কইলজার ভিতর গাত্থি রাইখুম তোঁয়ারে
ইদানীংএর কোনো এক নাটকে কাকে যেন গুন গুন করে একটা গান গাইতে শুনেছিলাম। তাও এক লাইন মাত্র। সেই একলাইনই গেঁথে গিয়েছিলো মনের ভেতর। একেকটা গান একবার শোনা শুরু হলে সেইটা শুনতে শুনতে ছিবড়ে না হওয়া পর্যন্ত ছাড়ি না। ওইদিন ব্লগার নাম নাইএর গান পোস্ট দেখে আফসুস হইলো। আমারো খুবই গান পোস্ট দিতে ইচ্ছা করে, কিন্তু পারি না। এই গানটা সালমা'র গলায় খেলছেও ভালো,
সিনার লগে বাঁধি রাইখুম
কি নিয়ে আলাপ করি সেটা বুঝতে পারছি না। নাটকের কথা বলা যায়। বাংলা টিভি নাটকগুলো বেশ ভালো হচ্ছে। আমার কখনো নায়িকাদের প্রতি স্থায়ী ভালবাসা জন্মায় না। কারণ স্থায়ীত্ব দেখা দিলে বার বার প্রিয় নায়িকা চেঞ্জ করা সমস্যা। এটা শুধু নাটকে না, মুভির ক্ষেত্রেও।
এক সময় অপিক্রিমকে ভাল্লাগতো। তারো আগে মনে হয় সুন্দরী টাইপ যেকোন নায়িকাকেই ভাল্লাগতো। এখন এত সুন্দরী বেরিয়েছে যে কোনটা ছেড়ে কোনটা ধরি, মানে কোনটাকে রেখে কোনটাকে ভালো বলি -এমন অবস্থা। দেশে এখন নায়কের চেয়ে নায়িকা প্রোডাকশনের রেশিও মারাত্মক রকম বেশি।
তবে নাটকের নায়কদের ব্যপারে আমার সবসময়ই একটা স্ট্রং জাজমেন্ট আছে। আমার আদ্যন্ত প্রিয় নায়ক তৌকির আহমেদ। যদিও তার মধ্যে একটু ভ্যবলাকান্ত'র ভাব আছে। সেটুকু মেনে নিয়েই ভদ্রলোককে ভালো লাগে। আর এখন নায়কের চরিত্রে ভালো লাগে মোশাররফ করিমকে। মাঝখানে ভালো লাগতো আজাদ আবুল কালামকে। একুশে টিভি'র বন্ধন দীর্ঘ-ধারাবাহিকটা ভীষণ প্রিয় ছিলো। ভিলেন হিসেবে একটা লোককে চমৎকার লাগতো, খালেদ খান।
দুই-একটা নাটকের কথা ভোলা অসম্ভব। এই তালিকায় একদম সবার উপরে থাকবে মনে হয়, রূপনগর আর কোথাও কেউ নেই। রূপনগরের তৌকিরের ক্যরেক্টারটার নাম এখন আর মনে নেই, কিন্তু কোথাও কেউ নেইএর কিছুই ভুলি নি। মুনা'র মায়াবতী অভিনয়, বাকের ভাইএর চেন ঘোরানো কিংবা কুত্তাওয়ালির বালখিল্য আচরণ, বদি'র জীবনের স্বার্থে সুবিধাবাদী অবস্থান গ্রহণ; এ বিষয়গুলো নাটকটায় উঠে এসেছিলো ভালোভাবে। নাটকটায় বাংলাদেশের পাড়া-মহল্লা কেন্দ্রিক জীবন ব্যবস্থার চিত্রটাও ফুটে উঠেছিলো দারুণভাবে।
কিন্তু সেই সময় একেকটা পর্ব দেখে যে ভীষণরকম উত্তেজনা হতো, এখন আর তা হয় না। রিসেন্টলি নাটকটার কয়েক পর্ব দেখার পর রেখে দিয়েছি। শেষ করা হয় নি। কোনোদিন হয়তো আবার দেখা হবে, কিংবা কোনোদিনই হয়তো আর দেখা হবে না।
এ থেকে একটা উপলব্ধিও তৈরী হলো মনের ভেতর, সময় বড় অদ্ভুত কারিগর। সে আজ কাউকে ঊর্ধ্বাকাশে তুলে নক্ষত্রের মর্যাদা দিতে পারে ঠিকই, কিন্তু একদিন মাটিতে নিক্ষেপের সময় একটু ভ্রুক্ষেপও করে না। শুধু যে নক্ষত্র একবার ঝলকে উঠেই মিলিয়ে যায়, আর কখনো যার দেখা পাওয়া যায় না; কেবল তার আবেদনই বোধহয় মানুষের মনে চিরস্থায়ী।
---





জীবনে প্রথম মনে হয় মীরের পোষ্টে প্রথম কমেন্ট দিতাছি।
সিনার লগে বাঁধি রাইখুম!
