বন্ধু
বোবা এই বুকে দুখের আগুন জ্বলে ।
যার প্রাণ কাঁদে সেই আগুন নিভাতে ,
দগ্ধ হয় নিজে - বন্ধু বুঝি তারে বলে !
নিঃসঙ্গ স্বপ্নভঙ্গ অন্ধকার রাতে
হাত ধরে সে আলোর পথে নিয়ে চলে ,
সুপ্তি ভেঙে জয়গান শোনায় প্রভাতে ।
তার লাগি রাজি ডুবতে অথই জলে ,
ভয়হীন , অকাতর মরণ আঘাতে ।
হে বন্ধু , জেনো তুমি কখনো একা নও ,
তোমাতে আমাতে কোনো রবেনা বিরহ ;
যত দূরে যাও তবু এ হৃদয়ে রও ,
প্রাণের অটুট বিশ্বাসে নেই সন্দেহ ।
ভুলনা আমায় , যদি চিরসাথী হও
প্রাণে ঠাঁই দিয়ো মোরে নাশ হলে দেহ ।





বনধুরা কেন জানি বুঝেই না!
হ্যাঁ , কেন যে বোঝেনা ! হতে পারে তা নিজের দুর্বলতা , বা তাচ্ছিল্য । কিন্তু এটাতো মনের খবর নয় !
ধন্যবাদ বিঃ বাঃ । তবে আপনার প্রতিক্রিয়া কিছু বুঝলাম না । দয়া করে জানাবেন ।
বন্ধুদের প্রতি আপনার ভালবাসার প্রকাশটুকু ভাল লেগেছে।।
বন্ধুদের প্রতি ভালোবাসাটা কেমন ক্ষ্যাপাটে স্বভাবের , মানেনা কোন বিধিনিষেধ , কার্পণ্য , সীমাবদ্ধতা । যদিও একটু বারাবারি পর্যায়ে তবু তা সত্য । বন্ধুরা ভালো থেকো ।
তানবীরাপু টিপসই এর মানে বুঝিনা । একটু লিইখা দিলেই পারেন । ভালো থাকেন
টিপসই দিয়ে আপনাকে জানালাম যে পড়েছি
ধন্যবাদ । এবার বুঝলাম আপনি পড়েছেন ।
মন্তব্য করুন