পুরাতন কিছু প্রকাশ না করার বিধান অস্বীকার করি
কিছু প্রকাশ যখন করতেই হবে তখন নতুন কিছুর চেয়ে
পুরাতনই ভালো, সেসব নির্মিত আখ্যান যার ভেতরে সটান ইচ্ছেবালক
দাপিয়ে বেড়িয়েছে এতকাল তার ঝাপটায়
পেছনে ফেরাই ভালো!
নতুন কিছু বলার চাইতে তোমাকে আগের কথাই বলি
যারপরে মূলত নতুন কিছুই জমে না, জন্মের কবন্ধ নেই
তার মুখোশ থেকে কালিঝুলি মাখা সংলাপগুলি
পালকের মত উড়িয়ে দিয়ে, দেই।
যখন কিছু প্রকাশ করতেই হবে নতুন,
তখন পুরাতনকেই তৈরী করি মনের মতন।





তাই ভালো

কত বকেয়া লেখা.......পুরাতন সিরিজ লেখা বাদ দিয়ে বসে আছেন, নতুন কবিতা দিলেন, পুরাতনকে নিয়া আপনার অবজেকটিভই তো কন্ট্রাডিকশনের মধ্যে পড়ে গেল
যাক পুরাতন স্মৃতি
যাক ভুলে যাওয়া গীতি
যাক অশ্রুবাষ্প সুদূরে মিলাক
রবীন্দ্র আংকেল কিন্তু আপ্নার বিপক্ষে...
ও! কবিতা। আমি ভাবলাম নীতিমালা নিয়ে কিছু কইবেন
আইডিয়া খারাপ না, আর কবিতা ভালো, অনেক ভালো
ও! কবিতা। আমি ভাবলাম নীতিমালা নিয়ে কিছু কইবেন
bah besh! Amaderke abar jotilotay fele dilen mone hosse. . .
মন্তব্য করুন