কারে?
তৌকির এখন গাবলু হয়ে গেছে। আর তাকে ভ্যাবলু লাগে।
বারো রকমের মানুষ নাটকটাও আমার ভীষণ ভালো লাগতো।
সালমার গলায় আসলে লীনাপার প্রিয় গান্টাই ভাল্লাগে বেশী।
তবে আজ আমার মাথায় এক্টাই লাইন ঘুরছে...এক্টু দাঁড়াবে কি! এখনি নামবে বৃষ্টি....। একটা পোষ্ট দিবো ভাবলাম এই শিরোনামে।রাসেল হঠাৎ বলে এক্টা মজার পোষ্ট দেন, বৃষ্টি নামবে টাইপ মন খারাপ পোষ্ট দিয়েন না। টাশকি খাইয়া অফ গেলাম।
এক্টু দাঁড়াবে কি! এখনি নামবে বৃষ্টি--গানটা খুব মিষ্টি।
আজ আমার কাজও করতে ইচ্ছা করছে না। পুরাই উদাস।
এক্টু দাঁড়াবে কি! উউউউউউউউউউউ..........
দাঁড়াইছেন লীনাপা?
দিয়ালান। আমি একটা ছড়া লিখসি। সেইটা আপ্নারে দিয়ালামু কি না বুজতাসি না। একটু দাঁড়াবে কি'র সঙ্গে ভাবের মিল আছে।
ইস্। আমরার মীরের কত্ত গুণ! গুডি গুডি বয়। দিয়ালান। কত লুকরে পোস্ট দেন, আমারে এক্টা ছড়াই দেন।
উদাস ক্যান জয়িতা?
মীর আপনার ছড়া পড়ি। দেন।
মীর, লীনাপা আর রাসেলরে
জয়িতারে ধইন্যা।
তুমি আমি জন্মেছিলাম
এমনি কোনো কারণ ছাড়া
দেখা হবার পরে সেটা
দু’এর কাছেই পড়লো ধরা।
এখন কারণ ছাড়া একসাথে রই,
কারণ ছাড়াই জীবন কাটাই
কারণ ছাড়াই স্বপ্ন দেখে
তোমার সঙ্গে উড়ি
এবং
এইভাবেতে কারণ ছাড়া
কারো বুকের মাঝে ফিরি।
শোনো, দরকারেতে কাটিয়ে দেবো
কারণ ছাড়াই বেলা
তবু তোমায় জীবন থেকে
যাবে না কভু ফেলা।
তবে এই কথাটা ঠিক
অনেক উচিত কারণে কোনো
তোমার ছেড়ে বাঁচতে হলে
সেই বাঁচাকে ধিক্।
(এইটা আমার এক ফুপা আম্রিকা থেকে ফোন কৈরা বলসে দেইখা লিখসি।)
এখন কারণ ছাড়া একসাথে রই,
কারণ ছাড়াই জীবন কাটাই
কারণ ছাড়াই স্বপ্ন দেখে
তোমার সঙ্গে উড়ি
এবং
এইভাবেতে কারণ ছাড়া
কারো বুকের মাঝে ফিরি।
জটিল!!!!মীর আর মীরের ফুপারে ব্যাপক ধইন্যা।মীররে বইমেলা থেকে ছড়ার বই কিনে দিবো। ঠিকাছে!
