ইভ টিজিং নিয়া একখণ্ড ক্যাচাল
ফেসবুকে আমার এক কবি বন্ধু আছে। যদিও উনার কবিতা পড়ি নাই তবে আজিজে উনার বই পাওয়া যাচ্ছে এই সংক্রান্ত তথ্য পেয়েছি অনেকবার উক্ত কবির কাছ থেকেই। তো আমার সেই কবি বন্ধু গতকাল একখানা স্ট্যাটাস দিয়েছিলেন, 'Eve teasing' নামের ক্যাপসুলটিকে পাবলিককে খুব ভালোভাবে গেলাতে পেরেছে বঙ্গমিডিয়া !। এমনিতে আজকাল ভাল মানুষ হয়ে গেছি। কারো সাথে কোন ক্যাচালে জড়াই না, ব্লগ টগ লিখি না। শুধু অফ লাইনে চুপচাপ বসে এইটা ঐটা ঘাঁটাঘাঁটি করি। কবি বন্ধুর স্ট্যাটাস দেখে খানিক ক্যাচাল করতে ইচ্ছা করল। এই পোষ্টখানাতে ঐ ক্যাচালটাকেই প্যাঁচাইয়া চুইংগামের মতো ব্লগে টেনে নিয়ে আসলাম। যদিও ইভ টিজিং ইস্যুটাকে পত্রিকাওয়ালাদের বাণিজ্যিকীকরণ সংক্রান্ত মতবাদের সাথে আমার দ্বিমত নাই তবে মৃত্যুগুলাতো আর অবস্তব না আর সেই খবর ছেপে পত্রিকাওয়ালারা দুইটা পয়সা কামালেও গণসচেতনতাটাতো কিছুটা হলেও বাড়ছে। তাছাড়া আলোচ্য ক্যাচালে বহু টিন-এজ এবং সদ্য টিন-এজ ঊর্ধ্ব বঙ্গ-পুঙ্গবের (যাদের একটা অংশ ইভ টিজার) হৃদয়ের হাহাকার কবিমুখ হইতে নিসৃত হয়েছে। এইসব ব্যপারও একটা আলোচ্য বিষয় বটে। তাই এই পোষ্টের অবতারণা।
Akhtaruzzaman Azad 'Eve teasing' নামের ক্যাপসুলটিকে পাবলিককে খুবভালোভাবে গেলাতে পেরেছে বঙ্গমিডিয়া !
মানুষ গাছ আত্মহত্যাগুলোর ব্যাখ্যা কিভাবে করবেন আপনি?
Akhtaruzzaman Azad কথিত 'Eve teasing'ই একটা আত্মহত্যার একমাত্র কারণ হতে পারে না । আত্মহত্যা বা হত্যার পর মিডিয়ায় কেবল পুরুষটির দায়ের কথাই প্রকাশ পায়, নারীর দায়ের কথা অপ্রকাশিতই থেকে যায়।
নারীর মৃত্যু বা নারীর কাঁদো কাঁদো চেহারা মানে নারী নির্দোষ!
Tajul Islam ইভ টিজারদের ক্রসফায়ার বাধ্যতামুলক করা উচিত।
Tajul Islam এসকল ক্ষেত্রে ইভ টিজাররা আত্মহত্যা করে না কেন?
মানুষ গাছ @ আজাদ, আপনার মন্তব্যই নারীদের আত্মহত্যার কারণটা ব্যাখ্যা করে। একজন নারীকে যখন বখাটেরা উত্যক্ত করে তখন কেউ প্রতিবাদতো করেই না উল্টো নারী চরিত্রের ছিদ্রান্বেষণে ব্যতিব্যস্ত হয়ে উঠে। এই অবস্থা শুধু সামাজিক প্রেক্ষাপটে না বরং পারিবারিক পটভূমিতেও দেখা যায়। ইভ টিজিং-এর প্রতিবাদ করার মতো সাহস যদি নাও থাকে দয়া করে নারী চরিত্রের ছিদ্রান্বেষণ করা থেকে বিরত থাকুন। এতে অন্তত আত্মহত্যার প্রবণতা খানিকটা হলেও কমবে।
Akhtaruzzaman Azad দেখা যায় প্রায় প্রত্যেক মৃত মেয়ের সাথেই হত্যাকারীটির দীর্ঘদিনের প্রেমলীলা ছিল এবং মেয়েটি ঐ লীলাভঙ্গকারী। এ ব্যাপারটা মিডিয়ার আসে না। কেননা মিডিয়ার কাজ কেবল পুরুষধোলাই আর নারীপূজা।
রেজওয়ান শামসুল কবির শুভ নারীর কি কি দোষ থাকতে পারে ? এক্ষেত্রে ?
