ইউজার লগইন

কবিতা: বেরসিক

বিশ্ব ইজতেমায় জু্ম্মার নামাজ পড়ে আসা এক বন্ধু সেদিন জানালেন, নামাজ শেষে ভীড় দেখে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। এত মানুষ আর এত মানুষ, হাঁটতে হাঁটতে একবার কোনমতে পড়ে যেতে পারলেই কেল্লা ফতে। আর উঠতে হবে না। পেছনের তিন-চার মাইল লম্বা প্রবল জনস্রোত টেরও পাবে না, পায়ের নিচে কিছু পড়লো কি না!
আমি অবাক হলাম। মানুষ যেখানে ওস্তাদের কাছ থেকে রহমত আদায় করার জন্য গেছে, সেখানে একজন যদি পায়ের তলে পড়ে যায়, তাকে ধরে উঠিয়ে দেয়া কি সবার দায়িত্ব না? একটাও এমন দুর্ঘটনা ঘটলে, সেই দেশে কি আরো কোনোদিনো ইজতেমা কবুল হয় কি না কে জানে।
অবশ্য ভারতে প্রতি বছর পূণ্যস্নানের সময় পদদলিত হয়ে ৩০-৪০ জন মানুষ ইস্তফা দেয়। তবুও দেখি সে দেশে পূণ্যস্নানের বিরাম নেই। আমার মনে হয় দুই বছর এই স্নান বন্ধ রেখে সবাইকে শেখানো উচিত কিভাবে হাঁটতে হয়, কিভাবে একজন মানুষ পড়ে গেলে তাকে ধরে উঠিয়ে দিতে হয়, কিভাবে আরো একটু সহনশীল হতে হয়। এটা ভালোভাবে পরীক্ষা দিয়ে পাশ করে শেখার পরই কেবল একজন মানুষকে পূণ্যস্নানের অনুমতি দেয়া উচিত। নাহলে দিনান্তে গঙ্গার পানি আরো একটু দূষিত হওয়া ছাড়া আর কিছু হওয়া সম্ভব বলে মনে হয় না।
যাই হোক, যে কারণে ওস্তাদের রহমতের দিকে আমার খুব বেশি আগ্রহ নেই, সেটা লিখতে ইচ্ছে হলো। তবে তাকে যে আমি কোনো কিছু পাওয়ার আশা ছাড়াই ভালবাসি এতে কোনো ভুল নেই।
---
আর সি মজুমদার
থিয়েটার
অণুজীব
করিডোর
ইতিহাস
লবিরা
ভাবনায়
রয়ে যায়
বয়ে যায়
লু হাওয়া হৃদয়ে।

এফএইচ আর
শহীদুল্লাহ'র,
পুকুরে
ডুবে যায়
ছেলেরা,
মরে যায়
বার বার,
বয়ে যায়
লু হাওয়া হৃদয়ে।

সময়ের ফুটপাথে
হাঁটছি
যাচ্ছি
নীলক্ষেত পেরিয়ে
কাঁটাবন ছাড়িয়ে,
যাচ্ছি
শাহবাগ
পল্টন
মতিঝিল,
যাচ্ছি
মিলিয়ে।

সংসার এগিয়ে
গ্রাস করে চিন্তা
নেচে গেয়ে সুর তুলি
তা ধিন ধিন তা,
মাঝরাতে চোখ নিয়ে
বসে থেকে ভাবি,
লু হাওয়া
বয়ে যাওয়া
হৃদয়ের দাবি
বেরসিক প্রভু'
মেটাবে না কভু।
---

পোস্টটি ৬ জন ব্লগার পছন্দ করেছেন

লীনা দিলরুবা's picture


বাহ বাহ।

মীর's picture


শুকরিয়া।

জ্যোতি's picture


মাঝরাতে চোখ নিয়ে
বসে থেকে ভাবি,
লু হাওয়া
বয়ে যাওয়া
হৃদয়ের দাবি
বেরসিক প্রভু'
মেটাবে না কভু।

Sad

মীর's picture


Puzzled

ঘটনাতো ঠিকই।

জ্যোতি's picture


Sad Sad Sad
মন্ডা উদাস থাকলেই মীর এক্টা পোষ্ট নাজিল করে। এইটার রহস্য আজো বুঝলাম না।

মীর's picture


দুইটা বিষয় ঘন ঘন ঘটতেসে।

জ্যোতি's picture


কাল রাসেলের সাথে এফ বি তে কথা বলতেছিলাম...তখন রাসেল বললো....কোরিযাতে তার মন বসাতে পারার অনেকটা অবদান আমরা বণ্ধু ব্লগের।
আমিও মাঝে মাঝে ভাবি এই ব্লগ, আপনারা...সত্যিই আমাদের ভালো থাকার পেছনে অনেক অবদান রাখেন।

মীর's picture


এই কথাটা আমি সেদিন একজনরে কৈতে গিয়া দৌড়ানি খাইসি।

জ্যোতি's picture


দৌড়ানি কে দিলো?কার এত্ত বড় সাহস?