মীরকে বইমেলায় কোথায় পাবি?
ছড়াটা প্রিয়তে নিলাম।
মীররে লাইক দিতে দিতে হাত ব্যথা হইয়া গেল।
মাসুম ভাইকে একটা ধন্যবাদ।
ছড়ার বই কিনে দিতে চাইলে ছড়ার দোকানের সামনে পাওয়া যাবে।
শোনেন।মীররে একবারে লাইক দেন। আমি যেমন আপনারে এফবি তে লাইক দিছিলাম, তারপর আপনি যারেই এড করেন আমার লাইক আসে।

ওহ্। মীরের ফুপারেও লাইক দেন। ছড়া ফোনে মীররে দিছে।
সালমার সব গানই দেখা যায় প্রিয়তে রাখতে হবে।
হাহাহাহহা...
অপিক্রিম!!! টাইপো নয় মনে হয়-মীরতো এমন টাইপো করে না।
এইটার সর্বস্বত্ত জ্যোতিষ কাওছার আহমেদ চৌধুরীর। সে একবার সালতামামি টাইপ একটা লেখায় এইভাবে লিখছিলো।
জয়িতা'পু আপনার প্রিয় গান কোনটার কথা কয়, বাসর রাইতের বাত্তি?
হ। বাসর রাইত লীনাপার প্রিয়।
জ্যোতিষ কাওছার আহমেদ চৌধুরীর রাশিফল এর আমি বিশাল ভক্ত, প্রতি শণিবার এইটা নিয়াই থাকি। লোকটার প্রতিভা মারত্মক।
হ। জয়িতা এই গানের কথাই কয়
ঐটাতো পুরা ম্যনুয়াল। অতিমাত্রা চরম।
লীনা'পু, আমি মার্ক জুকারবার্গরে স্যূ করুম বইলা ঠিক করসি। ঐদিন কই জানি আপ্নেরে দেখা যাইতেসিলো, হঠাৎ ঘোলা বানায় দিলো। কন, হয় কিছু?
হ! ছবি তো ছবি... সাথের ক্যাপশন্টাই দারুন হইছিল... পড়ে হাস্তে হাস্তে আমি শেষ!!! :bigsmile:
পোস্টারটা জটিল। বিদ্যাবালান বানাই দিলো।:)
জয়িয়য়য়য়য়য়য়য়তা
চেতেন কেন?ওহ অাপনি তাইলে এই পোজ দিছেন?গলা কাটছে?ফটোগ্রাফার মেসবাহ ভাই এর নাম স্মরণ করতে হবেই।
এইটা মাঝে-মধ্যে দেখি, জিনিস একটা বানাইছে
আমিও বিদ্যাবালান দেখি। আহা......
হাহাহাহা। রায়হান ভাই এর কমেন্ট পড়ে মজা পাইছি ব্যাপক। উনার চেহারাই এরম।
শণিবার নেট ওপেন করেই ছুটির দিন খুলি আর এক টানে কাছার ভাইয়ের রাশি পড়ি
শনিবার আমিও ছুটির দিনে খুঁজি রাশিফল দেখার জন্য। ফ্যান আমি।
হাহাহা। ভালু কইছে তো। আর কিছু কইলাম না। লোকে পরে কি না কি কইবো!
পরে আপ্নারে কেউ কিছু কইবো ক্যান? আপ্নে কি নায়িকা হইতে চান?
