বন্ধুদের আড্ডা কাল বিকালে
১৭, মার্চ সাঈদ ভাই এর বাসায় জমেছিলো বন্ধুদের মিলন মেলা। আড্ডা, খাওয়া, আড্ডা। সকাল থেকে রাত। সাঈদ ভাই কে আমরা আনুষ্ঠানিক ধন্যবাদ দেইনি। কারণ ধন্যবাদ দিলে বুঝানো যাবে না, ভালোলাগা, ভালোবাসা। আমরা এই ব্লগের মানুষগুলো এক পরিবারের সদস্য। এই ব্লগ আমাদের ভালোবাসা, ভালাবাসায় জড়িয়ে থাকে সবাই সবাইকে। কতদিন হয়ে গেলো সবার সাথে দেখা হয় না!
জম্পেশ আড্ডা, গান হয় না। মনের টানে আবার তাই আমরা জড়ো হবো কাল বিকালে ৫:৩০ মিনিটে ধানমন্ডি লেক, রবীন্দ্র সরোবর।বসন্ত শেষের বিকাল, সন্ধ্যার স্নিগ্ধতা কে নিয়ে আমরা বসব পাশাপাশি। ব্লগটাকে সাজাবো মনের মত করে। এ যেন হবে আমাদের ই ঘর। দিনের সব ক্লান্তি যেমন ঘরের দরজায় পা রাখলেই মিলিয়ে যায়! আমাদের স্বপ্নগুলো, ভালোলাগা, বিরহ সব যেন ব্লগকে, বন্ধুদের কে ছুঁয়ে থাকে। আমি যেমন ঘুমিয়ে ও দেখি কেউ একটা খুব সুন্দর পোষ্ট লিখেছে, কেউ একটা মজার কমেন্ট করেছে। ঘুম থেকে উঠেই পি সি অন করে বেডরুম থেকে বের হই। এই ব্লগটা খুব আপন হয়ে গেলো।
কাল দেখা হচ্ছে সবার সাথে। শুনলাম লীনাপা একটা মিলাদের আয়োজন করেছেন। উনি মিষ্টি আর জিলাপি খাওয়াবেন তবারক হিসাবে। লীনা আপার জন্য মন ভরে দোয়া।মিলাদে নাকি মাওলানা খাকবেন মাসুম্ভাই আর ইয়াজাদ ভাই(আল্লাহ জানে কি মিলাদ এরা পড়াবে!)। গান গাইবে গানের কোকিল বিমা আর ভাস্কর দা।আহা ভাবতেই ভালো লাগছে।জীবনটা কত আনন্দের!!
গানটা খুব মনে পড়ছে....তুমি আমার পাশে বন্ধু হে একটু বসিয়া থাকো.......





আমীন, হাত দুইটা দুই দিকে প্রসস্ত কৈরা ইয়া মাবুঊঊঊঊউদ কৈয়া একটা সেইরাম দুয়া ধৈরা, সুম্মা আমীন বলবো...........
তারপর যার যার বাতাসা/জিলিপিলি/তবারক নিয়া বাসায় চৈলা আসবো..
আর কেউ মিলাদ পড়ানে আটকাইয়া গেলে, সমস্যা হবেনা, আমি হালকা কাভার দিয়া দিতে পারবো..
ইয়া নবী সালামালাইকা, ইয়া রাসুল সালামালাইকা......ইয়া হাবীঈঈইব সালামালাইকা, সালাওয়া তুল্লা!! আলাইকা..
মারহাবা। মাওলানা আরেকজন পাওয়া গেলো। বিলাই মাওলানা।
মাসুম ভাই আর ইয়াজিদ ভাই মোনাজাত পরাইবো আর বিলাই মাওলানা মিঁউ মিঁউ করে সঙ্গত করবো। আমরা বলবো আমিন।
হেতেরা যা কইবো আমরা তাই আমিন কমু লীনাপু? আল্লাহ মাবুদ ...রক্ষা করো।
বিলাই মিলাদে কৈলাম আইতে হইবো। নাইলে তুমার খপর আছে।
মিলাদে নাকি মাওলানা খাকবেন মাসুম্ভাই আর ইয়াজাদ ভাই -- কস্কি মমিন!!!
