আমরা বন্ধু ব্লগ সংকলন ১ : ম্যুরাল
বেশ কিছুদিন আগে তানবীরাপুর এক পোষ্ট থেকে আমরা বন্ধু ব্লগের ব্লগাররা জেনেছিলাম ব্লগের ব্লগারদের বাছাইকৃত লেখা নিয়ে এবারের একুশে বইমেলায় একটি বই বের হবে। সেটা নিয়ে আনন্দ, উচ্ছাস, আগ্রহ, অপেক্ষা সবটুকুই ছিলো। কিন্তু বই বের করার জন্য নীতিমালা অনুযাযী লেখা বাছাই, লেখাগুলোকে বিজয়ে কনভার্ট করা, বানান ঠিক করা, প্রচ্ছদ করা, প্রকাশনী ঠিক করা, বাজেট করা, আনুষঙ্গিক আরো নানা বিষয় মাথায় নিয়ে এগিয়ে যাওয়ার জন্য যে বিপুল পরিমাণ শ্রম দিতে হয়েছে তা মাত্র কয়েকজনই দিয়েছে --- তাদেরকে অভিনন্দন জানাতেই এই পোষ্ট। এই ব্লগের এটাই প্রথম বই এবং এই বইটিকে আলোর মুখ দেখানোর জন্য যেই টিমওয়ার্ক প্রয়োজন হয়েছে আজ ফেসবুকে বইটির প্রচ্ছদ দেখে মনে হলো এই টিমের পরিশ্রম স্বার্থক হচ্ছে। দূর থেকে যতদূর জেনেছি প্রচুর খাটতে হযেছে কয়েকজনকে। তাদের সবাইকে অভিনন্দন এবং বইটির জন্য শুভকামনা। দূরে বসে বলেছি, ভেবেছি বই বের হওয়া উচিত, কেন হবে না, কেন পারবে না একটা বই বের করতে? তারপর, জীবনের নানা জটিলতায় নিজে গুটিয়ে থেকেছি সব কিছু থেকে। নিজেকেই ভেবেছি শুধু স্বার্থপর হয়ে। সেই অবস্থান থেকেই আমার প্রিয় ব্লগের প্রথম বই -- এবি প্রকাশনীর বই --- ম্যুরাল এর সফলতা কামনা করি। ম্যুরালের সফলতা আমার বন্ধুদের প্রত্যাশা, আনন্দকেও ছাড়িয়ে যাক।
বইটি একুশে বইমেলায় লিটল ম্যাগ চত্বরে পাওয়া যাবে। শুনলাম, লিটল ম্যাগে বন্ধুদের ও পাওয়া যাবে প্রতিদিন। সবাই বই কিনুন, ব্ই পড়ুন।






জয়বাংলা
আচ্ছা বুঝলাম জয় বাংলা। কিন্তু কেন? কারা আক্রমণ করবে?
হেপ্পি বাড্ডে ম্যুরাল
আমারে এক টুকরা কেক দিয়েন।
আমি যদি পাই, তাইলে দিমুনে
গুড নিউজ। প্রচ্ছদটা দেও এখানে পারলে।
প্রচ্ছদের ছবি দিতে পারলাম না। মডু দিয়ে দিলে খুশী হব।
কই দেখলেন..লিঙ্কটা প্লিজ দেন..।

আমরাও দেখি..
আর কনটেন্ট লিষ্টি??...
ওই মিয়া, আপনে কি আমাগোর কারোরই ফ্রেন্ডলিস্টে নাই?
পরে দেইখেন 
https://www.facebook.com/pages/%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B2/357517207609577
এই লিংকে যাইয়া দেইখা আসেন।
আর কন্টেন্ট লিস্টি
আপনেরা আমারে বন্ধু না মনে করলে আমি কি করুম!!...

দেখলাম..মনে লাড্ডু হইতে হইতে হচ্ছে না...
্কেনু লাড্ডু হইতেছেনা কেনু???
টেনশনে লাড্ডু ভত্তা হয়ে যাচ্ছে..কনটেন্ট লিষ্টি দেখলে হয়তো একটা লাড্ডু হইলেও হইতে পারে...
লিস্টির জন্য লাড্ডু ভত্তা হচ্ছে নাকি লাড্ডু পাকাইতে পারেনই না? কুন্টা? @ ঝকঝকে তরুণী
হ, একশ ভাগের ১০ ভাগ কাজ হৈছে মাত্র। আরো ৯০ ভাগ বাকী, আল্লাহ ভরসা। হক মাওলা....
মেসবাহ ভাইকে দেখলেই সবাই ভরসা পায়।
হ কথা ঠিক। ভাইজান থাকলে আর কারো ফাঁকিবাজি ছাড়া আর কিছু করা লাগে না।
হক কথা বলছেন মীর! দেখেন, আম্রা নিজেরা কষ্ট করে ফাকিঁবাজ হমু, কিন্তু বহুত চেষ্টা করা সত্বেও ভাইজান'কে আমরা ফাকিঁবাজ হইতে দেই নাই!