কি যে কন না!তবে বাংলাদেশের নায়িকারা অবশ্য নাদুস নুদুস ই হয়।
পছন্দের নাটকের একট লিস্ট করি
বরফ গলা নদী
মুখরা রমনী বশীকরণ
ইডিয়েট
পারলে না রুমকী
শঙ্খনীল কারাগার
হাজার বছর ধরে
মনে পড়লে আরও বলবো
শঙ্খনীল কারাগার শুধু দেখেছি, এগুলো এখন মনে আর্কাইভে নেই।
শঙ্খনীল কারাগার ছাড়া আর কুনুটা আমার মনে আসলো না।
তোর তো মনে আসার কথা না এগুলো আশির দশকের নাটক, শঙ্খনীল কারাগার পুরোই মনে আছে। ইডিয়েট টা একটু একটু মনে পড়ে, পুরো নাটক মনে নেই, শম্পা রেজা ছিলেন। পারলে না রুমকিতে সম্ভবত আফজাল-সুবর্ণা। অনেক পুরনো একটা নাটক খুব ভালো লেগেছিল- 'রেবার প্রেম কথা' বইটা নিয়ে কে যেন নাট্যরূপ দিয়েছিলেন।
কয় কি!মাসুম ভাই তাইলে কেম্নে জানে?উনি তো মাসুম।
মুখরা রমনী বশীকরন - পুরা মনে নাই... খালি ২/১টা ঝগড়া ছাড়া... এইগুলা রিপিট করে না ক্যান?
বন্ধন
৫১ বর্তী
ইয়াপ। একান্নবর্তী, বন্ধন,আজ রবিবার , কোথাও কেউ নেই আমার খুব পছন্দের।
নক্ষত্রের রাত
ঢাকায় থাকি, আজ রবিবার, কোথাও কেউ নেই, বহুব্রীহি ভালো লেগেছিল।
বিপ্রতীপ।
)
(এখন ফুটি, একটা ক্লাস আছে
মীর গ্রেট। বিপ্রতীপ ও পছন্দের। তখন এই বয়সের ছিলাম বলেই হয়তো।
কি ক্লাস যেনো!
বিপ্রতীপ দারুণ, ওইটা সেলিম ভাইর প্রথম কাজ।
আমারও তো ক্লাস আছে, ঘটণা কি! মীর আর আমি এক ক্লাসে না তো!!!
মতিঝিলে শেয়ার পার্টি মিছিল করতেছে, আজকে হাঁটা ছাড়া গতি নাই
ক্লাসে মীর'রে পাইলে গল্পগুজব এর আপডেট দিমুনে।
মীররে আমার পক্ষ থেকে ফুচকা খাওয়াইয়েন।আর আমার পক্ষ থেকে জম্পেশ গল্প কইরেন।
আমাদের গোল্লাকাক্নার কিছু পোস্ট আছে এরকম। এটার সাথে তফাত শুধু বানানে
রূপনগরে তৌকিরের নাম সম্ভবত শামিম। 'সাইম্যা হালারে স্যাস' টাইপের সংলাপ দিতো ভিলেনের এক চ্যালা।
হুম... ভিলেনের মাথায় না জানি গলায় লাল মাফলারের মতো কিজানি বান্ধা থাক্তো...
বারো রকমের মানুষও ভীষণ ভাল্লাগতো।
তৌকীর আহমেদের অভিনয় দেখলে আমার ভয় লাগে। তয় মোশাররফ করিম অনেক জোশ। এই ছেলে টিভিতে আসনের আগে একটা থিয়েটার প্রডাকশন দেখছিলাম নাট্যকেন্দ্রের, নাম ছিলো আরজ চরিতামৃত, ঐটায় তার পাঁচটা ক্যারেক্টারের অভিনয় দেইখা আমি মন্তব্য করছিলাম আরেকজন হুমায়ূন ফরিদী আইলো বইলা...নিজের ভবিষ্যদ্বানী এমন ফইলা যাইতে দেইখা ভালো লাগে।
রূপনগর আমি দেখছি কৈশোর পার হওনের সময়টায়...কিন্তু ঐসময়ে রূপনগর আর ভালো লাগে নাই। তয় কোথাও কেউ নেই'এর ধারে কাছে যাওয়ার মতোন কমপ্যাক্ট টিভি সিরিয়াল মনে হয় না আর কখনো তৈরী হওয়া সম্ভব। যদিও আসাদুজ্জামান নূরের অভিনয় আগে যেমন উদাস হইয়া দেখতাম এখন আর সেইভাবে দেখতে পারি না। বরফ গলা নদী'তেই যদ্দূর মনে পড়ে তার প্রথম টিভি পারফর্ম্যান্স দেইখা মূগ্ধ হইছিলাম। সেই দাড়ি ছাড়া নূর সাহেব আর কখনোই আসবেন না মনেহয় আমাগো সামনে।
ভাই-বেরাদরগো টিভি সিরিয়ালের মধ্যে একটার প্রতিই একটু অনুরাগ তৈরী হইছিলো। সম্ভবতঃ ঐটার নাম হাউজফুল।
হাউসফুল মজার সিরিয়াল। তবে বিজ্ঞাপনের জন্য টিভি সিরিয়াল দেখার ধৈয্য এখন তেমন পাই না।
ইদানীং মাঝে মধ্যে মুকিম ব্রাদার্স দেখি। বিনোদন।
মুকিম ব্রাদার্স একদিন দেখলাম... বৌয়ের কাছে মাফ চাইতে গিয়া যা করলো... চরম বিরক্তিকর লাগছে!!!... পুরা তিশারে বসাইয়া পায়ে এমন বিশ্রিভাবে ধইরা সেজদা দিয়া ছিলো জামাইটা কত্তোক্ষন!!!... ফালতু লাগছে পুরা!!।।কাহিনী নাই শুধু ফাত্রামিতে ভরা!!!