হ। এর চেয়ে বেশী আর কিছু কইলাম না আপাতত।
ওনাগো দিয়া ওয়াজ-মেহফিল হইতে পারে মিলাদ হওয়া সম্ভব না
মাসুম ভাই শুনছি মিশর থিকা কি এক আতর নিয়া আসছে। ঐটার গন্ধ পাইলে মেয়েরা নাকি কি বিলাই হইয়া যায়। ঐটা মাইখা মাসুমভাই মিলাদ পড়াইলে তো খবর হইয়া যাইব।
ঐসব মিশরীয় আতর বাঙালী ললনাগো উপরে কাজ করে না; বড় হুজুরের পানি পড়া, পান পড়া হইলেও নাহয় কথা আছিলো
আপনে কেমনে জানেন যে কাজ করেনা
আপনার বিচার-বিবেচনার ওপর আস্হা আছিলো; এই কোশ্চেন ভাঙা-মুকুল এরা জিগাইলেও একটা পরতা হইতো আপনে মৃত মানুষ হইয়া কেমনে জিগান ,
সিরিয়াসলি জিগাইতেছি। মিসরিয় আতর মাখি নাই কোনোদিন। ঐটা কাজ করলে মাসুম ভাইয়ের কাছে চাইয়া কিছু নিতাম। এখন াপনে কৈতাছেন কোনো কামের না
রায়হান ভাই, খেয়াল কইরা।আতর কইলাম মিলাদে সন্ধ্যায় ব্যবহারের কথা বলা হয় নাই।
কাঁকন রায়হান সাহেবকে বলেছেন...
আপনার বিচার-বিবেচনার ওপর আস্হা আছিলো; এই কোশ্চেন ভাঙা-মুকুল এরা জিগাইলেও একটা পরতা হইতো আপনে মৃত মানুষ হইয়া কেমনে জিগান ,
রায়হান সাহেব মৃত মানুষ ???!!!
পূর্ব অভিজ্ঞতার আলোকে কাঁকন বলছে ওনাদের দিয়ে ওয়াজ হৈতে পারে, মিলাদ নয়। তাই কেন, ঠিক কী কারণে মিলাদ সম্ভব নয় তা বলে যদি বাধিত করিতেন।
স্কুলের মিলাদে উপস্হিত থাকতাম সো মিলাদ সম্পর্কে হালকা পাতলা আইডিয়া আছে
সামু-এবি তে ব্লগানির সুবাদে ইয়াযাদ ভাই আর মাসুম্ভাই সম্পর্কে কিঞ্চিৎ আইডিয়া আছে
সামুতে হিমু বা মুখফোড় এড় পোস্ট পড়ছিলাম সাঈদির ওয়াজ নিয়া তো স্কুলের মিলাদ পড়ানোর চেয়ে সাঈদীর ওয়াজের সাথেই মাসুম্ভাই - ইয়াযাদ ভাইর মন্তব্যের রকম-সকম বেশি যায় আর কি;
দোয়াকরি কালকের পিকনিকে মিশরীয় ওয়াজ শুনতে পারবেন
কাঁকন দেখি সবই আন্দাজের উপর মারতেছেন। আমি ভাবলাম চাক্ষুশ কিছু শুনবো। কালকের মিলাদ সম্পূর্ণ তুরীয় ক্যানভাসে অঙ্কিত হবে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু জাতির জনকের বাড়ির সন্নিকটে আমরা অত্যন্ত পবিত্র পরিবেশে মিলাদ পড়াবো, এখানে মিশরীয় কোন কিছুকে বরদাসত করা হবেনা। সো। কাঁকন আসেন মিলাদে আসেন, দোয়া খায়ের করে নামকরণ অনুষ্ঠানের সার্থকতা রচণা করুন..........
ও, মিশরীয় সেন্ট আসবেনা?
তাইলে আর মিলাদে আইসা কি হবে?