১০

মীর's picture


হ সেইটা বলে দিয়ে আরো দৌড়ানি খাই আর কি! এখনও তো একজন দৌড়ের উপ্রে রাখসে।

১১

জ্যোতি's picture


একবার নাম কন খালি। মীররে দৌড়ের উপর রাখে এত্ত সাহস কার?অবশ্য গুফন কেউ হইলে অন্য কথা।

১২

রাসেল আশরাফ's picture


কিডা দেয় তুমারে দৌড়ানি??নাম কও।

১৩

মীর's picture


তার লগে আপনারা কেউ পারবেন্না। তিনি মহা ক্ষমতাময়ী।

১৪

রাসেল আশরাফ's picture


তিনি মহা ক্ষমতাময়ী।

মহিলামানুষ প্টানো কোন ব্যাপার??????????

১৫

মীর's picture


ইহ্। মাসুম ভাই, রায়হান ভাই আজ পর্যন্ত পারলো না । আসছে আরেকজন।Tongue out

১৬

জ্যোতি's picture


আরে রাসেল কত কতাই কয়! নামটা কনতো মীর। রায়হান ভাই, মাসুম ভাই তো ব্যস্ত থাকে অন্যদিকে।

১৭

মীর's picture


তিনি একটা ফুঁ দিলেই আমি উইড়া যাই। অনেকদূর গিয়া পড়ি। এরপরে বহুত কষ্ট হয় বাসায় ফিরতে। কুনোদিন যদি আমার বড় দুই ভাইরে সফল হৈতে দেখি, তাইলে আমি সাহস কৈরা তারে গিয়া মনের কথা কমু।

১৮

জ্যোতি's picture


দোয়া দিলাম। সফল হোক তিন নাদান। আমি আবার কুনু মেয়েকে পটাইতে রাজী না।
মনে কথাটা যেনো কি?কন তো শুনি! তবে মাঝে মধ্যে আপনি মাইন্ড রিডার হয়ে যান। তব্দা খাই।

১৯

শওকত মাসুম's picture


ইহ্। মাসুম ভাই, রায়হান ভাই আজ পর্যন্ত পারলো না । আসছে আরেকজন।

পারলাম না মানে? কার লগে, ঠিকানা দেন Laughing out loud

২০

তানবীরা's picture


আমিও তাই বললাম রাসেল আর জয়িতার সাথে। ভালো থাকার পিছনে বন্ধুদের অবদানও কম নয়

২১

রাসেল আশরাফ's picture


স্যারের ফোনের আশায়।

২২

মীর's picture


সাহস সংগ্রহের চেষ্টায় স্যার।

২৩

রাসেল আশরাফ's picture


বুকে চারবার কুল্লু আল্লাহু বলে ফু দিয়া ফোনটা দিয়ে দেন স্যার।

২৪

জ্যোতি's picture


ফুন কেনো আসে না!আর দেরী সয় না.... ভুলেছে কি মীর রাসেলরে?

২৫

মীর's picture


At Wits End Nail Biting Timeout Nail Biting At Wits End

২৬

জ্যোতি's picture


কার মাথায় বাড়ি দেন?রাসেলের মাথায়?দেন জোড়ে।

২৭

মীর's picture


বাড়ি দিতে চাই আমার মাথায়। কিন্তু হাতুড় খুঁজে পাচ্ছি না। লীনা'পুকে একটু বলবেন আমার হাতুড়টা ফেরত দিতে?