চারিদিকে ক্যাচালে ভরা। বিনোদোনের বড়ই অভাব গো আফা।বিনোদন আছে বলেই তো মাঝে মইধ্যে দেখি।যেমন খোঁজ দ্যা সার্চ।
হুমায়ূন আহমেদের গল্পে আরেকটা নাটক ভালো মনে আছে আমার ঐটা হইলো নির্বাসন...শিমুল বিল্লাহ (বর্তমানে শিমুল ইউসুফ)'র প্রথম টিভি অ্যাপিয়ারেন্স ছিলো ঐটা।
তবে যে যাই বলুক না কেন, আমার কিন্তু হালের অপু্র্বরে অভিনেতা হিসেবে ভালই স্বতঃস্ফূর্ত মনে হয়। আমি এই কথা কইলেই পাব্লিক আমার দিকে তেড়ে আসে.. কি যে করি!
আমার তো অপূর্বর বউরে বেশি স্বত:ফূর্ত লাগছিলো
বউ কি আছে এখনো না প্রাক্তন হয়ে গেছে??

মাসুমভাইয়ের লিস্টে বোধহয় বাদ পড়ছে--
কূল নাই কিনার নাই (আফজাল, সুবর্ণা, নূর)
এখানে নোঙর (মামুনুর রশীদ, আজিজুল হাকিম, চম্পা)
এখন জোয়ার (আফজাল, এমি রহমান)
জোহরা (সুবর্ণা, আফজাল)
ডুবসাঁতার (আসাদ, চম্পা)
বন্ধু আমার (???) (সুবর্ণা, আফজাল, মেঘনা)
সংসারের ইতিকথা (???) (সুবর্ণা ছিলো; শুধু মিথ্যা কথা বলে এমন একটা চরিত্র 'সুমি')
এগুলো এক পর্বের তবে দীর্ঘ নাটক ছিলো
আরও মনে করাইয়া দিলা।
আরেকটা ছিল ভাঙনের শব্দশুনি
রক্তের আঙুর লতা
আপনেরা এইগুলা কবে দেখলেন?দেখি নাই। নামও সব শুনি নাই।
ইনারা দেখি সব ব্রিটিশ আমলের লোকজন।

পোলাপাইনরা এইখানে কি করো! যাও হাত-মুখ ধুয়ে পড়তে বসো!
আইজ পড়াশুনা নাই কাল থেকে স্কুল ছুটি।

আমার আইজকের পড়া শেষ শেষ।
সংসারের ইতিকথা ছিলো কি ঐটার না,? নাকি আকাশ-কুসুম টাইপ কিছু একটা ছিলো...তয় ঐ চরিত্রটা অনেক জোশ হইছিলো।
তখন থিয়েটার প্রডাকশনগুলি দেখাইতো রবিবার বিকালে...অনেক থিয়েটার সম্পর্কে জানছি কিন্তু বিটিভি মারফতেই...