Tajul Islam @AA- আমি তোমার কথায় একমত তবে স্বাদ করে কেউ মরে না ।
>Akhtaruzzaman Azad নারী কেবল পুরুষের আবেগ নিয়ে খেলে যাবে, আর এর ফল পাবে না, তা আশা করা দুরাশা । Natural justice বলে একটা আছে তো!
মানুষগাছ, ত্রুটি ও দায় তুলে ধরাটাই যদি ছিদ্রান্বেষণ হয়, তবে আমি ছিদ্রান্বেষী ।
[কোনো হত্যাকাণ্ড সমর্থনযোগ্য নয় ।]
মানুষ গাছ @ আজাদ, মিডিয়ার পুরুষ ধোলাই এবং নারীপূজার ব্যাপারটা আসে একদম শেষে, সবকিছু শেষ হবার পর। তার আগে একজন নারীকে কতটা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছিল সেটা সবারই অজানা থাকে। আর আবেগ নিয়ে খেলার কথা কি বলব, আমি একজন পুরুষও দেখিনি যার বিভিন্ন সময়ে কমপক্ষে দুইটা প্রেমিকা ছিল না (ইনক্লুডিং আমি নিজে)। একজনের সাথে কোন জামানায় খানিক ভাব হয়েছিল জন্য তাকে পথে ঘাটে লাঞ্চিত করার অধিকার করে নিয়েছি এই মানসিকতা ভুল।
Akhtaruzzaman Azad তাজুল, পুরুষরা প্রাকৃতিকভাবে শক্তচিত্ত । তারা আত্মহত্যার কথা চিন্তা করে না । বছরের পর বছর প্রেম করে প্রতারিত হবার তারা আত্মহত্যার পথ বেছে না নিয়ে কেউ কেউ প্রতিশোধের পথ বেছে নেয় । আইন, সচেতনতা, শিক্ষা নামের vague বস্তুগুলো এই প্রতিশোধস্পৃহাকে... দমাতে পারেনি, পারবেও না ।
Akhtaruzzaman Azad মানুষগাছ, আমি 'খানিক পরিচয়ের' কথা বলছি না । আমি বলছি ৫/১০/১২বছরের দীর্ঘ প্রেমের কথা, এক্ষেত্রে প্রতারিত ব্যক্তিটি প্রতিশোধকামী হতেই পারে । আপনি একে নীতিবাক্য গিলিয়ে দমাতে পারবেন না । বাস্তবতা বড় নির্মম । দূর থেকে নীতিবাক্যের ফোয়ারা ছুটানো সহ...জ ।
Al Hasan dislike 
Akhtaruzzaman Azad তাজুল, crossfire শব্দটি আরেকটি ফাউল ক্যাপসুল । এসব আবেগের কথা বাদ দেন । বাস্তবে আসেন । একটা মেয়ের ৫বছরের গোঁয়ারতুমি, প্রতারণা, লোভ, অত্যাচারের জবাব ৫মিনিটে দিতে গিয়ে 'at the heat of the moment' হত্যাকাণ্ড ঘটে যায়।
মানুষ গাছ @ আজাদ, আপনার অবজারভেশন আংশিকভাবে সত্য হলেও এসব ঘটনা ব্যতিক্রম এবং ব্যতিক্রম কখনই উদাহরণ হতে পারে না। মিডিয়াতে যেসব মেয়েদের আত্মহত্যার খবর এসেছে এদের কেউই ষোল বছর বয়সের উর্ধে না। তাদের সাথ সাথে কিভাবে ৫/৭/১০ বছরের প্রেম থাকে সেটা মাথায় আসছে না। আর যদিও প্রেমের সম্পর্ক থেকে থাকে তারপরেও নিতান্ত কিশোরীর সাথে সম্পর্ক স্থাপনের জন্য পারভার্ট উপাধিটি পুরুষের উপরেই বর্তায়।
Al Hasan azad, relationship break up, no wonder(!) ekta swavabik ghotona. kintu genetic karone hok, ar vougolik karone hok, ei territory'r puruShera seita keno jani tolerate korte pare na. eita i hocche asol somossa.
