ইউজার লগইন

২০৩৬ - এ ব্লগ স্টোরি (১৫)

সুপ্রাচীন জায়গাটায় অর্বাচীনের মত শুয়ে আছি। ইন্টারভ্যু নামক আপদখানি কখন কার উপরে নাজিল হবে বলা মুশকিল। গতকাল প্রচন্ড চেস্ট-পেন নিয়ে হাসপাতালে ভর্তি হবার পরে যন্ত্রণার শুরু। হসপিটালের একটা কমার্শিয়ালের লাইভ টেলিকাস্ট হচ্ছে। আমাকে একজন সুন্দরী ডাক্তার কাম উপস্থাপিকা জিজ্ঞেস করলো, পেইনটা কোথায় হচ্ছে? বুকের একটা অংশ দেখালে, তিনি ধমকে উঠলেন, কই আপনার মুখে তো এক্সপ্রেশন নাই! বুকে ব্যাথা হলে মুখ একটু কুচকে বলতে হবে না, নইলে দর্শক কিভাবে বুঝবে আপনি রিয়েল প্যাশেন্ট?

গালি দেবার মত অবস্থা তখন আমার নেই। তাছাড়া কোনটা যে আসলে গালি সেটা নির্ধারণ করাও মুশকিল। দেখা গেলো গালি দিলাম বটে, কিন্তু তিনি বেজায় খুশি হয়ে গেলেন। নোবেল লরিয়েট বললে আজকাল যেমন কেউ কেউ বেশ আনন্দিত হয়ে ওঠে। অথচ দুই যুগ আগেও ভিন্ন চিত্র ছিলো। সুকৌশলী চোর-ডাকাতদেরকেই বলা হতো। প্রচন্ড ব্যাথায় কাতর অবস্থায়ও যৎসামান্য চিন্তা করে বললাম, ফাকিং বিচ! কিন্তু শুনে উপস্থাপিকা বিগলিত হলেন প্রায়। মোল্লা-ফ্যাশনে জামাকাপড় পরিহিত পরিচালক মেয়েটির দিকে একাধিক জুতা ছুড়ে মারলেন। চারদিকে বিচের একটা ইকো তৈরী হলো। মেয়েটি তড়িৎ সেগুলো লুফে নিয়ে বলে চললো, আপনারা দেখতেই পাচ্ছেন, প্যাশেন্টের অবস্থা সঙ্গিন - তিনি এইমাত্র আমাকে বিচ বললেন! এমন অসুস্থ্য রোগীকে আমরা সুস্থ্য করে তুলবো নিমিষেই! আমার বিছানা ঘুরতে শুরু করলো, সম্ভবত অন্য রুমে যাচ্ছি। এই ফাকে টিভির দিকে একটু নজর গেলো, সেখানে তখন কুইজ শুরু হয়ে গেছে, বলতে হবে হু ইজ দ্যা ফাকিং বিচ ইন দিস হসপিটাল?

এই হাসপাতালে আমি আগেও এসেছি। ইয়েলো ওয়াশের সময়। বহু বছর আগে। তখন এত কর্পোরেট হয়ে যায়নি। বছর অন্তর বর্ণ চেঞ্জ করতাম। সমস্ত শরীর নতুন একটা প্রাকৃতিক রঙে ঢেলে সাজানোর প্রযুক্তি চালু হবার পরে প্রথমবার ইয়েলো করতে চাইলাম। সেসময় মেলানিন প্রোডাকশনের সাথে ট্যানের ঘনিষ্ট সম্পর্ক বিচ্যুত হয়ে গেছে। ফলে সূর্যরশ্মি ভীতিও নেই। বিশ্বব্যাপী তথাকথিত বর্ণবৈষম্য একেবারে নাই হয়ে গেলো। তবে ক্লিনিক্যাল বর্ন-প্রথার নতুন ধরণ চালু হলো। শ্বেত-বর্ণের পরিমাণ ফিফথওয়ার্ল্ডে বেড়ে যাওয়ায়, পাশ্চাত্যে চালু হলো ইয়েলোজিম। আমরা তখন কম পয়সায় কালারটা চেঞ্জ করতে পেরেছিলাম, এখন আর সে সুযোগ নাই। ইয়োলিস দেখলেই তাকে দালাল বলা হয়। এখানে এখন গ্রিনিসের বেজায় কাটতি।

পোস্টটি ১২ জন ব্লগার পছন্দ করেছেন

লীনা দিলরুবা's picture


ম্রাত্মক!

