ইউজার লগইন

লিখিনি তোমায় নিয়ে

লিখিনি তোমায় নিয়ে কবিতা কভু,
রচিনি গানের কলি আঁকিনি ছবি ।
হৃদয়ের একান্ত গোপন পরতে
যত কথা যত ব্যথা ঘুম পারিয়েছি ।

কত যে স্বপ্ন মোর তোমায় ঘিরে,
ও সব তোমায় আজো কহিনি সখী !
মনের মুকুরে নিতি ফোটে যে ছবিরা,
রঙ তুলিকায় আজো নিইনি আঁকি ।

তবু ও তোমায় নিয়ে মনো লতিকায়,
অহোরহো কত যে ফোটাই কুসুম ।
লাজুক কামনা রাঙা পিয়াসী অধর,
পেলব ও ঠোঁটে তব আঁকে নিতি চুম !

যদিও কিছুই আজো হয়নি বলা,
তবু তোমারই পথেই এ পথ চলা ।

পোস্টটি ৫ জন ব্লগার পছন্দ করেছেন
১

লীনা দিলরুবা's picture


সুফিয়া কামালের কবিতা পড়তেছি মনে হইতেছে। দাদা যুগ তো পাল্টাইছে। কবিতাও নতুন দিগন্ত পাইছে।

২

তানবীরা's picture


Big smile Big smile Big smile

৩

এ টি এম কাদের's picture


দাদাতো পুরানো । পাল্টাবার বয়স নাই বোন ।

৪

নাহীদ Hossain's picture


ভাল লাগছে Smile

৫

একজন মায়াবতী's picture


যাকে নিয়ে লেখেন নি এবার লিখে ফেলেন। লেখা ভালো লাগলো Smile

৬

আনন্দবাবু's picture


খুব ভালো লেগেছে। সুন্দর!!

কেউ যদি চমৎকার একটা সুর বসিয়ে দিত!! ভাইয়া, অনুমতি দেবেন?? চেষ্টা করে দেখতাম!!

৭

এ টি এম কাদের's picture


স্বচ্ছন্দে ! দেখুন।

৮

আনন্দবাবু's picture


ধন্যবাদ। Laughing out loud Laughing out loud Laughing out loud

৯

প্রিয়'s picture


ভাল লাগছে ।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

এ টি এম কাদের's picture

নিজের সম্পর্কে

আমি একজন নগণ্য মুক্তিযোদ্ধা । বিদ্যুৎ প্রকৌশলী । স্বাধীনতা পরর্বতী রাজনীতির প্রতি প্রবল বীতশ্রদ্ধ । অসামপ্রদায়িক চিন্তাধারায় বিশ্বাসী ।
'৭৮ এ নানা কারণে চাকুরি বিদেশে চলে আসি ।