ইউজার লগইন

রিক্যাপচারিং পাস্ট -১

ফিরে যাবার চেষ্টা করছি অতীতে। যত অতীতে যাওয়া যায়। একদম দিনক্ষণ, মুহূর্তের পুনর্জাগরণ ঘটাতে প্রানান্তকর ঘেটে যাচ্ছি। যেমন কিছু স্মৃতি আমার মাথা থেকে বিলকুল হারিয়ে গেছে।

এই যেমন বরিশাল থেকে একবার আমরা খুলনা গেলাম স্টিমারে। প্রথম। সেই সালটা কত ছিলো? মনে নেই। মনে করার চেষ্টা করতে গিয়ে দুটো সাল মাথায় এলো, ১৯৮২/১৯৮৩। এর ভেতর থেকে সঠিক সালটা বেছে নিতে হলে আরো একটু মাথা ঘামাতে হবে।

তখন আমার বয়স ৭/৮। খুলনার এক প্রত্যন্ত থানায় যে স্কুলটাতে ভর্তি হলাম, সেখানে সম্ভবত রাষ্ট্রপতির নাম হিসাবে শেখানো হয়েছিলো জাস্টিস আব্দুস সাত্তার। তারমানে সালটা হবে ১৯৮২। ১৯৮২ সালের কোন মাসে আমরা বরিশাল থেকে খুলনা গিয়েছিলাম সেটাও আন্দাজ করা যায়। সম্ভবত ফেব্রুয়ারী হবে। কারণ জানুয়ারী মাসে বরিশালের একটা স্কুলে আমি ক্লাস থ্রিতে ভর্তি হয়েছিলাম, মানে টু থেকে থ্রিতে উত্তীর্ণ হয়েছিলাম। তারপরে খুলনাতে গিয়ে আমি যখন ক্লাস থ্রিতে ভর্তি হলাম রোল নম্বর হলো ৬০ এর পরে, আবছা করে মনে পড়ছে সম্ভবত সেটা ৬৭ হবে! রোল নম্বর এত পিছনে হওয়ায় প্রচন্ড আক্ষেপ তৈরী হয়েছিলো - কারণ তখনই জানতাম ভালো ছেলেদের রোলনম্বর থাকে প্রথম দিকে!

পোস্টটি ৬ জন ব্লগার পছন্দ করেছেন

লিজা's picture


খুলনার কোন থানা? আমি চালনা আর বটিয়াঘাটায় ছিলাম, যদিও অনেক পরে ।

ফিরে যাবার চেষ্টা করছি অতীতে। যত অতীতে যাওয়া যায়। একদম দিনক্ষণ, মুহূর্তের পুনর্জাগরণ ঘটাতে প্রানান্তকর ঘেটে যাচ্ছি। যেমন কিছু স্মৃতি আমার মাথা থেকে বিলকুল হারিয়ে গেছে।

যদি অতীতে ফিরে যাওয়ার কোন ব্যাবস্থা থাক্তো । আমি লাইনে সবার আগে থাকতাম Big smile

কৌশিক আহমেদ's picture


আমরা ছিলাম মোল্লাহাট। আসলেই অতীতে ফেরার একটা ব্যবস্থা তৈরী করা উচিত!

নাজমুল হুদা's picture


লিজা, বটিয়াঘাটায় কোন সময়ে ছিলেন, কী করতেন তখন ? ১৯৮৬ - ১৯৮৯ আমার অবস্থান ছিল সেখানে ।

লিজা's picture


নাজমুল ভাই, আমরা ১৯৯৫ এ একবার আর ১৯৯৮ এর মাঝামাঝি থেকে ২০০১ পর্যন্ত ছিলাম । স্কুলে পড়তাম ।

নাজমুল হুদা's picture


ও, আচ্ছা ! জেনে খুশি হলাম ।

লিজা's picture


মোল্লাহাট বাগেরহাটের মইধ্যে না?

কৌশিক আহমেদ's picture


ইয়েস ইয়েস - তখন সম্ভবত বাগেরহাট জেলা হয় নাই।

নাজ's picture


আজ-কাল আমাকেও অতীত খুব টানে। বিশেষ করে ছোট্ট বেলা'র বৃষ্টি'র দিন গুলো, মাঠে খেলতে যাওয়া'র দিন গুলো। কেন যে হঠাৎ এগুলো মনে পড়ে তা নিজেও জানিনা। Sad

মীর's picture


আপনে বৃষ্টি শব্দটা টাইপ করসেন আর আজকে বৃষ্টি হয়ে গেছে। বাহ্!

