ইউজার লগইন

এই দুপুরটা তোমাকে দিতে পারি

নির্মাণ শ্রমিকদের করা শব্দের আড়ালে নীরবতার দুপুর যখন সতীত্ব হারায়, তখন মনে পড়ে এমন কত না দুপুর সব তুচ্ছ করে তুমি আমার কাছে এসেছো, আমি নির্দ্বিধায় তোমার হয়েছি। কেমন মন কেমন করা দুপুর আসে ফিরে ফিরে এইসব নির্বিষ বেকারত্বের দিনগুলোতে, আমার কারো সাথে অভিসারে যাওয়া হয় না। লুকানো বরফের আড়াল থেকে তোমার ছুরিধার উষ্ণতা এসে আমাকে ছারখার করার ডংকা বেজে উঠে না, ইসাবেলা। আমি যখন তোমাকে দুপুর দিতে চাই তুমি তখন ভোরের কম্বল আদরে ঘুমন্ত। আমার এখানে গ্লাসে গ্লাসে ব্লাডি মেরির ঝলকে এখন আর তোমার উচ্ছ্বল ছায়া উকিঁ দেয় না, বড় বন্ধুবিহীন, ন্যাড়া এই শেষ বসন্তের দিনগুলো। আলাদা করে তামাকের ব্র্যান্ড খুজেঁ আমাদের সাপ্তাহিক পার্টির আয়োজন ও কবেই চৌপাট!

ভীষণ ব্যস্ততার মাঝে আপাত ছুটির এই দুপুরটা আমি তোমাকে অনায়াসে দিতে পারতাম ইসাবেলা! তুমি হয়তো অনেক কষ্টে অফিস কাটতে, তারপর হাঁপ ধরা অবস্থায় স্যান্ডেল হাতে নিয়ে সিড়িঁ ভাংতে!
আমরা কুটকুট হাসতাম, ফুটফাট গল্প করতে করতে হুট করে রিকশায় দিতাম ছুট...

আমার সামনে অনেক লড়াই, তোমার ও তাই
তবু এমন একটা দুপুর ইসাবেলা
আমি তোমাকেই দিতে চাই

পোস্টটি ১১ জন ব্লগার পছন্দ করেছেন

শওকত মাসুম's picture


ইসাবেলা কই গেছে?

মেঘকন্যা's picture


সময়ের ফেরে হারায়েছে সবই আজ...

রায়েহাত শুভ's picture


ইসাবেলার সাথে কথোপকথন সুন্দর লাগলো...

মেঘকন্যা's picture


কথোপকথন? হবে হয়তো..কিংবা শুধুই স্মৃতিচারণ...পড়ার জন্যে ধন্যবাদ

লীনা ফেরদৌস's picture


এই দুপুরটা তুমি অনায়াসে আমাকে দিতে পার Big smile

মেঘকন্যা's picture


দিলামই তো! তোমাদের সবাইকে দুপুরটা দিলাম লিখার মাধ্যমে, ইসাবেলাকে না পেয়ে-এত বোঝ এটুকু বোঝ না মেয়ে?Smile

লীনা দিলরুবা's picture


ইসাবেলা কে! কথক নিজেই নাকী!

মেঘকন্যা's picture


তোমার বিস্মৃতির বান্ধবের মতোই কেউ একজন Smile

মাহবুব সুমন's picture


Cool

১০

আরিশ ময়ূখ রিশাদ's picture


এটা তো নিঃসঙ্গতার লেখা। সুন্দর লেখা

১১

মেঘকন্যা's picture


আহা...

১২

সামছা আকিদা জাহান's picture


দুপুরটা আমার কাছে সব সময়ই নিঃসংগ মনে হয়। খুব প্রিয়জন কাছে থাকলে মনে হয় আমার একান্ত সময়টা নস্ট করে দিচ্ছে সে।

১৩

মেঘকন্যা's picture


তাই!! অফিসে থাকলে আমার এমন লাগে! দুপুরটা বিকেলটা কিছুই দেখা হলো না বলে, দিনটা নষ্ট Smile

১৪

নজরুল ইসলাম's picture


ভালো লাগলো

১৫

মেঘকন্যা's picture


খুশ হুয়া ...জেনে Smile

১৬

আসাদ বিন রাশিদ's picture


এই মেয়েটা অসম্ভব ভালো লেখে।

১৭

মেঘকন্যা's picture


আরে আপনি ব্লগে! অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য

১৮

তানবীরা's picture


মেঘকন্যা, নিছক প্রশংসা নয়, খুব সুন্দর লাগলো। আপনি এতো কম আসেন কেনো এখানে?

১৯

মেঘকন্যা's picture


জীবনের এক ক্রান্তিকাল অতিক্রম করছি আসলে, নারীদের জীবনের নানা ধাপ থাকে না! তেমন আর কি...এখন শুধু বেঁচে থাকার লড়াইটা করে যাচ্ছি সাময়িক শারীরিক অক্ষমতার সাথে, নিশ্চয়ই এই স্থবিরতা কেটে যাবে, আবার আপনাদের সাথে তাল মিলিয়ে আমিও...ধন্যবাদ পড়বার জন্যে।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

মেঘকন্যা's picture

নিজের সম্পর্কে

ব্লগিং করছি 2005/2006 থেকে। এখানে এসে দেখলাম কেউ আগে থেকেই আমার "মেঘ" নিকটা নিয়ে নিয়েছে, যা আমি এত বছর ব্যবহার করছি।
ভালোবাসা লেখালেখি।নিয়মিত লিখতে চাই। জীবনের কোন একসময় শুধুই লেখক হিসেবে স্বীকৃত দাবী করব Smile এই আশায় বেঁচে থাকি...