নো এ্যাডভেঞ্চার
বিশতলার ছাদ থেকে লাফিয়ে পড়ে
কোনো এক চলন্ত বাসে নিরাপদে ল্যান্ড করে
পদ্মানদীর পাড়ে যেতে চাই
যদি বাসটা ওদিকে না যায় তবে ড্রাইভারকে গুলি মেরে
জানালা দিয়ে ফেলে নিজেই চালিয়ে যাবো পদ্মায়
আর যদি পিস্তলই না থাকে, প্রথমে এক পুলিশকে করবো ছিনতাই
আর বাসের যাত্রীরা না যেতে চাইলে ছেড়ে দেবো বিনাশর্তে
একমাত্র তুমি যদি যেতে চাও তবে এসব এ্যাডভেঞ্চারের প্রয়োজন নেই





বাহ!
বস - আপনার কাছে মাসুদ রানা ও হালে পানি পাবে না - প্রকাশভঙ্গি ভালো লেগেছে.
সারবিক অবসহার বিবেচনায় অনুরোধ করবো, ভাই আপনে ওনার সাথেই যান
(
মন্তব্য করুন