মামুন ম. আজিজ'এর ব্লগ
ভেতর -বাহির (ত্রয়োদশ পর্ব) [ আঁতকে উঠি প্রতিদিন প্রতিকাল....]+
[ আঁতকে উঠি প্রতিদিন প্রতিকাল....]
একদা আঁতকে ওঠাটা ছিল বকেয়া , তারপর সেটা হলো নিত্য , আর পরে সেটা বর্তমানে এসে হয়ে গেলো অগ্রীম।
এই যে আমার আঁতকে ওঠার ক্রম বিবর্তন ধারা , তার কার্যকারন দৈনিক পত্রিকার সাদা কালো এবং রঙিন হরফে লেখা খবর বিষয়ক।
অবশেষে আঘাত আসল ফেসবুকের উপরেও । ব্লক করা হয়েছে বাংলাদেশে
অবশেষে আঘাত আসল ফেসবুকের উপরেও
ফেসবুক বাংলাদেশের জন্য আপাতত ব্লক সাইট করা হয়েছে।
অতি সাধের ফেসবুক এ এখন আর ঢোকা যাচ্ছে না।
বিটিআরসি কোন এক বিশেষ কারনে ফেসবুককে বাংলাদেশের ব্যবহার কারীদের জন্য ব্লক করেছেন।
খুবই দুষ্কের সংবাদ।এত এত ছবি আর লিংক ....এখন কি করি?
বিশেষ সূত্রে খবর পেয়ে উদ্বগ্ন হয়ে খোঁজ নিয়ে জানলাম সামিয়কভাবে ফেসবুক ব্লক করা হয়েছে।
ভেতর-বাহির (দ্বাদশ পর্ব)
ঐ নাটকটা সবার দেখা উচিৎ ছিল, এমনই মনে হয়েছিল নাট্যশালা থেকে বের হতে হতে। কিন্তু ভুলটা পরক্ষণেই বুছতে পারি...ওটা মানে গন্ডার তুল্য আমরা সকলে এমনেতেই হযে উঠেছি, দেখেও তাই কোন ভাবগত লাভ হবে না। গতসন্ধ্যায় বউ আর আমি শিল্পকলায় ফরাসী নাট্য উৎসবের ”গন্ডার” (a translation of “The Rhinoceros” by Eugene Ionesco, http://www.levity.com/corduroy/ionesco.htm) নাটকটি দেখতে গিয়েছিলাম। অসাধারন। প্রাচ্য নাট্যদলের
ভেতর-বাহির ( একাদশ পর্ব)
এ তো অনেকদিন পর। আজ রাতে প্রচন্ড ধোঁয়াতৃষ্ণা পেয়েছে। নিষ্কৃতির লক্ষ্যে একাকী প্রিয় রাত গুলোতে প্রাইমারি পর্যায়ে ধূমপান হতে ক্ষান্ত দিয়েছিলাম। তারপর ধীরে ধীরে দিনে। এখন পান করি খুব গুনে গুনে, কোন দিন একেবারেই না। না বোধক দিনই মাঝে মাঝে বেশী হয়ে যায়, আর আনন্দ চিত্তে অনুধাবন করি। কিন্তু আজ পাচ্ছে। ঘুম যতটা বেয়াড়া পনা দেখাচ্ছে ধোঁয়া পানের নেশা ততটাই তীব্রতর হচ্চে। ইচেছ হচ্ছে একসাথে ৩ টে বেনসন এন
ভেতর বাহির (দশম পর্ব)
চৌদ্দশ সতের এর এই পড়ন্ত প্রভাতে রোদের বাড়ন্ত বেলায় বন্ধু যারা এইখানে আমরা বন্ধু আর তা ছাড়িয়েও যারা আরও ছড়িয়ে সকলকে সদ্যকালীন মহা প্রত্যাশিত বৃষ্টির ঝিরিঝিরি নব বছরের প্রীতি ও অন্তরের অন্তস্থল থেকে অভিনন্দন।
তোমরা ছাড়াই চলছি দেখ...
শেষ পর্যন্ত ওরা দুটো মিলেই গেলো,
আগেও মিলেছে-একবার দুবার বহুবার
এবং এই এবার এখন ঐ তো
...কাঁধের সাথে কাঁধের তার নিবীর স্পর্শ
পাশাপাশি পায়ের পাতার অনুকম্পন তোলা ছন্দ
একমুখী, সে মুখ সামনে ...ভুলেই গেছে পেছনের অবস্থান
সেখানে থাকতে পারি , আমি বা আমার সাথে আমার ভাব
কিংবা সেই ধুলো গুলোর মিশ্রন বা নিসঙ্গ গাছের ঝরা পাতা
এমনকি মৃত বৃষ্টির চিহ্ণ এবং কোন কোন স্বপ্নের কবর।
ভেতর-বাহির (অষ্টম পর্ব)
একুশে গ্রন্থমেলা , আমার প্রাণের মেলা। অথচ কত বিরহ, শেষ দিন দেখা হলো না তারে চোখ মেলে। এসবই আমার বিবাহ জনিত ব্যস্ততার ফল।
ভেতর-বাহির (ষষ্ঠ পর্ব)
ভেতর-বাহির (ষষ্ঠ পর্ব)
ব্যতিক্রম । উপলব্ধিটা এক শব্দে তেমনই। ইতি আর নেতি দ্বয় কে ঠিক এই মুহূর্তে আগমন করার কোন তাড়া দেবোনা। আসলে যে লেখে সে অবশ্যই ভাবুক আর ভাবুক এর মনে পরিবর্তনের একটা পিয়াস থাকেই।
একটা গল্প.....(ভালবাসা দিবসে পোষ্টনোই যুক্তিযুক্ত)।
কথাসঙ্গীর বিহনে
মামুন ম. আজিজ
এমন যে হবে কখনও কি ভাবতে পেরেছে তরুন।
বালিশের পাশ থেকে মোবাইলটা হাতে নিয়ে দেখল রাত তিনটে। দুই ঘন্টা ধরে তীব্র যন্ত্রনা সহ্য করে শুয়ে আছে। এটা দ্বিতীয় প্রচেষ্টা। এর আগে একবার চেষ্টা করে বিফল হয়েছে ঘুমানোর।
ঐ দেখুন --ডানে --সবচেয়ে জনপ্রিয় পোষ্টের নাম -'এলাম'
জনপ্রিয় লেখার যে ঘরটি প্রথম পাতার ডানে দেখা যাচ্ছে , তাহা কি অপরিবর্তন যোগ্য!


