সাকিব বিক্রি হলো ৪২৫ হাজার ডলারে....
আইপিল অকশনে সাকিব সোল্ড হবার ভিডিও চিত্র
সকাল থেকে দেখছি আর মজা পাচ্ছি। মজা না পাবার কিছু নেই। সেরা সেরা কেউ বিক্রি হচ্ছে , কেউ আনসোল্ড থেকে যাচ্ছে। বেশ মজা!।
সর্বশেষ মজা এবঙ দুঃখ পেলাম ৪টার দিকে আমাদের স্বর্ণ টুকরো সাকিব ও যখন আইপিএল এর ৪র্থ আসরেরর জন্য নিলামে উঠে বিক্রি হতে পারল। বিক্রি হয়েছে মানে আসলে আইপিএল এ চান্স পেযেছে এ জন্য আনন্দ হলো , কিন্তু সাথে যখন দেখলাম মাত্র ৪২৫ হাজার ডলারে সাকিব কে নিয়ে নিল খুব সহজেই কলকাতা নাইট্রাইডার্স তখন একটু খারাপ লাগলো। সে কথা টিভিতে বিশেষজ্ঞরা আলোচনাও করল দেখলাম। ভূয়সী প্রশংসা শুনলাম সাকিবের। গর্বে বুক গেলো ভরে।
সাকিবের চেয়ে খারাপ কত খেলোয়াড় ২গুন ৩ গুনে সোল্ড হতে দেখলাম। আসলে সকাল থেকে বিড দেখে বুঝলাম বিদেশী প্লোয়ার নামানোর ৪ জন এর কোটা থাকায় খুব দাম উঠছে না কোন বিদেশী প্লেয়ারের। সেক্ষেত্র সাকিবের সুযোগ পাওয়া গর্বের।
তাও কলকাতা নাইট্রাইডর্স এর মত দলে। যারা গম্ভীরকে কিনলো সর্বোচ্চ ২.৪ মিলয়ন ডলারে। সাথে ইউসুফ পাঠান ২.১ মিলিয়ন ডলার। জটিল একটা টীম গড়তে যাচ্ছে কলকাতা নাইট্রাইডাসৃ এবার। ধন্য হও সাকিব।
বিডের অবাক করা দিক গুলো বেশ পুলক দিল। সৌরভ কে কেউ কিনলোনা। লারাও বিকল না। আরও অনেক ভালো খেলোয়াড়ো বিকল না।
শিল্পা আর প্রীতি জিনতা চুল নাড়িয়ে কিছুটা তারকার আমেজ ছড়াচ্ছে বিডে। প্রীতি দেখলাম যুবরাজকে কিনতে না পেরে বেশ মনোক্ষুন্ন হলো। সে কথা স্বীকার ও করলো অকপটে।
এখনো চলছে বিড, সেট মেক্সে দেখছি। দেখি আমাদের আর কে কে বিক্রি হয়।





'বিক্রি' টার্মটা কেন যেন ভাল লাগে না
একমত। ভিডিওতেও দেখলাম বলল সাকিব-আল-হাসান, সোল্ড। আমার কাছে খুবই অস্বস্তিকর লাগে ব্যাপারটা, হয়ত আমারই সমস্যা।
পরে আবার মাশরাফির মতো হবে না তো??
সাকিবের অবস্থা আমাগো মাশরাফির মতো না হৈলেই হয়। ওরা আমাগো রাইজিং পুলাপান গুলারে কিইন্যা বসায় রাখে ইচ্ছা কৈরা। কনফিডেন্স নষ্ট করনের লিগা।
আইপিএলে না খেলে নিজে দেশে লীগে খেললেই বেশি খুশি হইতাম। তাছাড়া মাশরাফি রে নিয়ে কি করছে সেইটাও তো দেখলাম।
আমি আজকাল আমাদের ক্রিকেট নিয়ে খুবই গর্বিত। বিদেশে অনেকেই আজকাল বাংলাদেশের নাম জানে কিন্তু ভিক্ষুক বা জলোচ্ছাসের কারনে না "ক্রিকেটের" কারনে। আই এ্যাম সো প্রাউড অফ দ্যাট।
সাকিবের মত অলরাউন্ডারকে বসিয়ে রাখলে দলেরই লস। ব্যাটিং না হোক ওর বোলিং এর প্রয়োজনে ওকে নামাতেই হবে।
মন্তব্য করুন