Tajul Islam একটি মেয়ে হেটে যাচ্ছে আর এক জন বেশ জোরে দলবল নিয়ে মেয়েটিকে শুনিয়ে দাঁত বের করে বলল " দ্যাখতো মালডা দারুন "।এটাকে কিভাবে বিচার করবে
Akhtaruzzaman Azad আমাদের সমাজ ও আদালতে মৃত ব্যক্তিকে নির্দোষ ও নিষ্পাপ ধরে নেয়া হয় । হত্যাকারীর বিচারের পাশাপাশি মৃত ব্যক্তিটিরও মরণোত্তর বিচার হওয়া দরকার ।
Al Hasan well, tahole nischoy rajib vaiya'r kando justify kora jai?!
Akhtaruzzaman Azad আমি এখানে বিশেষ কাউকে justify করব না,আল হাসান। ১৯বছরের মেয়ের ৭বছরের এবং ২৩বছরের মেয়ের ১০বছরের প্রেমের রেকর্ড আছে, এটা আপনি ভালোভাবেই জানেন মানুষগাছ! এগুলো মোটেই ব্যতিক্রম না । এখন ১০বছর বয়সী মেয়ে স্বতস্ফূর্তভাবে প্রেম করে, জানেন নিশ্চয়ই!
Akhtaruzzaman Azad মিডিয়া এখন 'Eve teasing, Eve teasing' করে চ্যাঁচাচ্ছে । আমি হলফ করে বলতে পারি, আগামী ৩মাস পর এই আইটেমটা যখন পুরোনো হয়ে যাবে, তখন মিডিয়া এ নিয়ে একটা কথাও বলবে না, লিখবে না !!!
'Eve teasing' is absolutely a commercial word!
Al Hasan "সিরাজগঞ্জে ইভ টিজিংয়ের শিকার ছাত্রীর আত্মহত্যা।"---eita aajker prothom-alo'r khobor. so, ar jai hok; ei puro biShoyta amar kachhe moteo "media-r capsule" na.
Al Hasan একটা বানিজ্যিক প্রতিষ্ঠানের লক্ষ্য যেমন মুনাফা অর্জন, তেমনই পত্রিকা কাটতি বাড়ানোর জন্য বিশেষ কোনও পন্থা অবলম্বন করতেই পারে। এতে আপত্তি নাই, যতক্ষন পর্যন্ত না সেটা হলুদ সাংবাদিকতার পরযায়ে চলে যায়। তাই 'ইভ টিজিং' টার্মটা কমার্শিয়াল কি না, সেটা নিয়ে গোবেষনা করে শক্তিক্ষয় করা আমার কাছে অবান্তর মনে হয়। অনেকটা ডিম আগে না মুরগী আগে, এই নিয়ে ঝগড়া বাঁধানোর মত।
Akhtaruzzaman Azad আল হাসান, পারলে একটু খোঁজ নিয়ে দেখেন সিরাজগঞ্জের ঐ ছেলেমেয়ে দুটোর ভেতর কয় বছরের প্রেম ছিল!!
