আঁধার
অন্ধকারের ব্যান্ডেজে বাঁধা
আষ্টেপৃষ্ঠে জগতের ক্ষত ;
রসাতল জুড়ে অধিক্রমণ
আগুন জলের আদিম খেলার ।
জলকেলি আর জলকেলি চলে
তরল তরল আগুন আর জলে ।
নিরুত্তাপ ফুসফুসীয় দহনে
ঝলসানো চাঁদ , শীতল সূর্য , জোনাকি কিংবা প্রদীপশিখা ;
সব আলোর আজ একটা ধর্ম -
আঁধার এবং আঁধার বিলানো ।





বাহ!
বিশ্বাস হয়না , এ পোষ্টটা পছন্দ করলেন ! অনেক অনেক অনেক ধন্যবাদ ।
ভালো লিখেছেন। বিশ্বাস না করার কোনো কারণ নেই।
এবার বিশ্বাস হচ্ছে একটু একটু করে ।
টিপসহি
ধন্যবাদ ।
পুলাপান পরীক্ষার প্রস্তুতি নেয়া বাদ দিয়ে ব্লগে কবিতা নিয়ে আছে। যুগ আসলেই পাল্টায়ছে। আমার বাড়িতে একজন আছে জিগাইলাম পরীক্ষা নিয়ে টেনশন হচ্ছে না? বলে কীসের টেনশন?
=================
কবিতা বুঝি না তাই কবিতা নিয়ে কিছু বললাম না। খালি টিপসহি দিয়ে গেলাম।
হ্যাঁ ! তাইতো তাইতো !!
সুন্দর হয়েছে
ধন্যবাদ । শুনে খুশি হলাম ।
ভাল হইছে
ধন্যবাদ বিষাক্ত মানুষ ।
মন্তব্য করুন