চিরায়ত ঘুম
এখনো অনেক রাত বাঁকি ,
চারিদিকে নিঝ্ঝুম নিরবতা ।
এরই মধ্যে স্বপ্নরাজ্যে পাড়ি জমিয়েছে অনেকেই ।
এদের কারো চোখে সোনালী স্বপ্ন ,
কারো কাছে তা আবার ধূসর বর্ণ ।
কারো কারো চোখে আবার রঙের বালাই নেই -
আছে আঁধার , কেবলই আঁধার ।
কারো কারো ঘুমহীন চোখ রক্তাক্ত লাল
সোনা বা রূপার কাঠি ছোঁয়ায়না কেউ তাদের পায় ।
ওরা নিঃশব্দে পাশ ফিরে বারবার ,
ঘুমোতে চেষ্টা করে - পারেনা ।
কেউ কেউ জেগে থাকে সারা রাত অভুক্ত পেটে
খোলা আকাশের নিচে জ্বলজ্বলে তারা গুনে গুনে ।
ওদের চোখে কোন ঘুম নেই , নেই কোনো স্বপ্নও ;
শুধু আছে দুমুঠো ভাতের স্বপ্নমাখা নীরব চাহনি ।
ওদের বুকফাটা আর্তনাদে
নিশাচর কুকুরগুলো বারবার ডেকে ওঠে ।
তবু ওপর তলার ঘুমন্ত বাবুবিবিদের কানে
সে আওয়াজ কখনো পৌঁছায়না , কখনো পৌঁছাতে পারে না ।
হয়ত এ রাত কেটে যাবে ,
ভোরের আলোতে মৃয়মান তারাগুলোও মিলিয়ে যাবে অচিরেই ;
তবু ওপরওয়ালাদের এই চিরায়ত ঘুম ভাঙবেনা কখনোই ।





হ সেইরকমই মনে হইতেছে .......
হুম . . . . .
সেটাই..
ভাঙবেনা জানি । তবু আশা বলে কথা । একেবারে না ভাঙলেও অন্তত ফাটল ধরলেও কম কি ?
একটা কথা না বললেই নয়, এবির কবিরা অনেক বেশি ডেডিকেটেড দ্যান লেখক'স
তানবীরা , আপনার কথার ধারকাছে ঘেঁষতে সাহস পাচ্ছিনা । একটু বুঝিয়ে বলুন , ইংরেজীতে আমি বড্ড কাঁচা ।
মন্তব্য করুন