ইউজার লগইন

আমার কোনো মৃত্যু দিবস নাই

সেদিনই মরতে পারতাম
কিন্তু ঠিক আগে মারা গেলেন তারেক মাসুদ
কেবল তার জন্য নির্দিষ্ট রাখতে
পুরো দিবসই এড়িয়ে গেলাম

... এরপরে যেকোন একদিন বেঁছে নিতেই
স্টিভ গেলেন চলে আপেলের আসল দেশে
পরিপূর্ণ শ্রদ্ধা নিবেদনের জন্য
সেদিনও আমার মৃত্যু পেছালো

এরপরে যেদিনই মরতে যাই
কোন না কোনো মৃত্যু পূর্ণ রাখে দিনগুলি
জগজিৎ সিং পুরো মাসটাই বন্ধ করে দিলে
আমার জন্য থাকে না মৃত্যুদিবস বাকি

পোস্টটি ১০ জন ব্লগার পছন্দ করেছেন

তানবীরা's picture


হুমম আসলেই তাই Sad

জ্যোতি's picture


Sad

লীনা দিলরুবা's picture


এমনকরে লিখতে পারি না, দারুণ উদ্যোগ এবং সফল।

টুটুল's picture


স্টিভ গেলেন চলে আপেলের আসল দেশে

এইটার মানে কি? Smile

নরাধম's picture


কবিতা আমি বুঝিনা তেমন, কিন্তু কৌশিকদার কবিতা গুলা প্রাসংগিক এবং সহজবোধ্য। থ্যাংকু!

qaiyum's picture


valo-e likhesen. . . Apner mrittuta emon kono nirdisto dine-e hobe. . . Tar age mara jeyen na kintu. .

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

কৌশিক আহমেদ's picture

নিজের সম্পর্কে

ঠিক যে সময়ে তুমি অ-সিদ্ধান্তের স্থির ভলকানো
হরতাল-বিভ্রমে অফিস নামক খাঁচার জন্য অনিরাপদ
উদ্দেশ্যবিহীন রিমোট ঘুরিয়ে দুচোখের আশ্রয়ে
এক অথবা একাধিক নিউজ নিউজে বিচারক
একটু কি অবসর হবে? এক কাপ চা?

এই যে ধরুন বিগলিত ডিনারের পাশে অপেক্ষমান শ্রোতা
আমাদের ডাল-ভাত সকাশে বিনিদ্র মূল্যযান
রোজগেরে টমোটো-শশার উপরিতে
ভদ্রলোকের মত চামচ বাজিয়ে আলাপের করতল
একটু কি অবসর মেলে? কি হচ্ছে দেশে?

দুই দিকে যাচ্ছি বিলক্ষণ
তোমার দয়ার্দ্র রাজনীতির ভেতরে আমার গোরস্থান।