Yes!! খোঁজ নিন
মানুষ গাছ পশ্চিমা দেশগুলোতে প্রাপ্তবয়স সীমার নীচে কোন মেয়ে যদি স্বতস্ফূর্তভাবে শারিরীক সম্পর্ক স্থাপন করে তার পরেও আইন অনুযায়ী সেটাকে ধর্ষণ হিসেবে কাউন্ট করা হয়। জৈবিক চাহিদার তাড়নায় ১০ বছর বয়সী একটা মেয়ে প্রেম করলেও তার যে মানসিক পরিপক্কতা নেই সেটা ...নিশ্চয় আপনাকে বুঝিয়ে বলতে হবে না। সেই মেয়ে ১৯ বছর বয়সে মানসিক পরিপক্কতা অর্জনের পর যখন দেখে তার প্রেমিক প্রবরটি একজন ভ্যাগাবন্ড কোন ভবিষ্যত নাই তখন তাকে ছেড়ে যাওয়াটাও নিতান্তই প্রাকৃতিক। যেসব দেশে নারী অধিকারের বিষয়টি কঠোরভাবে পালন করা হয় সেসব দেশে কোন সমস্যা হয় না। সমস্যা হয় আমাদের দেশে, বঙ্গ-পুঙ্গবেরা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার ফায়দা পুরোপুরি লুটতে চায় এবং অধিকাংশের চিন্তা ভাবনার দৌড় আপনার মত।
Akhtaruzzaman Azad মানুষগাছ, মেয়েদের 'মানসিক পরিপক্বতা' না থাকার দায়টা কার? 'মানসিক অপরিপক্ব' অবস্থায় মেয়েটা ছেলেটাকে ভেঙেচুড়ে খাবে, আর 'মানসিক পক্বতা' অর্জনমাত্রই 'ভ্যাগাবন্ড' প্রেমিকটিকে ড্রেনে ছুঁড়ে দেবে, এটা কী তন্ত্র, কী নিয়ম, কী রীতি?
নারীর জন্ম কি কেবল লাভের গুঁড়টুকু খাবার জন্য?
Tanya Kamrun Nahar আমার তো মনে হচ্ছে এই স্ট্যাটাসটাই একটা কমার্সিয়াল কারণে লেখা হয়েছে। যেভাবেই হোক স্ট্যাটাস লেখক সবার দৃষ্টি আকর্ষণ করেছেন!
Akhtaruzzaman Azad [NB: কারো কোনো কমেন্ট ব্যক্তিআক্রমণের পর্যায়ে গেলে আমি ঐ ব্যক্তি ও কমেন্ট উভয়কেই রিমুভ করব ।]
Tanya Kamrun Nahar এল ও এল।
Tanya Kamrun Nahar আমার কমেন্ট ভাল না লাগলে তা ডিলিট দেবার অধিকার দেওয়া হল।
মানুষ গাছ প্রথমত ১০ বছর বয়সী একটা ময়েকে আমি নারী হিসেবে মেনে নিতে পারছি না এবং সে ক্ষেত্রে অবশ্যই বলব "মানসিক পরিপক্কতা" না থাকার দায়টা তার উপর কখনই বর্তায় না।
দ্বিতীয়ত সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে পৃথিবীর তাবত স্ত্রী প্রজাতির প্রাণী শুধু তাকেই বেছে নিতে... চায় যে তার সন্তানের সর্বোচ্চ নিরাপত্তা দিতে পারবে। মানুষও তার ব্যতিক্রম নয়।
আর সবচেয়ে বড় কথা, যত দিনের সম্পর্কই থাকুক না কেন তাকে পথে ঘাটে দিনের পর দিন উত্যক্ত করাটা কোন উন্নত প্রাণীর কর্ম নয়।
Tanya Kamrun Nahar @মানুষ গাছঃ আমার স্যালুট গ্রহণ করুন।
