রাত্রি বাড়ে
রাত্রি বাড়ে চাঁদের হাসি বিলিয়ে তারায় তারায়
ঝিঝির ডাকে অবিরত সুরের মূর্ছনায়
ঘুম পাড়ানী মায়ের কোলে মৃদু মভতায়
ছোট্ট শিশু আচ্ছন্ন গভীর সুপ্ততায় ।
একে একে মুহূর্ত আর প্রহর যে ফুরোয়
স্তব্ধ চতুর্দিক , কেবল আমি জেগে রই ।
নির্বিঘ্নে ক্লান্তিতে কভু দুচোখ নুয়ে পড়ে ,
সকলের অলক্ষে কোন গহীন বনের পরে
রাত জাগা পাখি হঠাত্ কখন ডানা ঝাপটায় ,
রক্তবর্ণ চক্ষু ডলি , ঘুম কেটে যায় ।
রাত্রি বাড়ে , ফেলে আসা করুণ দিনের শেষে
আঁধারে অদৃশ্য কোন ভয়ংকর আবেশে
হারিয়ে বুঝি গেলাম কখন নিজের অজান্তে
অতৃপ্তির বাঁধন ভেঙে সময়ের ধুধু প্রান্তে ।





ছন্দ আর তাল নিয়ে আরেকটু কাজ করলে, লেখা ভাল হবে অনেক।
অগ্রিম শুভকামনা রইল। ভাল থাকুন।
ধন্যবাদ বিঃ বাঃ । আপনার উপদেশ পালন করার চেষ্টা রাখব । তবে এটিকেই উদাহরণ হিসেবে নিয়ে কি কি করা যেত যদি আলোচনা করতেন , অনেক উপকৃত হতাম । ছন্দ তাল বিষয়ে অপটু , তেমন কিছুই জানিনা ।
ধন্যবাদ বিঃ বাঃ । আপনার উপদেশ পালন করার চেষ্টা রাখব । তবে এটিকেই উদাহরণ হিসেবে নিয়ে কি কি করা যেত যদি আলোচনা করতেন , অনেক উপকৃত হতাম । ছন্দ তাল বিষয়ে অপটু , তেমন কিছুই জানিনা ।
আশা করি আমার কথায় রাগ করবেন না..আমার নিজের মতে,
আপনার এই লেখাটাই যেমন হতে পারতো:
রাত্রি বাড়ে -চাঁদের হাসি -বিলিয়ে তারায় তারায়
ঝিঝির ডাকে- অবিরত -সুরের(+ই) মূর্ছনায়
ঘুম পাড়ানী -মায়ের কোলে -মৃদু মভতায়(মমতায়)
ছোট্ট শিশু -আচ্ছন্ন(+সে) -গভীর সুপ্ততায়(নীরবতায়) ।
একে একে - মুহূর্ত আর -প্রহর যে ফুরোয়
স্তব্ধ চতুর্দিক -কেবল- আমি জেগে রই (্য় যুক্ত কোন শব্দ দিলে ভাল হত)।
অন্য কারো লেখায় হাত চালাতে ভাল লাগে না, এতটুকু দিলাম যেন বুঝতে পারেন আমি কি বুঝাতে চেয়েছি।
ভাল থাকুন। লিখতে থাকুন।
বিঃ বাঃ , আমি রাগ তো করিইনি বরং খুশি হয়েছি আপনাদের আন্তরিকতায় । আর আমি আগেই ক্ষমা চেয়ে নিই যে 'মভতায়' আসলে কিছু না , এটা হতো 'মমতায়' । এ আমার অসচেতনতারই বহিঃপ্রকাশ । যা হোক , এসব ভুলগুলো যথাসম্ভব বর্জনের চেষ্টা করবো ।
মভতায় কী জিনিস
ছন্দ জোর করে আনতে গেলে বিগড়ে যায়; বেশী জোর হয়ে গেছে।
লীনা আপুর কথাই আমি বলতে চাই । মভতায়, এটার অর্থ কি ? আর সুপ্ত'র সাথে তায় যোগ হয় কি? প্লিজ কবিতা লেখার সময় একটু মন দিয়ে, অর্থ, ছন্দ, মাত্রা জেনে নিয়ে লিখুন । চেষ্টা করলে আপনার কবিতাই অনেক ভালো হবে । পড়তে ভালো লাগবে ।
অনেক ধন্যবাদ । আপনি ঠিকই বলেছেন । তবে আমার কাছে দৃশ্যকল্পকেই মুখ্য হিসেবে প্রতিভাত করা উচিত মনে হয় , যা না করে তাকে মৃদু ছন্দে বাঁধতে গিয়ে এর অসারতা এখন চোখে লাগছে । ভালো থাকুন ।
অনেক ধন্যবাদ । আপনি ঠিকই বলেছেন । তবে আমার কাছে দৃশ্যকল্পকেই মুখ্য হিসেবে প্রতিভাত করা উচিত মনে হয় , যা না করে তাকে মৃদু ছন্দে বাঁধতে গিয়ে এর অসারতা এখন চোখে লাগছে । ভালো থাকুন ।
লিনা , আপনাকে ধন্যবাদ । আপনাদের মত আন্তরিক ও বিজ্ঞ জনের সুদৃষ্টি একান্ত কাম্য । ভালো থাকুন
কবিতাটার ভিতরে যেতে পারছিনা... তবে দৃশ্যকল্প চমৎকার।
ধন্যবাদ রাহেয়াত । কবিতার মধ্যে ঢুকতে না পারার জন্য দুঃখিত । এ আমার ব্যর্থতা বা সীমাবদ্ধতা যাই বলুন তাতে বেশি বলা হবেনা ।
তানবীরা আপনাকে ধন্যবাদ ।
মন্তব্য করুন