২৮

লীনা দিলরুবা's picture


অ্যাঁ! আমি আবার কি করলাম Shock হাতুড়ইবা কবে নিলাম Steve

২৯

মীর's picture


আপ্নারে আমি একদিন একটা কবিতা বলেছিলাম। ভুলে গেছেন,

প্রিয়তমা, তুমি হাতখানি রাখো আমার গুমোট বুকে।
শুনতে পাচ্ছো শব্দ? কে যেন হাতুড়ি ঠুকে
চলছে? সেখানে এক মিস্ত্রি থাকে, যে বানিয়ে চলছে এক শবাধার।
কার জন্য জানো?- আমার, আমার।

৩০

লিজা's picture


Shock Shock এরম হৃদয় বিদারক সুন্দর কবিতা কার লেখা ? তারে Star Star

৩১

লীনা দিলরুবা's picture


হৃদয় বিদারক

লিজা Smile
কবিতা যার লেখাই হোক আমি আহেম আহেম করি Tongue

৩২

জ্যোতি's picture


লীনাপা, হৃদয় কেডায়?পুলিশ জানে তো?

৩৩

লীনা দিলরুবা's picture


জয়িতা গুলাচ্ছ কেনো Smile

৩৪

জ্যোতি's picture


যাই কন, হৃদয় ভালু না লীনাপা।
সুখী হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো হৃদয়হীন হওয়া।

৩৫

মীর's picture


তাইলে আরো চারটা লাইন নেন,

উল্লাসে বিদ্বেষে নিরন্তর সে হাতুড়ি ঠুকছে দুই হাতে,
কিছুতে ঘুমোতে পারছি না আমি, দিনে আর রাতে।
মিস্ত্রি, দ্রুত করো, তুমি কাজ শেষ করো তাড়াতাড়ি,
যাতে আমি অবশেষে বিঘ্নহীন ঘুম যেতে পারি।

এবং দ্রুত কাজ সেরে আমার হাতুড়ি ফেরত দেন।

৩৬

জ্যোতি's picture


উল্লাসে বিদ্বেষে নিরন্তর সে হাতুড়ি ঠুকছে দুই হাতে,
কিছুতে ঘুমোতে পারছি না আমি, দিনে আর রাতে।

মীরকে Star Star Star Star Star

৩৭

মীর's picture


কবিতা শুইনা ভাল্লাগসে জাইনা খুশি হৈলাম। এই কবিতাটায় দুইজন ওস্তাদের স্পর্শ আছে। হাইনরিশ হাইনে আর হুমায়ুন আজাদ (অনুবাদ)। বন্ধুদের দু'টো চমৎকার লাইন শুনিয়েই যদি পাঁচতারকা পাওয়া যায় তাহলে জীবনে আর কি চাই।
তবে লীনা'পু তাড়াতাড়ি কাজ শেষ করে জিনিসটা ফিরিয়ে দিলেই বাঁচোয়া। আমার আর কবিতা লেখার অপচেষ্টা চালানো লাগে না।

৩৮

লীনা দিলরুবা's picture


আবার আহেম।
হুমায়ুন আজাদ নমস্য ব্যক্তি, তারে বড় ভালো পাই।
জিনিস ফেরত আর না দেই-ফেরত চাইবার চেষ্টায় আবার কবিতা পাবো, সুতরাং কি দিছেন না জাইনাই না দেবার সিদ্ধান্ত পাশ।

৩৯

জ্যোতি's picture


মীর, কবিতা লিখতেই হবে।আজ সারাদিন কোথাও কিছু পড়তে পারিনি। কাজ ও করিনি।কবিতায় উদাস ভাবটা মিশে গেলো। Smile

৪০

মীর's picture


তাইলে এই কবিতাটা পড়েন।

যখন বিচ্ছেদ ঘটে দুজনের, যারা ভালবাসে
কথা বলে তারা, যেমন প্রিয়র সঙ্গে প্রিয়,
হাত ধরে রাখে এবং একটু কাঁদে,
দীর্ঘশ্বাস ফেলে- শেষহীন স্মরণীয়।

আমরা কাঁদি নি, হে আমার প্রিয়তমা
দীর্ঘশ্বাস ফেলে বলি নি আমরা 'কেনো আজো প্রাণ আছে...'
অশ্রু, এবং দীর্ঘশ্বাস, আর যন্ত্রণা
এসেছিলো পরে- শুধুই আমার কাছে।

ফুটে গেলাম। ক্লাস আছে। টা টা

৪১

নীড় সন্ধানী's picture


এত মানুষ ইজতেমায় ক্যান যায়?
ধাক্কাধাক্কি করে পূণ্য আদায় করতে নাকি পাপস্খলন করার মনোঃশান্ত্বনা খুঁজতে?

৪২

মীর's picture


নাকি দুইটা দিন বউএর খপ্পর থেকে বাঁচার জন্যে?