আরে আজব!ইয়াজাদ ভাই আর মাসুম ভাই এর চেয়ে ভালো হুজুর কই পাব আমরা? এদরে দিয়া মিলাদ বলেন আর ওয়াজ বলেন সব হিট।আমাদের আস্থা আছে।
আর সেন্ট নিয়া যে আলোচনা হচ্ছে তা নিয়া কিছু বলবো না।
কথা হইলো আমার নিজের উপর ভরসা আছে। আমার নিজের যে মাসুমীয় সুবাস আছে, তাতেই বিড়াল কাউত বইলাই আমার ধারণা, বিশ্বাস ও অভিজ্ঞতা।
কথা আরও একটা আছে। ঐটা আমার অফিস টাইম। সো আমি মনে হয় নাইক্কা। আফসুস।
তারপরেও......চেষ্টা? দেখি কী হয়?
গুলশানের এদিক থেকে কেউ গেলে এই অধমকে সাথে করে নিয়ে যাইয়েন। আছেন নাকি কোন দরদী ভাই/বোন?
দেখা যাক। কে আওয়াজ দেয়।আশা করি কোন একজন আওয়াজ দিবে।
ভাস্কর কী বলে?
আমিও ভাস্কর দার জন্যই অপেক্ষা করছিলাম। ভাস্কর দা উত্তরা থেকে আসলে উনাকে নিয়ে আসতে পারবে।
আমি বনানী থেইকা যামু...আর আমার কাছে কোন বিলাইগন্ধী আঁতর নাই।
আমি আমার বাসা আর অফিস ছাড়া অন্য কোথাও যেতে চাইলে সিএনজি কিম্বা রিক্সাওয়ালার উপর ভরসা করে বের হই। রবীন্দ্র সরোবর যেতে গিয়ে মানস সরোবর চলে যেতে পারি ..এমন অবস্থা । ভাস্করদা অচেনা মহিলাকে নেয়ার অনেক ঝামেলা ..এই রিস্ক নিবেন কিনা সন্দেহ হচ্ছে।
অচেনা মহিলারে আমার নিতে সমস্যা থাকবো ক্যান? মহিলার বরং অচেনা পুরুষের সাথে যাইতে সমস্যা থাকে আমাগো দেশে। আপনারে কোত্থেইকা তুলতে হইবো সেইটা জানাইয়েন তুইলা নিবোনে...
সুবর্ণারে আপনে লিফট দিবেন। বিলাই মারণের চিন্তা পরে কইরেন।
বিলাই মারনের বিষয়ে আমার কোন চিন্তা নাই রায়হান ভাই। আপনে যেমনে মাসুম ভাইয়ের আঁতর লইয়া টেনশনে আছেন তাতে আমরা বন্ধুর পুরুষ সদস্যগো ঐ আঁতরের এজেন্ট বইলা মনে করতে পারে মানুষজন...এর লেইগা আগেই কইয়া দিলাম আমি ভাই আঁতর-মাতরের লোক না...
আমি সহজ সরল মানুষ আতরের ব্যাপারটা ধরতে পারলাম না বলে দুস্ক প্রকাশ করছি। আমার অফিস মহাখালীতে, অফিস ৫.৩০ টায় ছুটি হলেও কিছু আগে পলাইতে পারবো। ব্র্যাক ইউনি, রুপায়ন টাওয়ার, ওয়্যারেলস গেইট, তিতুমীর কলেজ, পযর্টন অফিস...এছাড়া আপনার সুবিধা হয় মহাখালীর এরকম কোন যায়গা থেকে যেতে পারি।
আমার ফোন নাম্বার ০১৭১৩১৯১৩১১। যেইখানেই থাকেন আমারে একটা ফোন দিয়েন। আমি আপনেরে পিক কইরা নিমুনে। তয় আমার সুবিধা হয় যদি সিটিসেল বিল্ডিংয়ের সামনে থাকেন।
আপনার ফোন নাম্বার সেভ করে রাখছি। ফোন করে সময় জেনে নিব। এখানেও জানিয়ে দিতে পারেন কখন এদিকে আসবেন। সিটিসেল অফিস হলে আমার অসুবিধা নাই। আগেই ধন্যবাদ দিয়া রাখলাম।
বেরাদারানে মিল্লাত
ফলোয়ারানে তারিকাত
দলে দলে আকিকা ওনুস্টাংএ যুগ্দান কৈরা ত্রি-জাহানের অশেষ নেকী-বদী হাসিল করুন
আচ্ছা এইখানে একটা কুয়েশ্চেন ছিল, আপনারা কোন দোকানের মিষ্টি খেতে খেতে বাফড়ার নতুন নামকে বরণ করে নিতে চান? সবাই সবার পছন্দ বলতে পারেন।
জিলাপির একটাই চয়েস, জয়পুরের জিলাপি।
আচ্ছা, বাফড়ার নাম কি ব্রিক্খ ই ফাইনাল?
