ইউজার লগইন

তোমাকে ভালোবাসার থেকে মুক্তি চাই

দেখলেই যেমন বিটকেলে পরমাণুভূতি
ঠায় দাড়িয়ে থাকতে অশ্রাব্য গোঙানি শুনি
ব্যাকবেঞ্চিতে যাবতীয় ধীমান
আমার পুরুষ জঙ্ঘাতে প্রথম প্রেমিক পুরুষ!

যার সকল মুখস্থ দেহাবশেষ কেবল ধূসর বনলতা
আরাধ্য অঞ্জলী দিয়ে ফেসবুকের চিত্রে চিত্রে ট্যাগন
দুচারটে অভিমানী ফোড়ন পীড়নের পরে
পুরুষের দুই স্তনের মাঝে প্রেমাংশুর নখের আচড়!

আমার পুরুষ প্রেমিক এবার আমাকে পুরুষ করো
দেহস্থ ভাজের মাঝে হৃদয়ের অবোধনামায়
আমাদের উত্তররমনীদের বিস্ফোরিত উরু থেকে
জন্ম দাও এক যৌন-রাজনীতির আনকোরা পুরুষ!

পোস্টটি ৯ জন ব্লগার পছন্দ করেছেন

লীনা দিলরুবা's picture


যার সকল মুখস্থ দেহাবশেষ কেবল ধূসর বনলতা
আরাধ্য অঞ্জলী দিয়ে ফেসবুকের চিত্রে চিত্রে ট্যাগন
দুচারটে অভিমানী ফোড়ন পীড়নের পরে
পুরুষের দুই স্তনের মাঝে প্রেমাংশুর নখের আচড়!

Tongue

কবি কৌশিক, নির্মলেন্দু গুণ একটা দামী কথা বলেছিলেন, সেইটা বলতে পারা আমার জন্য শরমের ব্যাপার তাই বলতে পারছিনা Sad

জ্যোতি's picture


আপনি না কইছেন আপনি বেশরম! কইয়া ফালান।

লীনা দিলরুবা's picture


এইভাবে আমারে প্রশ্নবানে জর্জরিত করলে কিন্তু খেলুম্না Tongue

কৌশিক আহমেদ's picture


গুণ - এসময়ের প্রধান কবি। কোনো সন্দেহ নাই। তার কোবতে মানে অনন্যসাধারণ...গুণকে প্লাস। কিন্তু আমারে কবি বলায় আপনারে মাইনাস। কিন্তু আমার কবিতা পাঠ করার জন্য আপনারে প্লাস। কিন্তু শরমের কথা না বলায় আপনারে মাইনাস।

লীনা দিলরুবা's picture


গুণ এ সমসয়ের প্রধাণ কবি, এইটা মানলাম না তাই আপনারে মাইনাস। তার কবিতা অনন্য-সাধারণ এইটা মানলাম তাই তারে প্লাস। আপনাকে কবি বলতে আমার কোন দ্বিধা নাই কারণ ব্লগের আগে বিডি-নিউজে আপনার কবিতা পড়েই আমার আপনার কবিতা সম্পর্কে ধারণা হয়েছিল তাই আপনার কবিতারে প্লাস। আমি আপনার কবিতা পড়েছি, বোঝার চেষ্টা করেছি তাই আমাকেও প্লাস। শরমের কথা বলতে পারছিনা দেখে কারে যে কি দেই.......... Day Dreaming

টুটুল's picture


আজকে কোন ফাকিবাজি করলাম না Smile
সত্যি পুরোটাই পড়েছি Smile

হাসান রায়হান's picture


কিছু বুঝ্তার্ছেন?

টুটুল's picture


সেইটা অন্য কথা Smile

জ্যোতি's picture


আমিও পুরাটা পড়ছি। একটা অংশ দুইবারও পড়ছি। ৩ সত্যি। কিন্তু.....

১০

কৌশিক আহমেদ's picture


হেভি না বস? হালায় একখান হেভি কোবতে লিখছে যা বিন্দুবিসর্গ আমি বুঝতেছি না।

১১

নাজনীন খলিল's picture


শিরোনাম ছাড়া আর কিছুই বুঝলামনা হে বালক! Sad

১২

জ্যোতি's picture


নাজনীন আপা, লিখেন না কেন?কেমন আছেন?আপনার কবিতা এবং পান মশলা মিস করি।

১৩

লীনা দিলরুবা's picture


নাজনীন আপা, কৌশিক পুরুষের প্রতি পুরুষের ভালোবাসার গল্প বলেছে সম্ভবত। অবশ্য কৌশিকের কবিতার ব্যাখ্যা কৌশিকেরই দেয়া উচিত Smile

নির্মলেন্দু গুণের একটা অভ্যেস ছিল..... তাই প্রেমাংশু......।

নির্মলেন্দু গুণের এই সংক্রান্ত একটা কবিতার দুটো লাইন এত মজার আর অর্থবাহী.....এই ফোরামে বলতে পারছিনা।

১৪

নাজনীন খলিল's picture


কি??????
হ্যাঁ কবিতার ব্যাখ্যাটা সে নিজেই দিক।

১৫

কৌশিক আহমেদ's picture


ছিছিছি - এসব আপনি কি বলছেন? আমি এমন লিখতেই পারি না। শেষপর্যন্ত পুরুষ! ছিছিছি!

