ইউজার লগইন

আগুন পোহাতে হলে নিজেকে জ্বালাবেন: এলিজি ফর তারেক মাসুদ

সর্বদক্ষিণে বাস করে এক অরাজক কাল। তার পাশের চেয়ারে একজন অসুখী মানুষ। একেবারে উত্তরে বাস করে ভালগার আউটফিট। তার সম্মুখে দণ্ডায়মান স্ফুর্তি।

এসব দেখে শিক্ষা নেয়া যায়। প্রতিজ্ঞা করি আর কখনও ডান বাম থেকে বিচলিত পর্যবেক্ষকের জায়গা দখল করবো না। গান এবং তান নিয়ে ব্যস্ত থাকবো।

অথবা এক কাজ করা যায়। এর পর থেকে প্রতি অক্ষরের পরে দুটো ব্যাকস্পেস। আশা করা যায় বেশ দীর্ঘসময় পরে ফিরে যাওয়া যাবে শুরুতে। শীর্ষে।

যখন এটা পতনেরই দ্রোহ, তখন তরান্বিত হোক। যদি প্রয়োজন হয় বলবেন। মশলা যোগান দেবো। যদি অন্তরঙ্গ যাপন চান - দয়া করে ভিজিটিং কার্ড রেখে যাবেন। হিসেব মত গোটা দশেক ফেসবুক একাউন্ট পাঠিয়ে দেবো। প্রতিটা ফুল থাকবে বন্ধুতে। নিখুঁত বন্ধু নামক অমানিশা ভর করবে না।

আর যদি দৌঁড়াতে চান, তবে খালি পায়ের দেশে চলে আসুন। কিছুটা বৈতালিক আয়োজনে। বাইরে থাকবে আঁধার দাড়িয়ে আর ভেতরে থাকবে শব্দশেডিং। আগুন পোহাতে হলে নিজেকে জ্বালাবেন। পাশে থাকবো। আর অসংলগ্ন হলে ক্ষতি নেই। বাহুলগ্ন হবে প্রস্থান।

পোস্টটি ৮ জন ব্লগার পছন্দ করেছেন

লীনা দিলরুবা's picture


যখন এটা পতনেরই দ্রোহ, তখন তরান্বিত হোক। যদি প্রয়োজন হয় বলবেন। মশলা যোগান দেবো। যদি অন্তরঙ্গ যাপন চান - দয়া করে ভিজিটিং কার্ড রেখে যাবেন। হিসেব মত গোটা দশেক ফেসবুক একাউন্ট পাঠিয়ে দেবো। প্রতিটা ফুল থাকবে বন্ধুতে। নিখুঁত বন্ধু নামক অমানিশা ভর করবে না।

টিপ সই

প্রিয়'s picture


সুন্দর লেখা। Smile Smile

জ্যোতি's picture


আগুন পোহাতে হলে নিজেকে জ্বালাবেন। পাশে থাকবো। আর অসংলগ্ন হলে ক্ষতি নেই। বাহুলগ্ন হবে প্রস্থান।

হুমমম।

তানবীরা's picture


বাংলাদেশ

আহমাদ মোস্তফা কামাল's picture


অসাধারণ!

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

কৌশিক আহমেদ's picture

নিজের সম্পর্কে

ঠিক যে সময়ে তুমি অ-সিদ্ধান্তের স্থির ভলকানো
হরতাল-বিভ্রমে অফিস নামক খাঁচার জন্য অনিরাপদ
উদ্দেশ্যবিহীন রিমোট ঘুরিয়ে দুচোখের আশ্রয়ে
এক অথবা একাধিক নিউজ নিউজে বিচারক
একটু কি অবসর হবে? এক কাপ চা?

এই যে ধরুন বিগলিত ডিনারের পাশে অপেক্ষমান শ্রোতা
আমাদের ডাল-ভাত সকাশে বিনিদ্র মূল্যযান
রোজগেরে টমোটো-শশার উপরিতে
ভদ্রলোকের মত চামচ বাজিয়ে আলাপের করতল
একটু কি অবসর মেলে? কি হচ্ছে দেশে?

দুই দিকে যাচ্ছি বিলক্ষণ
তোমার দয়ার্দ্র রাজনীতির ভেতরে আমার গোরস্থান।