জানতে ইচ্ছে করে
অনেকদিন আগে একটা গল্প শুনেছিলাম, এরকম-
এক কৃষক কয়েকজন মজুর নিয়োগ করেন তার পাটের জমি কোপানোর জন্য। মজুরদের মধ্যে একজনের ছিল একটি চোখ নষ্ট, তাই সবাই তাকে 'কানা' বলে ডাকত।
কোপানো শেষে জমির মালিক গেলেন কোপানি কেমন হলো তা দেখতে। কিন্তু কৃষক দেখলেন জমিতে অনেক আগাছা এখনো বিদ্যমান। তিনি জমির এক জায়গায় গিয়ে মজুরদের ডেকে বললেন - এই জায়গাটা কে পরিস্কার করেছে রে?
শ্রমিকদের কর্তা ব্যক্তি বলল - এই জায়গাটা আমাদের 'কানায়' পরিস্কার করছে। মালিক কিছুদূর যেয়ে আরো একটা জায়গা দেখিয়ে বললেন- এই জায়গাতেও আগাছা আছে, এখানে কে কাজ করছে?
'আর কেডায়- ঐ কানায়' - কর্তা শ্রমিকের উত্তর। এভাবে মালিক এখানে সেখানে যেয়ে যতবার জিজ্ঞেস করে প্রতিবারই ঐ একই উত্তর- "কানায়"।
জমির মালিক এবার গম্ভীর হয়ে ভারী গলায় বলল- সবই যদি কানায় করছে তয় তোরা কি করছস? তোরা কি বইয়া বইয়া কানার পিট খাউজাইছস?
বন্ধুগন, আমারো জিজ্ঞেস করতে ইচ্ছা করে-
'আয়াত' পরেই যদি জনাব আমির হোসেন এতগুলি সুন্দর সুন্দর জিনিস আবিস্কার করতে পারেন তবে আপনারা (আয়াত পড়ুয়া - মহসিন রাজুরা / ওলামায়ে কেরামরা) এই হাজার বছর ধরে কি আমির হোসেনের পিট খাউজাইছেন?
নিচের লিঙ্কটায় ক্লিক করুন- তা হলেই বুঝতে পারবেন আমার এই ইচ্ছের কারনটা।
http://www.dailyinqilab.com/february8/index.htm
(বগুড়ার যন্ত্রবিজ্ঞানী আমিরের বাতাস চালিত গাড়ি / "ইনকিলাব" - ৮ই ফেব্রুয়ারি, ২০১১)





খাইয়া কাম না থাকলে মাইনষে কতোকিছুই করে
কারে কইলেন তানবীরা আপু??দুলাভাইরে না মহান বিজ্ঞানী আমির সাহেব রে??
রাসেল, দুলাভাই মানে ? কার দুলা ?
বুঝো না কারে কইছি? দুলাভাই কতো ব্যস্ত জানো না? প্রথম আলো থেকে ইনকিলাব পর্যন্ত সব পড়ে। কইছি আমির হোসেনরে। আজাইরা কাম করে
হাহাহাহা
গল্পটা যে এইদিকে যাবে ভাবতেই দেননি!
নিয়মিত ব্লগানোর অনুরোধ থাকলো।
বছরদুয়েক আগে বাতাস থেকে জ্বালানী ছাড়াই বিদ্যুৎ উৎপাদন (!) করেছিলেন একজন, তাকে দেশের বড় বড় পদাধিকারী প্রকৌশলীরা সাধুবাদবার্তা দিয়েছিলেন।
দুলা(ল)ভাই, আপনার কাছ থেকে নিয়মিত লিখা আশা করি। বাযুদিয়ে গাড়ী চালনা, নিউজটা পত্রিকাতে দেখেও পড়ি নাই। আপনার লিখাটা দেখে পড়ে এলাম।
কেমন আছেন? যদি সময়াভাবে লিখতে না পারেন তবে ছবি পোষ্ট করুন। আমি যতদুর জানি আপনি বেশ ভাল ছবি তুলেন।
আমাদের ভুলে থাকেন কি করে?
মজিবর নিক দেখে দুলাভাইকে চিনতে না পারার জন্য দুঃখিত
আমির হোসেনের গল্প পড়ে মনে পড়লো বছর দুই আগে চট্টগ্রামে একজন পানি দিয়ে গাড়ী চালিয়েছিল এবং এক লিটার পানি খরচ করে কক্সবাজার পৌছে গেছিল নাকি সেরকম কিছু। আমার গাড়ী কিনতে সাহস হয় না বাংলাদেশে গ্যাস শেষ হয়ে যাবে বলে, কিন্তু পানি বাবার আবিষ্কারের কথায় আশাবাদি হয়েছিলাম, কিছুদিন বাদে সেই পানিবাবা গায়েব।(কেউ বলে তারে আম্রিকা উঠায়া নিয়া গেছে)। এবার এলো হাওয়াবাবা আমির হোসেন, তারে কদিন বাদে উঠায়া নেয়, তাই দেখবো।
পিঠ খাউজানো ছাড়া আয়াত পড়ুয়ারা আর কী-ই বা পারে ? ও হ্যা, আর পারে ফতোয়া দিতে, আর আর - - - -
ধন্যবাদ সবাইকে।
সাথে ক্ষমা চেয়ে নিচ্ছি সবাইকে আলাদা করে জবাব না দিতে পেরে।
নুশেরা, সাহাদাত, নিয়মিত না লিখার প্রধান কারন- লিখার মতো মেধা নেই আর সময়ও পাই খুব কম। তবে মাঝে মধ্যে আপনাদের লেখা পড়ে বেশ আনন্দ পাই।
রাসেল, হুদা, নীড়, আপনাদের সবার প্রতি শুভকামনা ---
মন্তব্য করুন