৪৩

লিজা's picture


ধর্মীয় আবেগের কাছে যুক্তি অসার । মানুষ যদি অন্তত ইশ্বরের কাছেও পাপ স্বীকার করে সান্ত্বনা পায়... তো তাতে দোষ কি ?
দাদা, আপনার শঙ্খ নদীর উৎসে" পড়ে আমিতো স্বপ্নেও ওইরকম সুন্দর দৃশ্য দেখেছি । নতুন পর্ব আর দিচ্ছেননা কেন ?

৪৪

মীর's picture


দিবে দিবে, দাদারে এত চাপ দেন কেন?

৪৫

লিজা's picture


কবিতা cool হইছে । আপনি যে কত বড় মিথ্যুক!! আজকে কবিতা পড়ে বুঝলাম ।

৪৬

নাজমুল হুদা's picture


হৃদয়ের দাবি
বেরসিক প্রভু'
মেটাবে না কভু।

আমিও মাঝে মাঝে ভাবি এই ব্লগ, আপনারা...সত্যিই আমাদের ভালো থাকার পেছনে অনেক অবদান রাখেন।

এত মানুষ ইজতেমায় ক্যান যায়?
ধাক্কাধাক্কি করে পূণ্য আদায় করতে নাকি পাপস্খলন করার মনোঃশান্ত্বনা খুঁজতে?

আপনি যে কত বড় মিথ্যুক!! আজকে কবিতা পড়ে বুঝলাম ।

এই কথাগুলো আমার বেশী পছন্দ হয়েছে ।

দৌড়ানি কে দিলো?কার এত্ত বড় সাহস?

জবাব চাই ।

৪৭

নুশেরা's picture


ভারতের পুণ্যস্নানের কথা কইলেন খালি। মক্কাশরিফেও হজের সময় চিড়াচ্যাপ্টা হয় কতোজন। হজক্যাম্পের ট্রেনিঙে আপনার প্রস্তাবটা পাঠানো দরকার।

কোবতে বুঝি না। তয় জিগাই, লু হাওয়া খাইছেন কুনুদিন? হৃদয় তক যাওন লাগে না, তার আগেই চামড়া ছিলা-বিলা হয়া যায় Sad

৪৮

হাসান রায়হান's picture


সমবেদনা!

৪৯

নুশেরা's picture


spf50+ যুক্ত সানস্ক্রিনসহ না দিলে ফায়দা নাই

৫০

হাসান রায়হান's picture


হায়রে দুনিয়া। মনের কোনো দাম নাই!

৫১

নুশেরা's picture


মনের কথা ব্লগে ক্যান On The Phone Wink Tongue

৫২

টুটুল's picture


কি বলেন "কোবতে বুঝিনা"... আরে এত্ত দ্রুত কোন কোবতে পর্তে পার্বেন? ইশ সব্বাই যদি মীরের মত ভালু লুক হইতো ... এরম কোবতে লিখতো Sad

৫৩

নুশেরা's picture


আমি একখান লিখছিলাম সত্যযুগে। বিমা আর ড়াষুরে নিয়া-

বিষ্টি পড়ে ঝুরু ঝুরু
আম্রা দুটি দামড়া গরু

৫৪

ভাঙ্গা পেন্সিল's picture


আরে এত্ত দ্রুত কোন কোবতে পর্তে পার্বেন

কথা সইত্য...এরকম কবিতা যে কেন লেখে না মানুষ!

৫৫

শওকত মাসুম's picture


প্রশ্ন: মীর আসলে কেডায়? Thinking

৫৬

তানবীরা's picture


আজকের কবিতা সত্যিই উপাদেয় হয়েছে

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

মীর's picture

নিজের সম্পর্কে

স্বাগতম। আমার নাম মীর রাকীব-উন-নবী। জীবিকার তাগিদে পরবাসী। মাঝে মাঝে টুকটাক গল্প-কবিতা-আত্মজীবনী ইত্যাদি লিখি। সেসব প্রধানত এই ব্লগেই প্রকাশ করে থাকি। এই ব্লগে আমার সব লেখার কপিরাইট আমার নিজেরই। অনুগ্রহ করে সূ্ত্র উল্লেখ না করে লেখাগুলো কেউ ব্যবহার করবেন না। যেকোন যোগাযোগের জন্য ই-মেইল করুন: bd.mir13@gmail.com.
ধন্যবাদ। হ্যাপি রিডিং!