ইউজার লগইন

কাহার তুমি বাংলাদেশ ?

-বাংলাদেশ, বাংলাদেশ !
কাহার তুমি বাংলাদেশ ?
-সুন্দরের, শ্যামলের ?
শুভ্রতার, সুস্মিতার ?
সমতার, সততার ?
সুমতির, সুনীতির ?
সংহতির, সম্প্রীতির ?
ন্যায়ের, নিয়মের ?
কাহার তুমি বাংলাদেশ ?

-বাংলাদেশ কুৎসিতের ।
বাংলাদেশ কুবৃত্তের ।
সন্ত্রাসের, সংহারের ।
সংঘাতের, সংঘর্ষের,
ধর্ণেষর, মর্ষণের,
দূর্জনের, দূর্মদের,
-বাংলাদেশ বজ্জাতের,
বাংলাদেশ কমজাতের,
হার্মাদের, হারামজাদের,
হারামখোর, ঘুষখোরের,
অন্যায়ের, ঔদ্ধ্যতের,
বাচালের, প্যাঁচালের,
বাংলদেশ উস্কানীর,
বাংলদেশ চুল্কানির,
বংলা আজ এসবের !

-বাংলাদেশ, বাংলাদেশ !
-কাহার তুমি ! বাংলাদেশ ?
গৌ্রবের ? বংলাদেশ ?
সৌ্রভের বংলাদেশ ?
ভ্রাতৃ্ত্বের, মাতৃত্বের ?
সুশীলের ! শালীনের ?
ধানের দেশ বাংলাদেশ ?
গানের দেশ বাংলাদেশ ?
সমৃদ্ধির, উন্নতির ?
ধান সিঁড়ির, জল সিঁড়ির ?
জলাঙ্গীর ! জল পরীর ?
কাহার তুমি বাংলাদেশ ?

-বাংলাদেশ হীণতার,
বাংলাদেশ জীর্ণতার,
শীর্ণতার,
বাংলা সংকীর্ণতার !
দূর্নীতির, দূর্মতির,
দুর্গতির, দূঃস্মৃতির ।

বংলাদেশ জাহেলের,
বংলাদেশ জালেমের,
অসূরের, ঊন্মাদের,
গলাবাজ, চাপাবাজ,
চাঁদাবাজ, ধান্ধাবাজ,
জালিয়াত, চালিয়াত,
বাংলা আজ ইহাদের ।

শূন্যতার বাংলাদেশ ।
রুগ্নতার বাংলাদেশ ।
ঋণ খেলাপি, বিল খেলাপি,
পণ খেলাপি মিথ্যুকের,
বাংলা আজ ইহাদের ।

পোস্টটি ৮ জন ব্লগার পছন্দ করেছেন

স্বপ্নের ফেরীওয়ালা's picture


বাংলাদেশ শুধু শোষকের

~

বিষণ্ণ বাউন্ডুলে's picture


টিপ সই

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

এ টি এম কাদের's picture

নিজের সম্পর্কে

আমি একজন নগণ্য মুক্তিযোদ্ধা । বিদ্যুৎ প্রকৌশলী । স্বাধীনতা পরর্বতী রাজনীতির প্রতি প্রবল বীতশ্রদ্ধ । অসামপ্রদায়িক চিন্তাধারায় বিশ্বাসী ।
'৭৮ এ নানা কারণে চাকুরি বিদেশে চলে আসি ।