ব্রিক্খ!!!!!......খাইছে, এডা লেখার সময় নাহয় কপি পেষ্ট করলাম, কওনের সময় এই জিনিষ উচ্চারন করুম ক্যাম্নে?
খালি মিষ্টির চাইতে ক্রীম ক্রুম ওয়লা মিষ্টি, এদিক সেদিক কাডা-ফাডা হৈলে খ্রাপ হয়না.....
জয়পুরের মিষ্টি অনেক জোশ ... রস'এর মিস্টিও ভালো... প্রিমিয়ামে ভুলেও যাইয়েন্না... আর লাড্ডু কিনলে ল্যাব এইডের লাড্ডা কিন্তে পারেন.. মেসবাহ ভাইয়ের হাতে বানানো
জয়পুরের মিষ্টি, জিলাপি
রসের মিষ্টি
লাড্ডু
আর, আর মেজবাহ ভাই এর লাড্ডা!
আরতো কিছু পেলামনা।
আমি লাড্ডু ছাড়া কিছু খাইনা।
লেবয়েইডে সেরম স্বোয়াদের লাড্ডু পাওয়া যায়
রায়হান ভাই নামকরন কালকে হবে। মিলাদে ঠিক হবে সব। বাপড়া ছেলেটা অনেক ব্যস্ততার মধ্যে সময় দিচ্ছে।
পোষ্টে ব্যাপক হিংসা জানাইলাম
ভাইয়া হিংসা কেনু?কেনু?কেনু?আপনিও আসেন।
কাল বিকালে নাকি কালবৈশাখির সম্ভাবনা আছে? আবওয়া রিপুট দেখলাম।।সাবধান।
অদ্য আবহাওয়ার অবস্থা পূণ-বিবেচনা সাপেক্ষে আবহাওয়া অধিদপ্তর গতকালকের রিপোর্টকে ভুল বলে ঘোষণা করেছে। কালবৈশাখীর আশংকাকে মাইনাস, আড্ডা প্লাস।
আড্ডা দিলে গাড্ডায় পড়বেন ,গরীবের কথা কিন্তু বাসি হইলে ফলে. ;)।
বেলি, সুবর্নারে লিস্ট এ রাইখো। মুর..। লিস্ট
রায়হান ভাই, আমি বহুদিন কোন আড্ডায় যাই না। মুরগা বানানোর ভয় দেখাইলে কিন্ত যামু না।
সুরভীয় মিলাদ মাহফিলের সুষ্ঠু সম্পাধা হউক। আমিন........।
সুরভীয় মিলাদ মাহফিলের সুষ্ঠু সম্পাদনা হউক। আমিন........।
আমি যাইতে পারুম্না মনেলয় !!! তয় চেষ্টা করুম , না পারলে আর কি , ৮ টা পর্যন্ত অফিসে থাকতে হৈপে।
আমি কার লগে যামু....কেউকি আমারে যাওয়ার পথে নিয়া যাইবেন? আডডা আমি ভালা পাই
সুবর্ণাকে ভাস্করদা তুলে নিয়ে আসবেন (থুক্কু নিয়ে আসবেন), শাহ নাজকে কে আনবেন? প্লিজ দরদী কেউ আওয়াজ দেন।
এই দুনিয়ায় মেসবাহ ভাই, রায়হান ভাই, বিমা, মাথু, মাসুম ভাই , ভাস্কর দা, নজরূল ভাই ছাড়া আর কোন দিলদরিয়া মানুষের দেখা পাই নাই। এটা সত্য কথা।টুটুলের কথা কইলাম না আমি।
শাহনাজ্রে কোন জায়গা থন তুইলা না উঠাইয়া ধুর নিয়া আসতে হবে। জায়গার নাম বলুন।
ওরেররেরেরেরে!!!!!!!!!!! আইছে।এই মুহুর্তে ব্লগে দরদীরা আর কেউ নাই। রায়হান ভাই হাত তুলছে। শাহনাজ আপনি এবার নিষ্চিন্তে বলুন। কোথা থেকে তুলব আপনারে।
শাহ নাজ আপনাকে উঠাইয়া আনা শেষ (থুক্কু আপনার আসার ঝামেলা মিটেছে)।
দরদী রায়হান ভাইকে বিপ্লবী শুভেচ্ছা।
জিগাইসিলাম যায়গার কথা। পথে পড়লে সমস্যা নাই না হইলে অন্য কেউ সেই পথা আসলে রিকুয়েস্ট করতাম।
এটারেই কি কয়, আমারই বধূয়া আনবাড়ি যায় আমারই আঙ্গিনা দিয়া!!!!
