সময়ের কাঁটা
সময়ের কাঁটা চলেছে অবিরত
সকলের অগোচরে
নিঃশেষ হয় ধীরে ধীরে
জীবনের আয়োজন যত ।
দুঃখসুখের অদ্ভুত সুরে সুরে
হারায় এ প্রাণ দূর তেপান্তরে
হারানো দিনের আকুল আর্তনাদে
সাড়া দিয়ে তাই সবাই মর্মাহত ।
যায় দিন যায় কত স্মৃতি পিছু ফেলে
নতুন আশার সন্ধ্যাপ্রদীপ জ্বেলে
নবীনকে বরে , যায় পুরাতনে ভুলে
বড় নিষ্ঠুর স্বার্থপরের মত ।
বাঁচার তাগিদে ব্যস্ত যে যার কাজে ,
আকাঙ্ক্ষার আকাশে মেঘের মাঝে
ফুরোলো জীবন তাই শঙ্কিত চিত্ত -
(তবু) সময়ের কাঁটা চলেছে অবিরত ।





এই তো জীবন!
হুম . . . . .
কবিদেরকে অনুরোধ করবো, সুনীল গাঙ্গুলী, জয় গোস্বামী, শঙ্খ ঘোষ, হুমায়ূন আজাদ, রফিক আজাদ বেশি করে পড়তে।
অনেক ধন্যবাদ । চেষ্টা রাখব তাঁদের কবিতা পড়ার । আর হ্যাঁ । কবি কিন্তু আমি নই । তবু পড়ব ।:)
ধন্যবাদ
রেজা , আপনার জন্য শুভকামনা । ভালো থাকুন ।
মন্তব্য করুন