১৬

লীনা দিলরুবা's picture


ছি!
ও!

তাহলে আপ্নেই বুঝায়ে দ্যান Tongue

১৭

নাজনীন খলিল's picture


লিখা না হয় এখানে পোস্ট করলেই পড়তে পারবে ---কিন্তু পানমশলা ব্লগের পাতায় সাপ্লাই দেওয়া কিছুতেই সম্ভব নয় ।এজন্য বাসায় আসতে হবে। চলে এসো যে কোন একদিন।

১৮

জ্যোতি's picture


লিখেন। আর দাওয়াত পেয়ে খুশীতে আটখানা। আসবো সবাই মিলে একদিন। পানমশলা খাওয়ার আগে আরো কিছু তো খেতেই হবে। Big smile

১৯

নাজনীন খলিল's picture


Welcome

২০

জ্যোতি's picture


ধইন্যা পাতা

২১

লীনা দিলরুবা's picture


আরে এখানে দেখি দাওয়াত চাওয়া এবং কবুল করা এবং ওয়েলকাম এবং ধইন্যা সব হয়ে গেল........ পার্টি

আপা আমরাও?! ইয়ে মানে আপনার বাসা চিনি Wink

২২

নাজনীন খলিল's picture


এত করে বলছো যখন ঠিক আছে তুমিও--------- Steve

২৩

লীনা দিলরুবা's picture


আচ্ছা আপা আমি বাদ, সবাই যাক, বেচারা আমার জন্য সবার বেচারা হবার দরকার নেই Smile

২৪

নাজনীন খলিল's picture


সান্তনা

২৫

কৌশিক আহমেদ's picture


আপা, আপনার মতই আমার অবস্থা! কিছুই বুঝতে পারতেছি না, কি লিখছিলাম, কবে লিখছিলাম, কেন লিখছিলাম!

২৬

নাজনীন খলিল's picture


এসব ফাঁকিবাজি কৈফিয়ত চলবেনা। >) >)

২৭

কৌশিক আহমেদ's picture


হাহাহা। পাঠের জন্য অনেক ধন্যবাদ আপা। আর আমারে দাওয়াত না দিলেও কুনু অসুবিধা নাই। ঠিক সময়ে চইলা আসবো।

২৮

নাজনীন খলিল's picture


আচ্ছা।

২৯

শওকত মাসুম's picture


এইটা কি চট্টগ্রামে অনুষ্ঠিতব্য বাংলাদেশ-ইংল্যান্ড এর খেলা উপলক্ষ্যে লেখা?

৩০

নরাধম's picture


অশ্লীল!

৩১

উদাসী  স্বপ্ন's picture


গেলো আমার ওজুটা ভাইঙ্গা গেলো! শীতের লিগা আমার দুইদিনের পুরানা ওজু ছুইটা গেলো! তাও খারাপ হয় নাই, কারন অখন ওজু রাখনের লিগা যা যা করি নাই তাই করুম!

এই জন্য আপনেরে একখান প্লাস দেওন যায়!

৩২

মীর's picture


এইটাতো দেখি সিরিয়াস কবিতা!Surprised

৩৩

তানবীরা's picture


আয়াতুল কুরসীর মতো ধইরা ধইরা পইড়া গেলাম কিন্তু বুঝলাম না কিছুই

৩৪

সাহাদাত উদরাজী's picture


সবার সাথে আমিও সহমত। হেডিং ছাড়া আর সব লাইন গুলো মাথার উপর দিয়ে গেছে।
কবিতার জয় হোক।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

কৌশিক আহমেদ's picture

নিজের সম্পর্কে

ঠিক যে সময়ে তুমি অ-সিদ্ধান্তের স্থির ভলকানো
হরতাল-বিভ্রমে অফিস নামক খাঁচার জন্য অনিরাপদ
উদ্দেশ্যবিহীন রিমোট ঘুরিয়ে দুচোখের আশ্রয়ে
এক অথবা একাধিক নিউজ নিউজে বিচারক
একটু কি অবসর হবে? এক কাপ চা?

এই যে ধরুন বিগলিত ডিনারের পাশে অপেক্ষমান শ্রোতা
আমাদের ডাল-ভাত সকাশে বিনিদ্র মূল্যযান
রোজগেরে টমোটো-শশার উপরিতে
ভদ্রলোকের মত চামচ বাজিয়ে আলাপের করতল
একটু কি অবসর মেলে? কি হচ্ছে দেশে?

দুই দিকে যাচ্ছি বিলক্ষণ
তোমার দয়ার্দ্র রাজনীতির ভেতরে আমার গোরস্থান।