আমার বাড়ির পাশে আড্ডা হবে আর আমি থাকবো না, হায় রাআআআআআআআআআম।
আমার প্রিয় রবীন্দ্র সরোবর, ঝালমুড়ি, লুচি বোটিকাবাব, হাঁটাহাটি .........। আমার পড়ন্ত বিকেল আমার ফুটন্ত অসংখ্য সন্ধ্যা যেখানে কেটেছে আমার মেয়েকে সঙ্গে নিয়ে
তানবীরা, আওয়ার সুইট তানবীরা, আপনার বাড়ীর ঠিকানাটা দিয়ে দিন, মিষ্টি মুখের পর চা পানি না হয় সেখানে
বাহ্। রসমলাই থুক্কু সুইট লীনাপুর সাথে আরেকজন সুইট তাতাপু পাওয়া গেলো। কি সৌভাগ্য আমাদের!
লীনা/জয়িতা
তানবীরার বাসা কি হাঁইটা যাবেন? যাওয়ার পথে মিডল ইস্টের কোথাও কোন এক খেজুর গাছের তলায় একটু জিরায়া নিয়েন। রিকশায় গেলেও একটু রিকশাওয়ালাকে জিরাইতে দিয়েন।
জয়িতা তুমি পাঁচটা গাড্ডার বুকিং দিলা। বিকালে মনে করাইয়া দিও, খামচি সহ পুষিয়ে দেব।
তানবীরা আপনার বাসার লোকদের ফোন করে বলে দিয়েন কিন্তু, নাইলে তাঁরা বিব্রত হবেন।
রায়হান ভাই, গুলশান ১ এ থাকি.....এখন কন কে নিয়া যাইব....সাইদ ভাইয়ের বাসার আডডা সুবর্ণার জন্য মিছ করছিলাম..আজকে আর করুমনা...আমি রেডি হয়ে থাকলাম...না নিলে কিনতু আমি
@ শাহনাজ, ভাস্কর এর নাম্বারটা সেভ করে রাখেন। ওরে একটা কল দিয়েন। সে আপনাকে আর সুবর্না কে নিয়ে আসবে।
তোর সাথে কোন প্ল্যান করলে সেটা মাঠে মারা যায় , তাই এবার তোকে বলি নাই। তোর ইয়েকে (রাজু) বল পৌছায় দিবে।
কাঁকন রায়হান সাহেবকে বলেছেন...
আপনার বিচার-বিবেচনার ওপর আস্হা আছিলো; এই কোশ্চেন ভাঙা-মুকুল এরা জিগাইলেও একটা পরতা হইতো আপনে মৃত মানুষ হইয়া কেমনে জিগান ,
ওরে, তোরা কে কোথায় আছিস ? শুনে যা........কাঁকন কী বলেছে, রায়হান সাহেব নাকী মৃত মানুষ ???!!!
হ, আমি মড়া। তাতে আপনের এত লাফাফালির কী আছে?
মন্তব্য করুন