ইউজার লগইন

জলাঞ্জলি

আমি ফেলে এসেছি সুদূর অতীতের স্বপ্নভঙ্গ রাতগুলো ।
যখন ক্লান্তির মলিন বুকে নিদ্রাতুর অলস করেছিলো ভর ,
থেকে থেকে মাদকতার তীব্র ঝাপটায় নুয়ে পড়ছিল একাগ্র সচেতন চোখের পাতা ।
জীবন সমস্যার দুঃসাধ্য সমাধান কখনোই হয়না সারা ।
অতিবাস্তবেও উদ্ভ্লান্ত স্বপ্নের হাত ধরে সজ্ঞানে বিপথে চালনা ।
গন্তব্য পিছু টানে বারে বারে , টের পাই , সাড়া দেয়ার সাহস থাকেনা ।

তবু আমি মুক্তির আকাশপথে মেঘ হয়ে উড়েছি ক্ষণকাল
আকাশের সীমানা ছাড়িয়ে যেতে চেয়েছি , পারিনি , মুহূর্তের আঘাতে বৃষ্টি হয়ে ঝরে পড়েছি উদ্বাহু ধরণীর বুকে । সেখানে কোমল পলিতে একেবারে মিশে যেতে পারিনি , নদীতেও পাইনি কোনো ঠাঁই ,
শুধু বন্যার সাথে মিলে ভেসে গেছি কোন লোকালয়ে , বহুদূর বয়ে নিয়ে গেছি মাটির নিবিড় কিছু আবর্জনা ।
তবু সে বন্যার তোড়ে হয়তো ধ্বসে গেছে কারো কারো স্বপ্নের চার দেয়াল । তারাও আমার সাথে ভেসে যেতে চেয়েছিল বহুদূর ।
কিন্তু কি লাভ তাতে !
হয়তো আবার কোন প্রখর রোদে বাষ্প হয়ে উড়ে যাবো অচেনা সে মুক্ত আকাশে ,
সেখানে আবার মেঘ দানা বাধবে , চোখে মুক্তির স্বপ্ন আঁকবে , যদিও পরক্ষণেই দিতে হব স্বপ্নের জলাঞ্জলি ।

পোস্টটি ২ জন ব্লগার পছন্দ করেছেন

বিষণ্ণ বাউন্ডুলে's picture


কে জানে, ঝরে পরাটাই হয়ত স্বপ্ন..

সুদূরের পিয়াসী's picture


বি : বা : , ভালোই বলেছেন । তবে বন্ধুরা কিন্তু বোঝেনা ব্যাপারটা !

তানবীরা's picture


হয়তো আবার কোন প্রখর রোদে বাষ্প হয়ে উড়ে যাবো অচেনা সে মুক্ত আকাশে ,
সেখানে আবার মেঘ দানা বাধবে , চোখে মুক্তির স্বপ্ন আঁকবে , যদিও পরক্ষণেই দিতে হব স্বপ্নের জলাঞ্জলি ।

ভাল লেগেছে লাইন দুটো Laughing out loud

সুদূরের পিয়াসী's picture


অনেক ধন্যবাদ । অন্তত ভালো তো লেগেছে । হোক না দু লাইন । এ ও অনেক বেশি । ধইন্যা ধইন্যা ।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

সুদূরের পিয়াসী's picture

নিজের সম্পর্কে

অন্তহীন পথ . . . .
গন্তব্যহীন ছুটে চলা . . . .
নিজের খোঁজে ।
এইতো . . . .
আর কী ?