাবতে থাকি কতোখানি ক্ষতি হতো পৃথিবীর, এই শূণ্যতাটুকু অশূণ্য হলে?
আমার নিঃসংগ স্বর্গরাজ্যে নীল একটা প্রজাপতি ঢুকে পড়েছিলো কোন একদিন নিজেরই অজান্তে, সে উড়ে গেছে সেই কবে আমার জীবনের সব চঞ্চলতাটুকু নিয়ে। এখন আমার কেবল নিজের ছায়ায় অপেক্ষার খেলা। ছায়ার বুকে নীল চঞ্চলতা নিয়ে তুমি আসবেনা জেনেও নৌকো ভিড়িয়ে বসে থাকি ঠায়। বৈঠা গেছে ভেংগে, তাই জলের বুকেও আর ঢেউ জাগেনা। দীর্ঘশ্বাসের শব্দও তাই চুপিচুপি সরে যায়, বাতাসের মতো নিঃশব্দে। আমি বুকের ভেতরে সমস্ত শব্দদের জড়ো করি তোমাকে শোনাবো বলে। তোমার অবসর নেই জেনেও শব্দেরা অবিরাম নকশীকাঁথা বোনে, আমার এই পুরোনো শহরের আজন্ম ইতিহাসেরা জড়ো হয় আমার চারপাশে শুধু তোমার দেখবার অপেক্ষায়, ভেংগে গুঁড়ো গুঁড়ো হয় একসময় অপেক্ষা আর অভিমানের অভিঘাতে... তবু চূর্ণ-বিচূর্ণ হয়ে মিলিয়ে যাবার আগপর্যন্ত ওরা চুপিচুপি বলতে থাকে... আমাদের নিশীথ রাতের উপকথারা শুধু তোমার জন্যেই।





আপনি তো বস ছবি লেখেন দেখি! পুরাই ভিয্যুয়াল ইফেক্ট।
এইটুকুই যে খালি পারি, দৃশ্যকল্প সাজাতে... সত্যিকারের লেখা লিখতে পারিনা মোটেই।
তোমার অবসর নেই জেনেও শব্দেরা অবিরাম নকশীকাঁথা বোনে, আমার এই পুরোনো শহরের আজন্ম ইতিহাসেরা জড়ো হয় আমার চারপাশে শুধু তোমার দেখবার অপেক্ষায়, ভেংগে গুঁড়ো গুঁড়ো হয় একসময় অপেক্ষা আর অভিমানের অভিঘাতে..
তুই ওয়ান অফ আমার প্রিয় লেখিকা
বাহ বাহ! তাতা'পু... আমি অনারড... (বত্রিশ দাঁত বের হয়ে যাওয়ার ইমো হবে।)
কথা মিথ্যে নয় তো?
কোন প্রেক্ষাপটে?
একটি হৃদয়ছেোঁয়া প্রেমপত্র যেন.....। মন আচ্ছন্ন করে দিলো।
প্রেমপত্তরই খালি আছে... পাঠানোর মানুষ ভ্যানিশিং ক্রিম মেখে ভ্যানিশ হয়ে গেসে...
(
দারুণ! শুভ নববর্ষ।
দারুণ???? আপনাকেও শুভ নববর্ষ
প্রাণস্পর্শী আনিকার লেখা এ ছবির প্রতিটি আচড় । অভিনন্দন । নতুন বছর আনন্দময় হোক ।
বছরের আর নতুন আর পুরান... আস্তে আস্তে বুড়ি হয়ে যাওয়া ছাড়া আর কোন উন্নতি নাই। :... ভালো কাটুক আপনার নতুন বছরও....
খুবই ভালো লাগলো লেখাটা!
হুমম...ধন্যবাদ... কিন্তু কথার পিঠে কথা সাজিয়ে ফেলা ব্যাপার না ভাইয়া... আসলে কথায় কোন চিঁড়েই ভেজেনা...
তোমার নিয়মিত লেখা উচিত... এবং নেক্সট এক বছর অবশ্যই...
আর এই এক বছর পর তুমি অবশ্যই অনেক বড় লেখক হইবা ...
মন্তব্য করুন