ইউজার লগইন
কেন এসেছিলে
লিখেছেন: সুদূরের পিয়াসী | ফেব্রুয়ারী ২৭, ২০১২ - ৮:৫৩ অপরাহ্ন
বসন্ত তুমি কেন এসেছিলে
কোকিলের কুহু ডাকে ,
মুকুলের ঘ্রাণে , শিমুলের ডালে ,
কাদাজল নদী বাঁকে ।
দাঁড়কাক এক উঠোনের কোনে
সারাদিন কাচ্ছিল আনমনে ।
কোথা থেকে উড়ে এসে হেসে ওঠে
কোকিল ধুরন্ধর ।
ভুলে যায় কাক মানায়না তার
কোকিলের মধুস্বর ।
পোস্টটি ১০ জন ব্লগার পছন্দ করেছেন
বন্ধুর কথা
নিজের সম্পর্কে
অন্তহীন পথ . . . .
গন্তব্যহীন ছুটে চলা . . . .
নিজের খোঁজে ।
এইতো . . . .
আর কী ?





সুন্দর তো কবিতাটা!
সত্যি বলছেন তো । শুনে যা খুশি হলাম । আপনাকে অনেক ধন্যবাদ ।
কাচ্ছিল শব্দটা বুঝিনাই...
কাচ্ছিল মানে কাক কা কা করে গাচ্ছিল ।
নতুন নতুন শব্দ তৈরি হচ্ছে আজকাল কবিতার জন্যে!!!! বাহ ভালতো। আমাদের দিনে কবিতার সাথে শব্দার্থ থাকতো, সেটার প্রচলন কি উঠে গেছে?
আপনাদের দিন এখনো যায়নি আপু । কাজেই কবিতায় শব্দার্থের ব্যবহার করাই যায় । তবে আমি চাইছিলাম শব্দটা নিয়ে একটু চেচামেচি হোক । আর তাছাড়া শব্দের পাশে ব্র্যাকেটে অর্থ লিখতে আমার অভ্যাস নেই তো তাই । ভালো থাকবেন ।
আর হ্যাঁ । কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ ।
মন্তব্য করুন