অধরের স্বাদ ভুলে গেছি
অধরের স্বাদ ভুলে গেছি,
জেলখানার কয়েদি জানালার ফাঁকে দেখে
একফালি খোলা আকাশ
তোমার ছবি দু'চোখের আয়না থেকে বুকে নামে যেই
কি যে ভয়ংকর গুরু গুরু প্রকাশ!
এই বুঝি মেঘ নামলো -
এটা মুছি, সেটা গুঁজি
তারপর বুঝে যাই
অধরের স্বাদ ভুলে গেছি।
টুনটুনির চঞ্চলতায় ধরেছিলাম তোমার আঙ্গুল,
সে হাতেই খুঁজে এনেছো তুমি
স্থিরতার আশ্চর্য পরিবেশ অনুকূল;
এখনো স্মৃতির কাছে যতবার যাই
আমার কপালে তোমার শেষ চুম্বন
কি করে এই মুখে করি গুঞ্জন
তোমার স্বাদ ভুলে গেছি, ছাই!





এই আশায় বেঁচে থাকি...
অধরেরও স্বাদ আছে? এখনও কি আছে?
ভুলে গেছি! মনেই পড়েনা কিছু আর!
ফিরে চাই বারবার খুঁজে দেখি চারিধার
হারিয়েছি কতকিছু, কোনখানে হায়!
থাকে তো! কিছু কিছু স্বাদ কি ভুলবার!
ভালো লাগলো সুন্দর লিখা
ধন্যবাদ
টুনটুনির চঞ্চলতায় ধরেছিলাম তোমার আঙ্গুল,
সে হাতেই খুঁজে এনেছো তুমি
স্থিরতার আশ্চর্য পরিবেশ অনুকূল;
যে মানুষটা ধোঁয়ায় থাকতো ঢাকা, যে মানুষটার অস্থিরতায় দায় ছিল টেকা, সে এখন নৈঃশব্দ্যের দাস, সত্যি ই এ এক অনাবিল ভালোবাসার ফাঁস- যার জন্য বহু সাধনা করে অপেক্ষা করেছি...
মারহাবা!
হ্যালো আপু...কি অবস্থা আপনার??
যাচ্ছে জীবন যেমন যায়....তুমি কেমন আছো?
ফুনে কথা হইলে জানামনে
ভোলার কাল গত কত?
এমন করে জিজ্ঞেস করে না...লইজ্জা পাই...
এই বুঝি মেঘ নামলো -
এটা মুছি, সেটা গুঁজি
তারপর বুঝে যাই
অধরের স্বাদ ভুলে গেছি। ----------- বাহ্।
টুনটুনির চঞ্চলতায় ধরেছিলাম তোমার আঙ্গুল,
সে হাতেই খুঁজে এনেছো তুমি
স্থিরতার আশ্চর্য পরিবেশ অনুকূল;
এখনো স্মৃতির কাছে যতবার যাই
আমার কপালে তোমার শেষ চুম্বন
কি করে এই মুখে করি গুঞ্জন
তোমার স্বাদ ভুলে গেছি, ছাই!
বিস্মৃতি কি এতো সহজ?... আদৌ কি সম্ভব?
না, বিস্মৃত হতে চাইও না....কেন ভুলব??
আপনার শক্তিশালী শব্দচয়নের সঙ্গে আমি পূর্বপরিচিত। তাই বেশি মুগ্ধ হলাম না। জানি ভালো লেখাই আপনার বৈশিষ্ট্য।
এত্তবড় প্রশংসা! খুশিতে আমার ২৪টা দাঁতই
বাইরে। খবরদার, ২৪ দাঁতের রহস্য জিজ্ঞেস করবেন না 
আচ্ছা। করবো না।
আহা !
আরে বস আপনি! বাহ্ আপনি এসেছেন তাতেই আমি অনেক খুশি...
বিস্মৃতি কি এতো সহজ?... আদৌ কি সম্ভব?
নাজনীন আপা, জীবনে কিছুই ভুলতে পারি না, তাই চেষ্টাও করি না...আপনার কি অবস্থা??
মন্তব্য করুন