ফেরারী হুইসেল
উড়তে গেলেই
আমার ভেতর থেকেই একটা হাত এসে থামিয়ে দেয়
যখন সকল দিকভ্রম আর সম্মুখের আঁধার হতে
গোটাগোটা মানববৃক্ষ গ্রন্থিত হয়ে যায়
ইতিহাসের ওয়েব পৃষ্ঠায়
থরো থরো লিংকবাহনে চড়ে খুঁজতে থাকি বায়োডাটা
আর ছবির ধারাবাহিক
সদ্য ইতিহাস হয়ে পড়া জীবিতরা
কেউ এক একটা পৃষ্ঠা খুলে
সহচর নানান বইয়ের ভেতরে জমাট কোনো মন্ত্র বলে
কেবল একবার জানিয়ে যায়
উড়তে গেলে আর কোনো বাঁধায় বিদ্ধ হবে না প্রজাপতি মন
ফের অঙ্কিত হবার আগে
সকল সড়ক মোড়ে হয়তো দাঁড়িয়ে থাকবে
ফেরারী হুইসেল





বাহ!
খুব সুন্দর।
কবিতাটা সুন্দর কিন্তু যেই প্রেক্ষিতে লেখা সেটাই অস্বস্ত্বিকর
মন্তব্য করুন