একদম ভুলে গেছি। এখন তো মনে হয় আকাশ কুসুম টাইপ কিছু ছিল। ঐটা নাকি রিমেক করছে বা করবে, সুবর্ণার রিপ্লেইসমেন্ট আসলে কঠিন। শম্পা রেজারে ইডিয়টে দেখে লোকে তব্দা খাইছিল তবে পরে মনে হইছে অপর্ণা সেনের অনুকরণ ছিল। দিলশাদ খানম প্রবাসী না হইলে সুবর্ণার ভাল প্রতিদ্বন্দ্বী হতে পারতেন। নায়লা আজাদ নূপুর আরেক টাইপের ছিলেন।
ভাঙ্গনের শব্দ শুনি বোধহয় সিরিজ ছিলো @ মাসুমভাই
আমি এক পর্বের যে নাটকগুলার নাম দিছি তার কয়েকটা জাপানের এনএইচকে নিছিলো, অনেক পরে এক সুযোগে জাপানি সাবটাইটেলসহ দেখা হইছে
ভাঙনের শব্দ শুনি সিরিজ ছিল।
আরও অনেক ভাল ভাল নাটক ছিল। এখনকার চেয়ে অনেক ভাল।
বহুব্রীহি - অল টাইম বেস্ট(আমার দেখা সবচেয়ে পুরানোও)! গত কয়েক বছরে অনেকবার দেখছি। ইস্নিপসে সার্চ মারলে পাওয়া যাবে।
রিসেন্ট টাইমে ৫১বর্তী ভাল্লাগছে। ইদানিংকার ভাই-বেরাদরদের নাটক ভাল্লাগে না, প্রথম প্রথম ভালই লাগত বৈচিত্র্য ছিল বলে, এখন একঘেয়ে বানায় ফেলছে। কাহিনী নাই কিছু নাই, আজাইরা প্যাচাল যারে কয় আরকি।
একটা নাটকের নাম কিছুতেই মনে করতে পারতেছিনা, হুমায়ূন আহমেদের - ওই যে হুমায়ুন ফরিদী একটা কংকাল নিয়া লজিং মাস্টার হিসাবে এক বাচ্চারে (অভি) পড়াইতে আসে, মামা থাকে আলী যাকের ... এই দুইজনরে পরে শাস্তি দিয়া একরুমে আটকায় রাখে আর ফরিদীর টয়লেট চাপে ... নামটা মনে আছে কারো?
একদিন হঠাৎ নাকি?
নুশেরান্টি দেখি নাটকের চলন্ত উইকিপিডিয়া
রাইট!! একদিন হঠাৎ !
আসলেই, আপনে দেখি পুরা নাট্যপিডিয়া
অনেক ধন্যবাদ, নাম ভুলে গেছি বইলা খুঁজতে পারতেছিলাম না। এইখানে একটুকরা পাইলাম-
http://www.veoh.com/browse/videos/category/entertainment/watch/v1640367hfZdajd7
http://www.somewhereinblog.net/blog/sbopno/28997336
http://www.somewhereinblog.net/blog/sbopno/28999874
কাঁকনের এবিব্লগেও কিছু আছে।
নাটক তো বেশি দেখিনাই (বিনয়ের ইমু হপে)। যা কইতে পারি ছিনামা নিয়াই
কানমলার বিল পাশ হইছে। নাটক না দেখলে কানমলা খাইতে হইবেক
হ যে বেশি দেখছে হে কম দেখনেঅলার কান মলবো। যাই গ্লাভস পিন্দা আসি
তাইলে তো কান মলা খাইতে খাইতে আমার কান খুইলা পইড়া যাবে
তুমি কানেও গ্লাভস পিন্দো? কী আশ্চাইর্য
নাটক কম দেখলে কানমলা, এইজন্য নুশেরা আপার কানমলা খাইয়া কান খুইলা যাবে কইলাম ... কানে গ্লাভস পরুম কেন?
