ইউজার লগইন

আমারই গাছের শেকড় আমায় সালোকসংশ্লেষণের জন্য গিলে নেয়

em.jpg
নদীর জলে ক্রমাগত বৃষ্টি ঝরে পড়ছে। আমার ঝিঁ ঝিঁ পোকার ডাকের ভেতর ডুবে থাকা জানালাটার একটা কপাট নষ্ট। কেয়ার ঝোপের পাশের কপাটটাই নষ্ট। তাই কেয়াফুলের দিকে বার বার চোখ চলে যায়। আমি চাই না প্রিয় ফুলটিকে দেখতে। কিন্তু ঘুরে ফিরে আমার চোখ ওদিকেই চলে যায়। তন্ময় হয়ে তাকিয়ে থাকি।
ডায়াফ্রামের ওপর একটা নরম জেলির মতো দলা টের পাই। ওরা নরম? সত্যি কি তাই? আমি নিশ্চিত হতে পারি না। মাঝে মাঝে মনে হয় ওরা সর্বনাশী। বুলডোজারের মতো গুঁড়িয়ে রেখে যায় পাঁজর। আমি একেকবার কেয়াফুল দেখি আর একেকবার খুন্তি-কোদালের চাঁড়ে মাটি উঠিয়ে আনি শ্বাসনালী থেকে। একটা কবরের মতো গর্ত তৈরী হচ্ছে। সেই গর্তের সঙ্গে নেমে চলছি। কিন্তু আমার খোঁড়া থামছে না। এই খোঁড়াখুড়ি শুরুর দিকের দিনগুলোয় গর্ত বুজিয়ে দেয়ার ইচ্ছে কাজ করতো। আজকাল এত নিচে চলে এসেছি যে, সেই ইচ্ছেতে আর জোর পাই না। যেন এভাবে খুঁড়তে খুঁড়তেই একসময় পৃথিবী ফুটো করে বেরিয়ে যাবো মহাশূন্যে।
শহরের টুনটুনি বাড়িটার জন্যও আমার ভীষণ মায়া হয়। হয়তো সে কোনো একদিন আমায় না দেখলে মন খারাপ করে। ওর শ্যূ-স্ট্যান্ডে আমার জুতা না রাখলে কষ্ট পায়। বা ওয়ার্ডরোব থেকে গেঞ্জি বের করে গাএ না দিলে মনে করে, একটা অপূর্ণতার মধ্য দিয়ে শেষ হলো দিনটা। মানুষের জীবনে অবসেশনের প্রভাব ভয়াবহ হতে পারে।
মৌসুমী ভৌমিক বলেছিলেন, একেকটা দিন বড় একা লাগে। আমার একেকটা দিন একা লাগে, নাকি বেশ কয়েকটা দিন একাধারে একা লাগে; জানি না। তবে মাঝে মাঝে একাকীত্বকে মিস্ করি। আবার অনেক সময় একাকী বসে বসে পেরিয়ে যায় অনেকগুলো ঘন্টা। ঘন্টায় সওয়ার হয়ে পেরোতে থাকে রাত, দিন, সপ্তাহ, মাস।
বৃষ্টির রাতে আমার ভুড়িভোজের শখ ছিলো, তাই মা বৃষ্টি হলেই চিকন চালের খিচুড়ি রাঁধতেন। চুলায় পেটমোটা বেগুন পুড়িয়ে ঝাল ঝাল ভর্তা করতেন। কোনোদিন হয়তো গরম খিচুড়ির ওপর অল্প একটু ঘি ছিটিয়ে দিতেন নিজের হাতে। আমার সেই ভুড়িভোজের শখ নিঃশেষ হয়েছে আজ বহুদিন। তাই সর্বশেষ কবে এভাবে খিচুড়ি খেয়েছি মনে করতে পারি না।
কালো কাপড় পছন্দ করতাম। বিশেষত কালো শার্ট। সেবার কে যেন কালো শার্ট এনে দিয়েছিলো ভিনদেশ থেকে। এছাড়াও আমাকে কেউ কিছু কিনে দিতে চাইলে আমি তার কাছ থেকে কালোই নিতাম। অনেক কালো কাপড় জমেছিলো। আজকাল কেবল একটা কালো চাদর খুঁজে পাই মাঝে মাঝে। সেটা জড়িয়ে নিজের নিবিড় আলিঙ্গনে নিজেই লুকিয়ে থাকি।
বৃষ্টির ছাঁট তীব্র হলে আমি শাদা ঝুড়ি ঝুড়ি কেয়ার দলের কোনো একটির সঙ্গে লম্বা হয়ে মিশে যাই। একসময় একটা মোক্ষম জলের ফোঁটা এসে পড়ে আমার ওপর। পড়ে সেটা সুড়ুৎ করে পিছলে চলে যায় একদম কিনারায়। শেষ মূহূর্তে একটু থমকায়। যেন পুরো একটি ফোঁটা পূর্ণ হওয়ার জন্য এক মূহূর্ত সময় দেয় নিজেকে। তারপর টুপ করে ঝরে পড়ে মাটিতে। কেউ জানতে পারে না, সেই ঝরে পড়া একফোঁটা জলের সঙ্গে আমিও ছিলাম।
---

