স্বগতোক্তি
আজ আর কোথাও ফুল দেখিনা , দেখি ফুলের ছাঁচে বিষাক্ত যত ক্ষত ।
কংক্রিটবাণী কান-মাথা খায় , ঘাসফুলেদের ফাঁসির ধ্বনি থাকে অশ্রুত ।
আজ নাটাই-সুতো-ঘুড়ি দেখিনা , দেখিনা আকাশ , অখন্ড নীল আকাশ !
দেখি গুগোলার্থ্ আর লাশকাটা ঘর , দেখি সেথানে আস্ত আকাশ যেন খণ্ড খণ্ড লাশ !
আর দেখিনা জোত্স্না , পূর্ণিমাচাঁদ , দেখি , বিজলিবাতির মহামারী কত রোগী !
আজ চাষাভোষাদের গ্রাম চিনিনা , চিনি , কোট-টাই-বুটে নব্য চাষা , তারাই যোগী ও ভোগী ।

কি আর করা!
কিচ্ছু করার না থাকলেই কবি হওয়া যায় , বড় বড় কথা বলা যায় ।
ধইন্যা ফর লাইক
হুম
জী জী । শুভ ভাইরে এক পোয়া ধইন্যাপাতা ।
থ্যাংকু আ লট ।
আপনে যা যা দেখেন না,
তার সবই আমি এখনো দেখি।
কী জানি চোখের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব বাড়ছে নাকি কমছে কে জানে ! হয়তো "বুইড়্যা ব্লগে থাইকা বুইড়্যা হয়া গেছি" ! চোখে একটু বেশিই দেখতেছি যে ! এক কাজ করেন আপনার দেখাগুলান আমারে দেখান , তাইলে আমার দর্শন পূর্ণ হইতো ।
ভালো থাইকেন । ধন্যবাদ ।

হুমম। বদলে যায় সবই।
তাইতো ! তাহলে দিন বদলের স্বপ্ন দেখার দরকারটা কী ? সবইতো স্বভাবতই বদলাবে । তবে বদলটা মঙ্গলজনক হয় তাহলে কোন কথা নাই ।
কিছু বলার নাই
ঠিক তাই ।
মন্তব্য করুন