১০

কৌশিক আহমেদ's picture


আমার এইজন্য পড়তেছে যে আমার কিছু লিখতে হবে, লেখার জন্য জানা বিষয়ই মনে হয় আরামের...

১১

রাসেল আশরাফ's picture


আমি বেশী অতীতে যেতে চাই না।মাত্র ২ বছর আগে নিয়ে গেলেই হবে।

১২

কৌশিক আহমেদ's picture


গত দশবছরের প্রতিটা সেকেন্ড আমার মুখস্থ!

১৩

শওকত মাসুম's picture


তো কী হইল শেষ পর্যন্ত?

১৪

কৌশিক আহমেদ's picture


আপনারে মাইনাস...আপনার তো গতকালের কথাও মনে থাকে না...জন্মদিনটার কথা এইরকম ভুলে গেলেন!

১৫

লীনা দিলরুবা's picture


১৯৮২/৮৩ সালের ঘটণা অনেকগুলোই মনে আছে। এই সময়কালের জন্য আমার বিস্মৃতি ঘটে নাই। তার দুই তিন বছর আগের অদ্ভুত একটা ঘটণা মনে পড়ে কিন্তু সেটি স্মরণে থাকার কথা ছিলোনা!

১৬

কৌশিক আহমেদ's picture


কি স্মরণে থাকে আর থাকে না সে এক জটিল ইকুয়েশন!

১৭

গৌতম's picture


আপনি তো দেখি মহা বুড়া মানুষ! আমার জন্মই হইসে ৮০-তে।

১৮

কৌশিক আহমেদ's picture


অনেক বুড়া! যত বুড়া হই ততই বিমর্ষ হই!

১৯

তানবীরা's picture


আমি এ জীবনের স্টীমারে চড়ি নাই। নাকি টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ারে চড়া বলে, তাহলে হয়তো চড়ছি। যারা অনেক জায়গায় বদলে বদলে থাকতে পারে তাদের আনন্দের সীমা পরিসীমা নেই।

২০

কৌশিক আহমেদ's picture


ঠিক বলেছেন। আমার এখন প্রচন্ড ইচ্ছে হচ্ছে স্টিমারে চড়ার!

২১

শর্মি's picture


রোলনাম্বারের শোক আমারও সারাজীবন ছিলো।
ক্লাস টেনে রোল ছিলো ১০৪, সবচেয়ে ভালো ছিলো ক্লাস ৭-এ, ৬৭ বা ৬৮।

ভালো ছাত্র হওয়া আর হয়ে উঠেনাই স্কুলজীবনে।

২২

কৌশিক আহমেদ's picture


রোল নম্বর নিয়ে আমার খুব অদ্ভুত একটা বিষয় ছিলো - আমার কাছে মনে হতো জীবনে এটাই চুড়ান্ত - একমাত্র গন্তব্য!

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

কৌশিক আহমেদ's picture

নিজের সম্পর্কে

ঠিক যে সময়ে তুমি অ-সিদ্ধান্তের স্থির ভলকানো
হরতাল-বিভ্রমে অফিস নামক খাঁচার জন্য অনিরাপদ
উদ্দেশ্যবিহীন রিমোট ঘুরিয়ে দুচোখের আশ্রয়ে
এক অথবা একাধিক নিউজ নিউজে বিচারক
একটু কি অবসর হবে? এক কাপ চা?

এই যে ধরুন বিগলিত ডিনারের পাশে অপেক্ষমান শ্রোতা
আমাদের ডাল-ভাত সকাশে বিনিদ্র মূল্যযান
রোজগেরে টমোটো-শশার উপরিতে
ভদ্রলোকের মত চামচ বাজিয়ে আলাপের করতল
একটু কি অবসর মেলে? কি হচ্ছে দেশে?

দুই দিকে যাচ্ছি বিলক্ষণ
তোমার দয়ার্দ্র রাজনীতির ভেতরে আমার গোরস্থান।