নোবেল লরিয়েট বললে আজকাল যেমন কেউ কেউ বেশ আনন্দিত হয়ে ওঠে। অথচ দুই যুগ আগেও ভিন্ন চিত্র ছিলো। সুকৌশলী চোর-ডাকাতদেরকেই বলা হতো।

স্যাটায়ার হো তো অ্যায়সা Smile

কৌশিক আহমেদ's picture


থ্যাংকু বস।

ইশরাত সাবেরিন সিমি's picture


...দারুণ!

কৌশিক আহমেদ's picture


থ্যাংকস। সম্ভবত আপনি মেম্বার নন, তারপরেও মন্তব্যের জন্য ধন্যবাদ। আশা করি লেখা শুরু করবেন অচিরে।

হাসান রায়হান's picture


সুপার্ব!

কৌশিক আহমেদ's picture


থ্যাংকস।

মেসবাহ য়াযাদ's picture


আমার বিছানা ঘুরতে শুরু করলো, সম্ভবত অন্য রুমে যাচ্ছি। এই ফাকে টিভির দিকে একটু নজর গেলো, সেখানে তখন কুইজ শুরু হয়ে গেছে, বলতে হবে হু ইজ দ্যা ফাকিং বিচ ইন দিস হসপিটাল?

জটিল বেয়াই Big smile

কৌশিক আহমেদ's picture


থ্যাংকস বেয়াই।

লিজা's picture


Laughing out loud Laughing out loud আসলেই জটিল!!

১০

কৌশিক আহমেদ's picture


থ্যাংকস লিজা।

১১

টুটুল's picture


চলুক Smile.... কিন্তু (১৫) ... ক্যান?

১২

রায়েহাত শুভ's picture


আরে আগেরটাতে ১৪ পর্যন্ত দেয়া দেখেন নাই???

১৩

টুটুল's picture


ওহ সরি...

আগেরটায় এক সাথে ১৪টা ... আর পরেরটায় মাত্র ১টা ?

১৪

কৌশিক আহমেদ's picture


ভাবছি প্রতিদিন একটা করে লিখবো। তিন প্যারা। যে করেই হোক। রুটিন।

১৫

মেঘকন্যা's picture


ফাকিং বিচ..ওহ কি যে রম্য হইছে...পুরো জিনিসটা...
খুব মজা করে পড়লাম।
থ্যাংকস বস্‌

১৬

কৌশিক আহমেদ's picture


থ্যাংকস মেঘ। ভালো থাকবেন।

১৭

গৌতম's picture


সব্যসাচী হয়ে উঠছেন।

১৮

কৌশিক আহমেদ's picture


থ্যাংকু থ্যাংকু।

১৯

শওকত মাসুম's picture


এবিতে আসার পর আপনার লেখা ভাল হইতেছে Smile

২০

কৌশিক আহমেদ's picture


সবই এবির দোয়া।

২১

তানবীরা's picture


২০৩৬ এ একই ধরনের গালি থাকবে? ভেরি ডিসএপয়ন্টিং Puzzled

২২

কৌশিক আহমেদ's picture


নতুন গালি বানাতে হবে....

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

কৌশিক আহমেদ's picture

নিজের সম্পর্কে

ঠিক যে সময়ে তুমি অ-সিদ্ধান্তের স্থির ভলকানো
হরতাল-বিভ্রমে অফিস নামক খাঁচার জন্য অনিরাপদ
উদ্দেশ্যবিহীন রিমোট ঘুরিয়ে দুচোখের আশ্রয়ে
এক অথবা একাধিক নিউজ নিউজে বিচারক
একটু কি অবসর হবে? এক কাপ চা?

এই যে ধরুন বিগলিত ডিনারের পাশে অপেক্ষমান শ্রোতা
আমাদের ডাল-ভাত সকাশে বিনিদ্র মূল্যযান
রোজগেরে টমোটো-শশার উপরিতে
ভদ্রলোকের মত চামচ বাজিয়ে আলাপের করতল
একটু কি অবসর মেলে? কি হচ্ছে দেশে?

দুই দিকে যাচ্ছি বিলক্ষণ
তোমার দয়ার্দ্র রাজনীতির ভেতরে আমার গোরস্থান।