বাসা বদল
যখন সব কিছু - সব কিছু মানে সবই
পড়ে থাকে টুলে আর দূরে থাকে বসে
লম্বা ছায়া
দীর্ঘ হাঁটা ক্লান্তি শুয়ে পড়ে কলিং বেলে
সিড়ির ভেতরে শব্দ আগন্তুক
... খুলতে যতটা দেরী
তার চেয়েও কাছাকাছি
নিয়ে ফেলে অবসরের বাসাবাড়ি
তেমন কোনো নিকটস্থ রাতে
উদার অন্ধাকার পকেটে পুরে
খটমট উঠে যাবে জানালায়
বারান্দায় ডাকবে কেউ
পাশের বাড়ির পর্দায়
দোল খাবে মলিন আয়না
তেমন একটা বদল করা বাসায়
কাটবে অনিষ্ট প্রহর!





বাসা বদল করছেন নাকি?
বাড়ি বদলে যায়... কৌশিক এই গল্পটা গদ্যেও আনেন।
মন্তব্য করুন