ইউজার লগইন

কবিতা '৭২~ '১২

কবিতা ’৭২ ~ ’১২

সবুরে মেওয়া ফলে জানেন তো !
সুতরাং সবুর করুন !
নাহয় পেঠে জ্বলুক আগুন
তিনটে বছর -----
তারপরতো সবই পাবেন,
কোর্মা খাবেন, কোপ্তা খাবে্ন ----
তিনটে বছর---
নাহয় একটু কমই খেলেন,
কি এমন এসে যায় !

আপনারা বড্ড বেশি চেঁচামেচি করেন ।
জিনিষ পাতির দাম বেড়েছে ?
আরে ---- এতে চেঁচাবার কি আছে ?
বিশ্বজুড়ে দাম বেড়েছে
দু’দশ গুণ সব কিছুরই,
এথায় নাহয় পাঁচশ গুণই,-----
এ নিয়ে নাহক হৈচৈ নাইবা করলেন !

আপনাদের মোটেই শোকর ছবর নাই,
কেবলই খাই খাই নাই নাই !
আরে ---- কিছুই কি পান নাই ?
সব কিছুর স্বাধীনতা যে পেয়েছেন,
এই যে নকল দখল খুন ধর্ষণ
ফ্রিলি করতে পারছেন,
এ সবও দেখছি ভুলে আছেন ।
আর স্মরণ করুন
পাকিদের হাতে মরতে ছিলে
কি বাঁচাই না বেঁচে গেছিলেন !
এর জন্য অন্ততঃ শোকর দেন !

আপনারা, মহিলারা বড্ড বেশি লাজুক,
টি সি বি’র শাড়ী পরেছেন ?
অঙ্গ বিশেষের আব্রু রক্ষা হচ্ছেনা ?
এতেইবা শর্মাবার কি আছে ?
দেখেন না ? ওই শিফন পাবনাই যারা পরে
তারাওতো পেঠ পিঠ নাভি দেখায় !

আর খুন গুম হাইজ্যাক অহর্নিশ ?
ভয়ে মরছেন নিত্যদিন ?
ধুর মশাই ----- এসব ছিলনা কখন ?
দেখেননি ? জনকের আমলেই তো
আট আটজন এম পি খুন হ’ছিল ,
আর ৪০ হাজার হ’ছিল খুন-গুম ।
পরে জিয়া, এরশাদের আমলে কত ?
হিসেব আছে ?
আপনারা দেখছি সবই খেয়ে বসে আছেন ।

মিছিলে বস্ত্র হরণ ? ডান্ডার পিঠুনি ?
বুকের উপর পুলিশ-ক্যাডারের বুট ?
আরে ভাই, না গেলেইতো হয় !
অত সাহস দেখাবার দরকারইবা কি ?
ভদ্র লোক কিল খেয়ে হজম করে,
কখনো পিকেট করে ?
আর দেখছন না ?
আপনাদের জানের হেফাজতে
এখন সরকার সব যানইতো
বন্ধ করে দেয় 'তালের দিন !

তো সবুরে মেওয়া ফলে,
এটাতো জানেন ?
সুতরাং সবুর করুন ।
নেতারা খেয়ে যাক,
চুষে খাক
রাষ্টের হাড়-গোড়-মাংস,
আপনি দেখে দেখে শোকর করুণ ।
ঢেকুর তুলুন !
কেউ গুম হোক, খুন হোক,
আপনি ইন্নালিল্লাহ্ পড়ুন !
হিন্দী বেলেল্লাপনায়
মজে থাক পুরো তরুণ সমাজ,
আপনি ও আঁতাল মাতালদের মতো
তালিয়াঁ বাজান ।
ব্যেস ! দেশ সর্গে যাবে
ঢেঁকির সাথে ।
সেখানেও ধান, চিড়ে
কুটতে পারবেন ।
অতএব শোকর করুণ ।
জন নেত্রী, দেশ নেত্রীর আদর্শে
দেশ গড়ুন ।

শোকর ! শোকর ! শোকর !

পোস্টটি ৭ জন ব্লগার পছন্দ করেছেন

বিষণ্ণ বাউন্ডুলে's picture


কবিতা ভাল্লাগছে।
নামটা বুঝলাম না।

একই লেখা দুইবার এসেছে, ঠিক করে নিন।

এ টি এম কাদের's picture


@ বিষন্ন বাউন্ডুলে ভাই,

ধরে দে'য়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ! কবিতাটির প্রথমাংশ লেখা হয়েছিল '৭২ এ এবং ২য়াংশ গতকাল । তাই নামটা '৭২~'১২ । অন্য কোন নাম খুঁজে পাইনি ।

স্বপ্নের ফেরীওয়ালা's picture


একদিন হয়তো শিরোনাম হবে " '৭২~'১২~'৫২ " ...কিন্তু ভেতরের কথাগুলি পাল্টাবে না.... Sad

~

এ টি এম কাদের's picture


@

হয়তো ভা'য়া ! তত দিন তো বেঁচে থাকবোনা । তবু আশা করছি আল্লাহ আমাদের প্রতি অবশ্যই সদয় হবেন, পরিবর্তন দেবেন এবং দুই ডাইনী থেকে এই ভূখণ্ডের মানুষদের উদ্ধার করবেন ।

তানবীরা's picture


টিপ সই

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

এ টি এম কাদের's picture

নিজের সম্পর্কে

আমি একজন নগণ্য মুক্তিযোদ্ধা । বিদ্যুৎ প্রকৌশলী । স্বাধীনতা পরর্বতী রাজনীতির প্রতি প্রবল বীতশ্রদ্ধ । অসামপ্রদায়িক চিন্তাধারায় বিশ্বাসী ।
'৭৮ এ নানা কারণে চাকুরি বিদেশে চলে আসি ।