চির নিদ্রার প্রেরণা
ছড়িছে দেখ চারিদিকে ভাবনা
উড়িছে ছাই বাসনার রসনা
রক্ত ও অশ্রুর সাধ একাকারে লবন
আকাশে উড়িছে দেখ ভাসমান লেবানন।
উড়জাহাজও আছে অসমান সাগরে ও আকাশে
নদীতে তাকধুম তাকধুম নাচে জলজ জাহাজ
বইতে পারেনা ভার চিৎকারে জমেছে বরফ
উৎসে ফেরার চিন্তা আর করেনা চেতনা।
কোথাকার আবু হবে কাবু কাবুলের পথে
রথ দেখে কলা বেচে চরকার ছুরি
নিজেরই অজান্তে যদি ঢুকে পরে কেউ রাতের অজান্তায়
গুহার আহার শেষ হলে বেছে নেবে চির নিদ্রার প্রেরণা।





স্লোগান নির্ভর কবিতা আগে ভালো লাগতো।
দুক্ষিত , এটা একটা গান। গত রাতে সুর সমেত প্রস্তুত হয়েছে।
গানের বিষয়টা সম্ভবত ট্যাগের ভেতর উল্লেখ করা হয়েছে!
গানটা তৈরী হলে আমাদের শোনানোর ব্যবস্থা মানে নেট এ দেয়া যায়?
কীভাবে দেই বলুন?
এই ব্লগে কি দেয়া যাবে?
গানটা তৈরী হলে আমার নিজের ব্লগেও দিতে পারি!
গানটা শুনতে চাই
একটু অপেক্ষা করতে হবে ভাই!
গানটা শুনতে চাই
মন্তব্য করুন