Akhtaruzzaman Azad যে মেয়ে স্বেচ্ছায় প্রেমে জড়ায়, তার বয়স যতই কম হোক, তাকে আমি কিছুতেই 'অপরিপক্ব' বলব না।
মেয়েটি সেরেফ একটি 'বেটার অপশন' পেয়ে দীর্ঘদিনের প্রেম ভেঙে দিলে যদি ছেলেটি হিংস্র হয়ে ওঠে, তাহলে ঐ ছেলেকে আমি কিছুতেই বাধা দিতে পারি না ।
Tanya Kamrun Nahar আইন কী বলে? আইন বলে সেচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক ১৬ বছরের নিচে কোন মেয়ে শারিরীক সম্পর্কে জড়ালে তাকে ধর্ষণ হিসেবে গন্য করা হবে। ঈভ টিজিওং তো যোন হয়রানির মধ্যেই পড়ে। এটাও এক ধরনের ধর্ষণ।
মানুষ গাছ @ আজাদ, ঠিক আছে তাল গাছটা আপনার।
@ তানিয়া, স্যালুট গ্রহণ করলাম।
Akhtaruzzaman Azad 'দণ্ডবিধি, ১৮৬০' এর ৩৭৫ ও ৩৭৬ ধারা যার জানা নেই, তার 'ধর্ষণ'এর নতুন সংজ্ঞা বানাতে যাওয়া হাস্যকর রকমের বোকামি।
Tanya Kamrun Nahar @মানুষ গাছঃ এল ও এল (তালগাছের জন্য)।
Akhtaruzzaman Azad মানুষ গাছ,
আপনার কাছ থেকে এ রকমের বালখিল্য পরিসমাপ্তি আশা করিনি।
মানুষ গাছ @ আজাদ, আপনি বলেছেন, "যে মেয়ে স্বেচ্ছায় প্রেমে জড়ায়, তার বয়স যতই কম হোক, তাকে আমি কিছুতেই 'অপরিপক্ব' বলব না।মেয়েটি সেরেফ একটি 'বেটার অপশন' পেয়ে দীর্ঘদিনের প্রেম ভেঙে দিলে যদি ছেলেটি হিংস্র হয়ে ওঠে, তাহলে ঐ ছেলেকে আমি কিছুতেই বাধা দিতে পারিনা।" আপনার কমেন্টে আপনি আপনার নিজস্ব মতবাদের ইতিকথা স্পষ্টভাবে বলে দিয়েছেন এবং সেটাকে যে কোনভাবেই নড়ানো যাবে না সেটাও অস্পষ্ট নয়। এক্ষেত্রে বালখিল্য পরিসমাপ্তি টানা ছাড়া আর কি কারার আছে আপনিই বলেন।
Akhtaruzzaman Azad মানুষ গাছ,
আপনার যদি তাই মনে হয়, তবে আপনি ঐ বিশেষ বাগধারাটি ব্যবহার না করে অন্য কোনোভাবে বিদায় নিতে পারতেন।
যুক্তি ফুরিয়ে গেলে অনাকাঙ্ক্ষিত বাগধারার আশ্রয় নেয়া অনুচিত।
Tanya Kamrun Nahar ওক্কে, তালগাছ আমার। @মানুষ গাছঃ 
মানুষ গাছ যুক্তিবাদীর সাথেই শুধু তর্ক করা যায়। আপনি দৃষ্টিভঙ্গিতে মেয়েরা পুরুষের আবেগ নিয়ে খেলে। আমার দৃষ্টিভঙ্গিতে আমি দেখি প্রায় সব পুরুষই প্রেমিকা/স্ত্রী'কে রেখে বহুগামী হয়। এমন না যে সে তার প্রেমিকা বা স্ত্রী কে ভালবাসে না। তারপরেও সে বহুগামী কারণ প্রাকৃতিকভাবেই পুরুষেরা বহুগামী, এক্ষেত্রে কি সে নারীর আবেগ নিয়ে খেলছে না?