ওহ সরি, আপনে এইটা নুশেরা আপারে বলছেন, আমি ভাবছিলাম আমারে কইছেন! খামাখাই কানমলা টাইনা নিজের কানে আনলাম
@শওকত মাসুম ভাই
ধুর যাও একটা ঢাল পাইছিলাম গেলো গা
মনে কষ্ট নিয়েন না, আপনারেও না হয় দেওয়া হইবেক @নড়বড়ে
এইটা নুশেরারে কইছিলাম।
ছবি তুলে রাইখেন কিন্তু।
পুরাটা পাইছি এইখানে, কেউ যদি দেখতে চান
http://banglanatokyoutube.blogspot.com/2010/09/bangla-natok-ekdin-hothat-by-humayun.html
veoh.com বংগদেশে এভেইলেবল না। প্রক্সিও ইউজ কর্তে ইচ্ছা হৈতেছে না
আরেকটা লিঙ্ক দিলাম উপরে, ওইটা পাইতে পারেন।
আরেকটা লিঙ্ক দিলাম উপরে, ওইটা পাইতে পারেন।
কয়েকবছর আগে একটা নাটক দেখছিলাম। বাবা মোস্তফা আর শামস সুমন। ছেলে চাকরি পায় না, বাবা-মার মুখ দেখে যন্ত্রণায় থাকে। তার একদিন ছেলে এসে খবর দেয় চাকরি পেয়েছে। বাবা সবাইকে বলে যে তার ছেলে কত কাজের। আর শামস বাবা-মাকে খুশী করার জন্য চাকরির কথা বলে পার্কে বসে থাকে। সংসারে সবাই হাসি খুশী থাকে।
প্রেমিকা ছিল তানিয়া। তার বিয়ে হয়ে যাচ্ছে। সে এসে শোনে সুমনের চাকরি হয়েছে। সেও আশায় থাকে।
একমাস পর ছেলে আর মিথ্যা কথা বলা সহ্য করতে পারে না। এসে বলে দেয় যে আসলে চাকরি পায়নি। বাবা তখন বলে সে জানে যে ছেলে চাকরি পায়নি। কিন্তু ছেলেকে বলেনি কারণ তাতে ছেলে কষ্ট পাবে। আর এই এক মাস সংসারটা কত ভাল ছিল। সবাই খুশী খুশী অভিনয় করে গেছে।
শেষ দৃশ্যে ছাদে সবাই বসে আছে। ছোট বোনটা গান গাচ্ছে। আর ওদিকে তানিয়ার বিয়ে হচ্ছে।
আমার দেখা অন্যতম সেরা নাটক ছিল এটা। নামটা ভুলে গেছি।
কিছু ভাল স্ক্রিপ্ট গ্ল্যামারাস স্টার কাস্ট করতে না পারায় প্রচার পায় না
আমগো আমলে একটা নাটক বিখ্যাত হইছিলো...একজন বাবর আলী। ঐটাতে বাবার চাকরী যায়গা তারপর সে মিথ্যা কথা কইয়া টাকা তুলতো মানুষজনের কাছে,,,
আবদুল্লাহ আল মামুনের লেখা, প্রযোজনা, অভিনয়
একটা নাটক ছিল, কালো স্যুটকেস, ফেরদৌসী মজুমদার কিছু না হতেই ঝগড়া করে বাপের বাড়ি যেতেন, সৈয়দ আলী হাসান ছিলো অভিনেতা।
আর একটা নাটক ছিলো এরকমই ঝগড়া কেন্দ্রিক, চাঁদের হাসি বাঁধ ভেঙ্গেছে, রওশনা আর আর ওনার হাসব্যান্ড ছিল অভিনেতা আর অভিনেত্রী
ইদানীং এর সিরিজের মধ্যে আমার কাছে দৈনিক তোলপাড়, লাবন্যপ্রভা আর ৬৯ ও ভালো লেগেছে।
আমার একখান নাটকের কথা মনে আসতেছে। মনেহয় আম্গো তৌকির ভাইয়ের প্রথম নাটক। নাম্টা হৈলো "ফিরিয়ে দাও অরণ্য" ড্রাগ এডিক্ট এক গ্রুপ পোলা মাইয়া আর তাগোর ফ্যমিলি নিয়ে নাটকটা ছিলো।
'এই সব দিন রাত্রি" ধারাবাহিক ভাল লাগত। টুনির জন্য খুব খারাপ লেগেছিল। 'ঢাকায় থাকি'র "মামুন সাহাব টাকা ভুতে জোগাইবে" ডায়লডটা মজা লাগত। "সংশপ্তক" এর মিয়ার বেটা, হুরমতি, কান কাটা রমজান, কাল্লু'র কথাও অনেকেরই মনে থাকার কথা। আরও আগের নাটক "সকাল সন্ধ্যা' মাগনা ভাইয়ের কথা মনে আছে?