আর, টুটুল, শুভ, রাসেল এই ৩ স্টুজেসরেও আমরা দিনদিন কর্মঠ বানাইতেছি!
আমি তো অধীর আগ্রহে অপেক্ষমান, বইটা হাতে পাবার জন্য।
মেলায় বইটির গোটা পাঁচেক সংস্করণ বের করতে হবে বলে আশা করছি। আমাদের প্রথম বইতো, তাই একটু কম-সম করে ধরলাম
আচ্ছা, সেসব বাদ দেন। আপনে কেমন আছেন বলেন? কি কি ব্যক্তিগত ঝামেলা পোহালেন শুনি।
আপনার মুখে ফুল চন্দন পড়ুক।
আমি আছি! ঝামেলার কথা পরে একদিন বলব।
গোটা পাঁচেক সংস্করণ! খাইছেরে কি বিশাল আশাবাদ!!
পাঁচটা সংস্করণ মনে হয় সহজেই পার করে দেয়া সম্ভব। কিন্তু সেজন্য একটা ভালো প্রচারণা চালাতে হবে। কিছু ভালো মানের সমালোচনা, বিজ্ঞাপন, অন্যান্য ব্লগের সংস্করণগুলোর সঙ্গে ম্যুরালের মানের তুলনামূলক বিশ্লেষণ- এগুলো জরুরি। পত্র-পত্রিকায়ও বইটা নিয়ে লেখালেখির সুযোগ আছে। যেহেতু এই ব্লগে আমি শওকত হোসেন মাসুম, শওগাত আলী সাগরদের মতো বড় সাংবাদিকদেরও লেখালেখি করতে দেখেছি।
শুভকামনা সক্কলের জন্যে
দারুণ!!!!!!!সাথে বই নিয়ে নাচানাচি ঝাঁপাঝাঁপি আরো জটিল।
শুভকামনা সক্কলের জন্যে

আর ধৈর্য্য ধরতে পারতেসিনা।
আরে বাহ্। আমি তো জানতামই না। ঠিকাছে প্রথম দিন গিয়েই হামলা চালানো হবে লিটলম্যাগ চত্বরে।

ধন্যবাদ জয়িতা আপা, সুখবরটা দেয়ার জন্য। মিষ্টি খান...
লিটলম্যাগ চত্বর পুরাটা দখলে রাখুম চইলা আইসেন

কিন্তু ভায়া এতো রাইতে যে রসালো মিষ্টির ছবি দিছেন তার লাইগা কি শাস্তি দিমু কন?
আপামনি এখন তো সরাসরি মিষ্টি খাওয়ানোর উপায় নাই। কিন্তু আমার যে আপনাদের সবাইকে খাওয়াতে ইচ্ছা করছে। ছবি একটা খুঁজে পেতে তাই না দিয়ে আর পারলামই না।
আসলে এই ব্লগটা অল্পদিনে অনেক বেশি ভালো লেগে গেছে। আর আপনারা সবাই তো অনেক দারুণ। অনেক জোস্।
আজ সারাদিন ধরেই মিষ্টি খেতে ইচ্ছে করছিলো। দুপুরে একবার ভাবলাম মিষ্টি কিনে খেয়ে আসি। এখন আপনি এমন দাগা দিলেন!
ইয়াহুউউউউউউউউ------
শুভকামনা সবার জন্য সেই সাথে ম্যুরাল এর সফলতা কামনা করি। -----------
এবিতে দেখি হেববি একটা মহিলা মাস্তান আছে যা ডায়ালগ মারছে আফায় ------------------------"লিটলম্যাগ চত্বর পুরাটা দখলে রাখুম চইলা আইসেন "----------
লিটলম্যাগ চত্বর যাইবেন আর ম্যুরাল কিনবেন না--------তাইলে কইলাম খবর আছে---------আফায় কিনতুক পুলিশের লুক
ছি ছি ছি, ম্যাডামে আমারে মহিলা মাস্তান কয়
লিটলম্যাগ চত্বর দখলে রাখলে মাস্তানি হয় কেমনে!
ম্যুরাল তুই কতো কপি কিনবি দোস্ত? তোর কর্পোরেট অফিসের জন্য ২৫০টা অর্ডার দিয়া দেই?
২৫০ কেন তুই ২৫০০টা দে, খালি তোর অফিস থেকে বিলটা দিয়া দিস
আমাদেরতো বিদেশী ট্যাকা না

ডলারের দাম বাড়ছে দোস্ত
ম্যুরাল বেরুচ্ছে! কী যে আননন্দময় অনুভূতি!
ভীষন এক ভালো কেনো জানি লাগছে প্রাণে। ..
বইটির প্রচার একটু কম হযে গেছে। আমার মনে হয় আরেকটু প্রচার প্রচারণা জোরদার করা দরকার।
মন্তব্য করুন