ছিদ্রান্বেষণ করতে চাইলে পৃথিবীর তাবত বস্তুর গায়ে ফুটো খুঁজে পাবেন। কিন্তু সব চেয়ে বড় কথা হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজের দায় মেটতে একজন নারীকে তার সবচেয়ে বড় ঐশ্বর্য, নিজের জীবনটাকে বিসর্জন দিতে হচ্ছে। হতে পারে বহুবছর সে একজন পুরুষকে আঁকড়ে ধরেছিল। হতে পারে ঐ পুরুষটি বহুবার তার শরীরে বীর্যস্থলন ঘটিয়েছে। কিন্তু তাই বলে প্রেমিক বা সমাজ কেউই আর একজন মানুষের জীবন তার নিজের অধিন সেটা ভাবার অধিকার রাখে না।
আমাকে ক্ষমা করবেন কট্টোর মন্তব্যের জন্য কিন্তু আপনার ভাবনায় এবং সমাজের প্রেক্ষাপটে আমি শুধু অবক্ষয়ই দেখছি।
Akhtaruzzaman Azad ধন্যবাদ ।
ফুটনোট : উপরোক্ত ক্যাচালে আমার কবি বন্ধুটির বিবধ বান্ধবী আমার করা কমেন্টগুলো একাধিকবার লাইক করলেও একজন ছাড়া কেউই টু শব্দটি করেননি।





আপনার ধৈর্য আছে। আমি হইলে গালি দিয়া চলে আসতাম।
৮ বার পঠিত হলেও কোন বন্ধু একটাও মন্তব্য করেন নি । ঈভ টিজিং তা'হলে মিডিয়ার প্রচারনা আর কাগজের কাটতি বাড়ানোর পন্থা ? কারোর কিচ্ছু করার নেই, বলারও নেই কিছু ? জীবনের মূল্য এত কম ?
মিজানুর রহমানের নিউজ কয়েকদিন খুব ভোগালো, সেই ধাক্কা কাটার আগেই চাঁপা রানী, আজ খবর হয়ে এলো রূপালি। এতো ভার যে বইতে পারিনা।
এই লেখাটা অর্ধেক পড়ার পর আর এগোতে পারলাম না। এই মুহুর্তে কোনো মন্তব্য করবো না। আসলে করতে পারলাম না।
এসব খবর ইদানিং পত্রিকাতে আসলেও এই সমস্যা আজকের না। শুধু আশায় আছি একদিন সবাই এক হবে।
সেই দিনটি যেন খুব তাড়াতাড়ি আসে।
আরো অনেক সহনশীল (!) হতে হবে । এত তাড়াতাড়ি মুষড়ে (!) পড়লে চলবে না । সবুর (!) করতে হবে । সবুরে মেওয়া (?) ফলে ।
ঐ বেটা মানসিক ভাবে অসুস্থ, জলদি তার চিকিৎসা করানো দরকার।
আমার কাছে পাঠায়া দেন, মোটা লাঠি রেডি করতেছি, কয়েক ঘা দিলেই বুঝবো ইভ টিজিং কি , কাহাকে বলে ও কত প্রকার।
আহা। বেচারা মনে হয় কোন এক জীবনে কঠিন ছ্যাঁকা খেয়েছিল তাই এসব বলেছে। টেক ইট ইজি।
ভাই সাঈদ, লাঠির বাড়ি দেবার সময় খেয়াল রাখবেন নাকটা যেন অক্ষত থাকে। নাকটা আমার, জাস্ট একটা ঘুষি...!
বস্, দেখা গেল আপনার ঘুষি খেয়ে ব্যাটার কিছুই হলো না, তখন?
কিছু না হলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে অবশ্যই এক ঘুষিতে কাজ হবে। ইনশাল্লাহ।
উনি কতোগুলো পয়েন্ট তাও ভুলে গেছেন উল্লেখ করতে। সব বিরোধীদলের ষড়যন্ত্র, বিদেশীদের কাছে ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা।
তাছাড়া একদিক থেকে দেখলে ওনার কথাটা মূল্যবান। মানুষের মতো দেহ দিয়া, পশুর মতো ব্রেইন দিলে এ দায় কার? মানুষের নিশ্চয় না। আল্লাহর দায় আল্লাহ নিবে, পশুরা কি করবে? তাদের ঈভ টিজ করতে ইচ্ছে হলে করবে, নারীদেরতো বানাইছেই আল্লাহ পশুদের মনোরঞ্জন করার জন্য।
ছাগল কাহাকা, পশু কোথাকার
উচিৎ ছিল আপনাকে ডাকা। ভুল হয়ে গেছে বিলকিল
আপনি পারেনও...
