শেষ ডাক
জীবনবোধের তিক্ত পাঁচন
গিলতে না চায় মন গহ্বর
সময় তোড়ে পাষাণ ভেঙে
গড়তে না চায় দেহ ভাস্বর ।
কী লাভ তাতে পূর্ণিমা রাতে
চাঁদখানি যদি দেখায় ভীষণ ,
অমাবস্যায় যদিনা ঘুচায়
আঁধার - নেইকো তার প্রয়োজন !
কেবলই জেনেছি ফুলে মৌমাছি
সানন্দে করে মধু লুন্ঠণ ,
ছিলোনা স্মরণে গোপনে কেমনে
যুগে যুগে ঘটে পরাগায়ন ।
সুঘ্রাণ বাতাসে যদি ভেসে আসে
খুঁজিনাই সে যে কোন বনফুল ,
নানান কর্মে ব্যস্ততা মাঝে
করে সে যদিও হৃদয় আকুল ।
রাতদুপুরে স্বর্গীয় সুরে
শ্যামের বাঁশিতে ডেকেছে আমায় ,
আমি ঘুম ঘোরে অলসতা ভরে
স্বপ্নে দেখি সে ফিরে চলে যায় ।
ঘুম ভাঙে যবে বনে কলরবে
শত ফুল কাঁদে আমায় ডেকে ,
সেথা যেতে গিয়ে পিছু উঁকি দিয়ে
ভুলি বাগানের দুটো ফুল দেখে ।
এমনি কত কী ডাকে দিবানিশি
কারে সাড়া দিই ভেবে পাইনাক ,
যাতে নেই সুধা তাতে পাই ক্ষুধা
মিছে অমৃত আমি চাইনাক !
অথচ যখন ডাকছে মরণ
জীবনের চির ক্ষুধা নিবৃতে ,
অপূর্ণ গান গেয়ে যায় প্রাণ
শোনে একজন একা নিভৃতে ।





বুঝলাম না
লেখা ভাল হইছে।
সবই আপনাদের উত্সাহ ও শুভকামনার ফল । ভালো খারাপ বুঝিনা । শুধু বুঝি আপনাদের দোয়া ও সহযোগিতা চরম । তাই ধন্যবাদ জানানোর অবকাশ নেই । ভালো থাকুন ।
খুব সুন্দর!
আপনাদের ভালো লাগলে আমিও অনেক খুশি হই । তবে সত্যিকারের সুন্দরকেই সুন্দর বললে আরো খুশি হই । ভালো থাকুন ।
তানবীরা আপু , এর ঠিক অর্থ জানিনা । প্লিজ জানাবেন ।
কেবলই জেনেছি ফুলে মৌমাছি
সানন্দে করে মধু লুন্ঠণ ,
ছিলোনা স্মরণে গোপনে কেমনে
যুগে যুগে ঘটে পরাগায়ন ।...
বইয়ের জন্য লেখা পাঠিয়ে দিন তাড়াতাড়ি সময় বয়ে যায়...
আমার মত অভাজনের সাধ্য কিবা লেখা পাঠায় ? আচ্ছা লেখা না পাঠালে পোস্ট থেকে নিয়ে নেয়া যেতে পারেনা কি ?
সেটা খুবই সম্ভব। কিন্তু আপনি দিলে, নিজের সবচে ভালো লেখাটা বাছাই করে দিটে পারবেন। আর সময় যেহেতু কম, সেহেতু সব লেখা পড়ে ভালো লেখাটা বের করা খানিকটা টাফ। এমনিতেই সম্পাদক মন্ডলীকে ব্যস্ত থাকতে হবে জমা পড়া লেখাগুলো বাছাই করা আর সেগুলোকে ইউনিকোড থেকে কনভার্ট করায়।
একটু কস্ট করে বাছাই করে দেন ভাই, সেটাই বেশী ভালো হয়...
শুভ ভাই , আপনাকে ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাইনে । কিছু মনে না করলে জানতে চাইছি যে , এ পর্যন্ত আমার এবি তে করা পোস্টগুলোর কোনটিও কি ছাপার উপযুক্ত বা সম্ভাবনা আছে বলে মনে করেন ? আরো কিছু লেখা কবিতা (কবিতা ঠিক না , আসলে কবিতা ট্যাগে পাঠালেও এগুলোকে ঠিক কবিতা বলা যায়না ) হাতে আছে ।
তবে একটু সমস্যা হল আমি লেখা পাঠাইতে পারতেছিনা কারন আমি এখন মোবাইল থেকে লিখা পোস্ট করছি । যদি দয়া করে আমার পোস্ট থেকে নিজ দায়িত্বে একটা নেন খুব কৃতজ্ঞ থাকি ।
আমার নিজের পছন্দ আপনার "সত্য মিথ্যা" লেখাটা। তবে এটাকে আমি কবিতা না বলে মুক্তগদ্য বলতে বেশী স্বাছন্দ্য বোধ করছি। তাই আপনার কাছে অনুরোধ, এই লেখাটাতেই আরো কয়েকটা প্যারা যোগ করে খানিক্টা ইলাবোরেট করে পাঠিয়ে দেন। ১৫ তারিখের ভিতরে হলেই চলবে...
হ্যাঁ শুভ ভাই , সত্যমিথ্যা লেখাটা তো অমনই । এটা কবিতাতে ট্যাগ দেয়া হয়নি কারন এটাই একমাত্র কবিতা নয় এমন লেখা । তবে এটা কোন নির্দিষ্ট ভাব নিয়ে লিখা যায়নি । এমনি কথার পৃষ্ঠে কথার গাঁথুনি আর কি । একে আবার কোন ক্লাইম্যাক্সে আনার ইচ্ছেও ছিলনা । এখন এটাকে ইলাবোরেট করতে গেলে একটু ভাবা দরকার । যা হোক আমি আরো কিছু লেখা পোস্ট করব শিঘ্রই । ১৫ তারিখের মধ্যেই ।
মুক্তগদ্য তো এরকমই। ক্লাইম্যক্স বা এন্ডিং থাকতেই হবে এমন কোনো কথা নেই। লিখুন, অপেক্ষায়...
মন্তব্য করুন