ইউজার লগইন

মুনীর উদ্দীন শামীম'এর ব্লগ

শাহবাগ এর কথিত 'নাস্তিকতা' এবং ‘সত্যব্যবসায়ীদের’ যুথবদ্ধতা

সত্যের বিপরীতে প্রতিক্রিয়াশীল শক্তির ধর্মাশ্রিত মিথ্যাচার এবং ধর্মের মতলবী ব্যবহার নতুন নয়; পৃথিবীর ইতিহাসে এ পদ্ধতি পুনপৌনিকভাবে ব্যবহার করেছে অপশক্তিসমূহ। মৌলবাদীশক্তি। প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িক শক্তি। সামরিক শক্তি। এমনকি গণতন্ত্রের লেবাসে অগণতান্ত্রিক শক্তি। বুদ্ধিজীবিতার ছলে বুদ্ধির বিকিকিনিতে অভ্যস্ত পেশাদার বুদ্ধিজীবীমহলও। সুতরাং মতাদর্শিক লড়াইয়ে টিকতে না পারার ভয় ও শংকায় আকন্ঠ নিমিজ্জিত হয়ে কাউকে বা কোন একটি গোষ্ঠীকে ‘নাস্তিক’ বিধর্মী’ হিসেবে আখ্যায়িক করা একটি পুরনো প্রতিক্রিয়াশীল কৌশল। খ্রীস্টেরও জন্মের প্রায় চারশ’ বছর আগে, খ্রীস্টপূর্ব ৩৯৯ সালে এ কৌশলটি ব্যবহার করেছিল সে সময়ের প্রতিক্রিয়াশীল শক্তি। সক্রেটিস এর বিরুদ্ধে। সে সময় একই অভিযোগে সক্রেটিসকে অভিযুক্ত করা হয়েছিল। বলা হয়েছিল সক্রেটিস নাস্তিক। সক্রেটিস ধর্মে বিশ্বাস করেন না। সক্রেটিসের চিন্তা, যৌক্তিকতা আর

নেপাল শিক্ষা ভ্রমণ:বিষ্ণু দি, মাদারস গ্রুপ এবং নেপালী নারীবাদী প্রতিরোধের উপাখ্যান

IMG_0748.jpg
বিষ্ণু দি‘র সাথে দেখা করার লোভটা তৈরি হয় কাঠমান্ডু পৌছাবার পরই। নানা আলোচনা-গল্পে একই নামের পুনপৌনিক উচ্চারণ দেখে ভেতরে ভেতরে সে আগ্রহ দানাবাঁধতে থাকে। ডালপালা গজাতে থাকে আরও দ্রুত গতিতে। ভিনে ও শ্বেতা আপার কাছে আগেই শুনেছি যে, বিষ্ণু দি পোখারায় থাকেন। নেপালকে হিমালয় কন্যা বলা হলে পোখারা সম্ভবত সে হিমালয় কন্যার হৃদয়-প্রাণ। যেন প্রকৃতি অকৃপনভাবে ঢেলে দিয়েছে তার সমস্ত সৌন্দর্য। কাঠমান্ডু থেকে প্রায় ৭-৮ ঘন্টার বাসযাত্রা দুরত্বের পর্যটন শহর পোখারা যাবার পথে আঁকাবাঁকা, উচু-নিচু পাহাড়ী শ্যমলিমা আর দূর হিমালয়ের দুধশুভ্রু আভা থেকে বিচ্ছুরিত সৌন্দর্য উপভোগ এর সাথে একটি বাড়তি আনন্দ হিসেবে যুক্ত হয় বিষ্ণু দির সাথে সাক্ষাতের সম্ভাবনা।

আমাদের দিনবদলের গল্প-দুই

আরেকটা দিন বদলের ঘটনা ঘটেছে। বলা যায় দিনবদলের প্রতিযোগিতা। এবং অবশ্যই অশুভ। সে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অথবা সম্ভাব্য সুবিধাভূগী না হওয়ার পরও তার ছোঁয়া লেগেছে আমার, আমার প্রতিবেশীদের জীবনে। মানে আমাদেরও দিন বদল ঘটেছে। কিছুটা।