পোস্টটি ১৪ জন ব্লগার পছন্দ করেছেন

শাপলা's picture


শেষ মূহূর্তে একটু থমকায়। যেন পুরো একটি ফোঁটা পূর্ণ হওয়ার জন্য এক মূহূর্ত সময় দেয় নিজেকে। তারপর টুপ করে ঝরে পড়ে মাটিতে। কেউ জানতে পারে না, সেই ঝরে পড়া একফোঁটা জলের সঙ্গে আমিও ছিলাম।

ভালো লাগলো মীর

আর শুভেচ্ছা রইল।

তানবীরা's picture


কেউ জানতে পারে না, সেই ঝরে পড়া একফোঁটা জলের সঙ্গে আমিও ছিলাম।

আমি জেনে গেলাম আজ Laughing out loud

পোষ্টের ছবিটা কার? তোমার? সুন্দরতো তুমি Smile

কালো আমারো খুব পছন্দের রঙ Big smile

লীনা দিলরুবা's picture


আনন্দময়ী ধরা দিক।
লেখায় দুইটা প্লাস Star

সামছা আকিদা জাহান's picture


এক কথায় অপূর্ব।ধন্যবাদ।

টুটুল's picture


বড় হইলে আমি মীর হবো... এইটা ফাইনাল Smile

মেসবাহ য়াযাদ's picture


আমিও আরেক জনমে মীর হৈতে চাই Big smile Wink

জেবীন's picture


Star Star Star
পছন্দ হইছে।

একজন মায়াবতী's picture


শহরের টুনটুনি বাড়িটার বর্ণণা বেশী ভালো লাগসে Smile

জ্যোতি's picture


আমার একেকটা দিন একা লাগে, নাকি বেশ কয়েকটা দিন একাধারে একা লাগে; জানি না। তবে মাঝে মাঝে একাকীত্বকে মিস্ করি। আবার অনেক সময় একাকী বসে বসে পেরিয়ে যায় অনেকগুলো ঘন্টা। ঘন্টায় সওয়ার হয়ে পেরোতে থাকে রাত, দিন, সপ্তাহ, মাস।

সেটাই তো!
কাউকে কালো শার্ট / কালো টি শার্ট দেওয়াই আমার পছন্দ । কিন্তু.... Thinking

১০

ফিরোজ শাহরিয়ার's picture


খুবই ভালো লাগলো লেখাটা।

১১

সন্ধ্যা প্রদীপ's picture


ভালো লাগায় আচ্ছন্ন হলাম................ Smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

মীর's picture

নিজের সম্পর্কে

স্বাগতম। আমার নাম মীর রাকীব-উন-নবী। জীবিকার তাগিদে পরবাসী। মাঝে মাঝে টুকটাক গল্প-কবিতা-আত্মজীবনী ইত্যাদি লিখি। সেসব প্রধানত এই ব্লগেই প্রকাশ করে থাকি। এই ব্লগে আমার সব লেখার কপিরাইট আমার নিজেরই। অনুগ্রহ করে সূ্ত্র উল্লেখ না করে লেখাগুলো কেউ ব্যবহার করবেন না। যেকোন যোগাযোগের জন্য ই-মেইল করুন: bd.mir13@gmail.com.
ধন্যবাদ। হ্যাপি রিডিং!