মাথা ঠান্ডা রেখে যেভাবে বুঝাইছো তানিয়ার সাথে সাথে দিলাম স্যলুট.।।।
ওই বেটা আসলেই পুরা ছ্যাকাখাইসুইন'ওলা লাগতেছে.।।। নইলে এতো বুঝানিতেও একটু হলেও মাথায় কিছু ঢুকতো.।.।
কবি মানুষের সাথে তো আর খারাপ ব্যাবহার করা যায় না। তাই মাথা ঠান্ডা রাখতেই হল।
বুড়িগঙ্গার ময়লা পানিতে চুবায়া আনলে বেটা ঠিক হইতেও পারে।
দায়িত্বটা তুমি নাও
ব্যাডার মনে অয় সেইরম কিছু করতে গিয়া গণধোলাই খাওনের অভিজ্ঞতা আছে।
Akhtaruzzaman azad বলেছেন 'আইন, সচেতনতা, শিক্ষা নামের vague বস্তুগুলো পুরুষের প্রতিশোধস্পৃহাকে... দমাতে পারেনি, পারবেও না ।'
হয়ত, তিনি আজও updated evolutionary পুরুষবাদী ধারনা আকড়ে ধরে লড়ে চলেছেন।
প্রথমত, আইন এবং শিক্ষা কখনো vague হতে পারে না। দ্বীতিয়ত, আর যদি তা সচেতনতা তৈরি করতে অক্ষম হয়ত ঃ প্রতিশোধস্পৃহাকেই তারিত করে থাকে তবে মানুষের মনুষত্ব বলে কিছুই অবশিষ্ট থাকে না বলেই ধারনা করা যায়। সে ক্ষেত্রে মানুষের মূল্যবান জীবনের আহোরিত এই শিক্ষা কোন মুলো রাখে না। যেমন এই জনৈক আযাদের ক্ষেত্রে রাখেনি।এমন ব্যাক্তির কাছে এর চেয়ে বেশি কিছু আশা করা অবান্তর।
তবু হাল ছাড়িনি।
আমি আসলে প্রথমে বুঝতে পারিনি এটা তুমি। বাংলা ব্লগিং জগতে স্বাগতম।
এ তথাকথিত 'কবি' একজন ধর্ষকামী,বিকৃত মানুসিকতার লোক(এর'চে বেশী বল্লামনা,কারণ সে এখানে উপস্থিত নেই) ।কিন্তু 'মানুষ', আপনাকে বলছি....নারীদের পক্ষাবলম্বন করে বিতর্ক করলেও লেখার শব্দ চয়নের ক্ষেত্রে নারীর প্রতি সম্মান প্রদর্শণে আপনি ব্যর্থ হয়েছেন।'....হতে পারে ঐ পুরুষটি বহুবার তার শরীরে বীর্যস্থলন ঘটিয়েছে...'। আপনার এই উক্তিটি চূড়ান্ত অশ্লীল এবং নারীর জন্য আবমাননাকর।
প্রেমের ক্ষেত্রে নারী পুরুষের মিলন একটা স্বাভাবিক ঘটনা সুতরাং সেটার কথা বলাটা নারী বা পুরুষ কারো জন্যই অবমাননাকর নয়। তবে হ্যাঁ আমার শব্দ চয়নটা ঠিক হয়নি। মাথা গরম হয়ে গিয়েছিল।
আপনার ধৈর্য্য আছে। আমি হলে হয়তো গালাগালি শুরু করতাম।
আম জনতার একজন। ধৈর্য না ধরে উপায় কি?