আমাদের দিনবদলের গল্প-এক

কিছু দিন দেশে ছিলাম না। মাত্র দশ দিন। এর মধ্যে দেখি অনেক কিছু বদলে গেছে। বাসার অদূরে যে চওড়া রাস্তাটি ছিল সেটি বদল হয়ে, তার মোটাতাজা শরীরটা কমে গিয়ে বেশ স্লীম হয়ে গেছে। কর্পোরেট দুনিয়ায় বাজারী সৌন্দর্য্যরে বিকিকিনি চলে। ওখানে স্লীম ফিগারের অনেক কদর। কিন্তুু রাস্তার সৌন্দর্যতো এ রকম সূচকে নির্ধারিত হয় না বলেই জানি। বরং এ মহানগরীর রাস্তাগুলো পর্যাপ্ত চওড়া নয় বলে আমরা আফসোস করি। যানজটে প্রতিদিন নষ্

নাগরিক প্রেসনোট-৫: এগুলোর কোনটাই মৃত্যু নয়, রাষ্ট্র ও কর্পোরেটদের হাতে সংঘটিত খুন!

খুন-হত্যাগুলোকে অনায়ানে মৃত্যু বলে চালিয়ে দিয়ে শাসকগোষ্ঠীর দায়মুক্তির প্রাতিষ্ঠানিক রেওয়াজ পাকাপোক্ত হয়েছে। ধীরে ধীরে, অনেক দিন থেকে, ঐতিহাসিকভাবেই। দিন দিন এ রেওয়াজটা দানবীয় চর্চায় রূপ নিচ্ছে। এ দানবীয় কর্মে রাজনৈতিক শাসকগোষ্ঠীর সাথে যুক্ত হয়েছে কর্পোরেট বেনিয়া এবং তাদেরই পরিচালিত, তাদের কাছে নতজানু গণমাধ্যম। সংবাদপত্র, বেতার- টেলিভিশন। এদের ক্ষমতাকেন্দ্রীক নিরবিচ্ছিন্ন সংগমে হৃষ্টপুষ্ট হয়ে উঠছে

নাগরিক প্রেসনোট-৪:ধর্ম যখন রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার সবচেয়ে সফলতম অস্ত্র

কথা ছিল ধর্ম সরে যাবে। আস্তে আস্তে। ক্রমান্বয়ে। রাষ্ট্র থেকে, রাজনীতি থেকে। অর্থনীতি, এমনকি সব আনুষ্ঠানিক প্রতিষ্ঠান থেকে। ধর্মের জায়গায় বসবে ইহজাগতিকতা। ধর্মনিরপেক্ষতা। ধর্মের প্রভাব-প্রতিপত্তি থাকবে, এর চর্চাটা হবে বড় জোর  ব্যক্তিগত পর্যায়ে। যৌক্তিকতা আর বিজ্ঞানমনস্কতার স্তর অনুযায়ী কেউ চাইলে তা পালন করবে। যে চাইবে না সে করবে না। রাষ্ট্র কোন বিশেষ ধর্ম নিয়ে মাথা ঘামাবে না। বিশেষ কোন ধর্মীয় গোষ্ঠীর হবে না। রাষ্ট্র হবে সবার। এ রকম আলোকিত জনআকাঙ্খার জায়গা থেকেই সংঘটিত হয় লক্ষ্য প্রাণের বলিদান, ৫২ এর ভাষা আন্দোলন, ৭১ এর মুক্তিযুদ্ধ এবং আমাদের প্রিয় স্বাধীন বাংলাদেশের জন্ম। কিন্তু সে জনআকাঙ্খাটা বাস্তবে রূপ নিল না। বরং ধর্মই এ রাষ্ট্রের ঘাড়ে ঝেকে বসলো। ভীষণভাবে। রাষ্ট্র, রাজনীতি এমনকি অর্থনীতিতে ধর্মের প্রাধান্যই বাড়লো। বাড়ানো হলো। এ ক্রমাগত বাড়ানোর প্রক্রিয়ায় সরাসরি অবদান রাখলো সামরিক স

সাম্প্রতিক মন্তব্য

munirshamim'র সাম্প্রতিক লেখা