সালমা'র গাওয়া এই গানটা আমিও গত ১ সপ্তাহ ধরে শুনে ফাটায়ে ফেললাম। দারুন গান।
গানটা প্রথম শুনছিলাম শাকিলা জাফর আর রবি চৌধুরীর গলায়
আমি শুনছিলাম চ্যানেল আইয়ের ক্ষুদে গানরাজ'এ একটা পিচ্চি মেয়ের গলায় ঐটা বেশি জোস ছিলো...
চাটগাঁইয়া ফোয়া হিসেবে গানটা শুনেছিলাম মাস ছয়েক আগে ভাইয়ার ল্যাপটপে। ফালতু!!

সবার কমেন্ট পড়লাম, শুধু কোথাও কেউ নেই, বহুব্রীহি, আজ রবিবার, রুপনগর ছাড়া আর কোন নাটকই দেখা নেই। সিরিয়ালটাইপ কিছু দেখতে ভাল্লাগেনা, একটা ছোট্ট কাহিনীকে টানতে টানতে লম্বা করে।
আমার কাছে এখনও হুমায়ুন আহমেদকেই ভাল লাগে।
সবার আগে জানতাম চাই ননাই মানে কী?
'ননাই' এর ভাবার্থ হইলো 'আদরের' 'এডোরেবল'
আমি ভাবছিলাম ননদের জামাই
অনেক দিন নাটক দেখা হয় না। দ্যাখকের মৃত্যু
গানটা চিটাগাংএ থাকতে আমাদের কলোনীর সামনে এক সেলুনের নাপিতর মুখে শুইনাই মুগ্ধ হইছিলাম।এরপর বিটিভির চিটাগাং কেন্দ্রের এক শিল্পীর মুখে গানটা আবার শুনে ভালো লাগছিলো।সালমার কন্ঠে গানটা শুনছি তবে ভাল লাগে নাই কারন গানটা গাইতে হলে মনের ভিতর থেকে গাইতে হবে!!
টুটুল তো এই পোস্ট পইড়া ফেসবুকে স্ট্যাটাসই দিয়া ফেললো!
এরকম একটা পোষ্ট আমি দেয়ার আগেই মীর কেন দিয়া দেয়??? আমি যা যা বলতে চাইছিলাম সবাই সব বলে দিয়েছে!!! সুতরাং............আমার বলার কিছু হলো না......
(
(
নস্টালজিক করার মতো একটা পোষ্ট এবং চমৎকার সব উপভোগ্য মন্তব্য। লটকানোর মতো পোষ্ট, কিন্তু না লটকিয়েও এত মানুষের অংশগ্রহন প্রমান করেছে ......আজকের বিশটা চকমকে স্যাটেলাইট টিভি চ্যানেলের তুলনায় সত্তর আশির দশকের একমাত্র ম্যাড়ম্যাড়ে বিটিভিকে আমরা বেশী ভালোবাসি। (কোন সরকারই এই ভালোবাসার মূল্য দিল না) এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো বিশ বছরের গণতান্ত্রিক যুগে থেকেও বিটিভির মুক্তি এলো না বরং আরো গহীন গোয়ালের গরু হয়ে গেল।
মোশারফের অভিনয় সবচেয়ে ন্যাচারাল ঐ ক'জনের মধ্যে
আমারে রইখা সবাই তো শিল্পি ইয়া যাইতাছে। গানের জ্বালায় রশি দিমু গলায়
মন্তব্য করুন