কি বলবো-------এই ছাগুজ্জামানের মতো লোকের অভাব নেই আমাদের সমাজে।সামুতে ইভ টিজিং নিয়ে লেখা বেশীর ভাগ পোস্টেই আজকালকের মেয়েদের কাপড়-চোপড় নিয়ে বাজে মন্তব্য করা হচ্ছে।এইসব মন-মানসিকতার লোকজন ফেইসবুকিং করে /ব্লগ লেখে অর্থাৎ অক্ষরজ্ঞান সম্পন্ন ব্যক্তি!ইভটিজিং-এরমতো সামাজিক সমস্যাগুলোর মূল কারন উপযুক্ত শিক্ষার অভাব--সেই শিক্ষা যার ফলে নৈতিকতাবোধ /বিবেকবোধ সক্রিয় থাকতে পারে।
যারা অন্যায় বক্তব্যের প্রতিবাদ না করে চুপচাপ শুধু লাইক দিয়ে গেলো তাদের প্রতি ধিক্কার।
হয়ত এর সাথে কেউ অহেতুক তর্কে জড়াতে চায়নি একারণে শুধু লাইক ডিজলাইকের বাটনটা চেপে শুধু নিজের মতামতটা জানিয়েছে।
সাব্বাশ মানু! তুমি তো তারে ধবল ধোলাই দিছো। ওয়েল ডান।
ক্ষোভদুঃখ বাদ, মানুকে ফর্মে দেখে ভালো লাগলো।
কাক্নারে আরেকবার মিস্কর্লাম
থ্যাংকু। সে কই? তার কোন দেখা নাই।
কি বলব?
কিছু আসলে বলার নাই।
আজাদ সাহেবকে কেন আপনি বলেন নি,
তাহলেই আর এত কথায় জড়াতে হোত না।
লাইক
ছোট বেলায় মনে হয় একটা কাহিনী শুনছিলাম যে, কাক যখন চুরি করে কিছু খায় তখন নাকি সে চোখ বন্ধ করে রাখে। কাকের ধারনা চোখ বন্ধ করে রাখলে ব্যাপারটা কেউ দেখবে না। তো ইভ টিজিং নিয়া যদি সেইরকম কেউ কাকের মত চোখ বন্ধ করে রাখে তাইলে কিছু বলার নাই।
পোষ্ট পছন্দ করলাম।
ধন্যবাদ
নিজের উপর না আসলে কেউ টের পায় না। যার বোন থাকে সে জানে।
ঠিক বলেছেন
আপনার ধৈর্য আছে।
আল্লাহ ভরসা
"কবে আমরা মানুষ হব ?" এই প্রশ্নের উত্তর জানতে খুব ইচ্ছে করে।
http://nisshobalok.wordpress.com/2010/11/21/%E0%A6%87%E0%A6%AD-%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%82-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC-%E0%...
এই ব্লগটা পড়ে আসুন।
লোকটা মানসিকভাবে টিপিকাল ওয়েতে অসুস্থ। উনি যুক্তিসম্মত তর্ক কাকে বলে তাই জানেনা। এখানে কথা হচ্ছিল ইভ টিজিং নিয়ে অথচ এই পোস্টে আসলে ইভ টিজিং নয় মূলত নারী নির্যাতন নিয়ে আলোচনা হয়েছে। ইভ টিজিং এর কারণে যে আত্মহত্যাগুলো হয় তা কিন্তু ঘটে পাড়ার বখাটেদের বাজে মন্তব্য,পিছু নেয়া, ভয়ভীতি প্রদর্শন এসব উৎপাতের কারণে মেয়েটির জীবনে দুঃখ নেমে আসা , স্বাধীনতা খর্ব হওয়া, পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া, বিয়ের তোড়জোর শুরু হওয়া, বাইরের মানুষ তো বটেই নিজের পরিবারে মানুষদের কাছে "নিশ্চয় তুই কিছু করেছিস" ধরণের মন্তব্য পাওয়া এসব কারণে। আর নারীদের দোষ দিতে গিয়ে প্রকারান্তরে আজাদ সাহেব কিন্তু এটা বলতে চেয়েছেন যে পুরুষ জাতি রীতিমত বর্বর, কোন মেয়ে তাকে মানসিকভাবে দুঃখ দিলে তার প্রতিশোধ হিসেবে সেই মেয়ের জীবনকে নরকে পরিণত করা তাদের স্বাভাবিক প্রবৃত্তি। তাই তার স্ট্যাটাস ও মন্তব্যে নারী তো বটেই পুরুষদেরও অবজেক্ট করা উচিত ছিল যদি তারা নিজেদেরকে বর্বর ভাবতে ভাল না বাসেন! উনার সুস্থতা কামনা করছি।
http://mukto-mona.com/bangla_blog/?p=11352
http://mukto-mona.com/bangla_blog/?p=10363
মন্তব্য করুন