ফুটবল: খেলার চেয়ে লেখা উত্তম
ফুটবল হইলো গরীবদের খেলা।
বাইশজন বেকুব, লগে আবার তিন রাম বেকুব মাঠে দৌড়ায় মাত্র একটা বল নিয়া। সেইটা দেখনের লাইগ্গা স্টেডিয়ামে যায় আবার হাজার হাজার বেকুবে।
কোনো মানে হয়?
শুনতেছি কয়দিন পরে নাকি বিশ্বকাপ ফুটবল। সারা বিশ্বের কোটি কোটি মানুষ সামান্য একটা বল দখলের জন্য কত্তো পেরেশান। বেকুবগুলা আমগো দেশের নেতাগো দেইখাও শিখে না কিছু। নেতারা জমি দখল করে, নদী দখল করে, চর দখল করে... তারপর খায় ধরা।
দুনিয়াটা ভইরা গেলো বেকুবে।
আমরা এইসব সামান্য বল দখলের লড়াই বাদ দেই। আমরা চলেন ফুটবল খেলা নিয়া সাহিত্য রচনা করি। বানাই একটা ই-পুস্তক।
ফুটবল খেলা নিয়া কত্তো কত্তো ঘটনা। কত্তো কত্তো স্মৃতি। খেলার দেখার আরো কতো শত। এইসব নিয়া লেখা দেন। জলদি কইরা। ফুটবল নিয়া কবিতা লিখলে, সেটাও ঠিকাছে। গল্প লেখতে চাইলে সেটাও ঠিকাছে। কোনো আপত্তি নাই। বিশ্বকাপ নিয়া লিখতে পারেন, আবাহনী মোহামেডান নিয়া লেখতে পারেন। নিজের পাড়া মহল্লার ম্যাচ নিয়াও লেখতে পারেন। মোট কথা হইলো লেখতে হইবো। না লেখলে খবরাছে।
তো ভাইজানেরা, বইনজানেরা, বন্ধুরা, বান্ধবীরা... ঝাঁপায়া পড়েন কীবোর্ডের উপরে, হাত পা খুলে ফুটবল খেলতে... থুক্কু ফুটবল নিয়া লেখতে বসে যান।
লেখা জমা দেওনের শেষ দিন: ৩১ মে ২০১০ বাংলাদেশ সময় রাত ১২টা [আগে দিলে ক্ষতি নাই]
জমা দেওনের ঠিকানা: amiডটnazrul@জিমেইল.com
সর্বোচ্চ শব্দসংখ্যা: ৭০০ [কম হইলে আপত্তি নাই]
লেখার লগে অবশ্যই
১। লেখার শিরোনাম
২। লেখকের নাম [অরিজিনাল/ব্লগ নিক]
এইটার দায়িত্ব আমার। কিন্তু আগে থেকেই বলে রাখি, এইটার কিছুই আমি করুম না। কারণ আমি আসলে কিছু পারি না। হাতের কাছে যারে পামু তারেই নানান কাজের জন্য জ্বালামু। আমার কাজ হইলো সবার কাছ থেকে লেখা সহ অন্যান্য যাবতীয় খাটনি আদায় করা।
যারা যারা এই ই পুস্তকের জন্য খাটতে খাটতে শহীদ হয়ে যাবেন, তাদের জন্য অগ্রীম সমবেদনা রইলো। আর আগামীকাল থেকেই আমি জ্বালায়া পোড়ায়া ছাড়খাড় করে দিবো। জলদি জলদি লেখা দিয়ে দেন, তাইলে আর জ্বালাবো না।
বি:দ্র: ই-পুস্তকের নাম কী হবে তা এখনো ঠিক্করা হয় নাই। নাম প্রস্তাব দিতে থাকেন।





ইবইটার জন্য অগ্রীম বুকিং দিয়া রাখলাম। দেখি কে কেমুন খেলে।
লেখা কবে পাইতেছি?
পাড়লে দিবানে.....
পাইছি আপনের লেখা
ব্যাপক ধইন্যা
খেলা দেখার কথা কইলেন। খেলতে যাওয়নের কথাও কইলেন। কিন্তু, যারা খেলা না দেইখা ঘুমায়/ কিংবা খেলা দেখতে যাইয়া মাইর খাইয়া আসে.. তাদের কাহিনী লেখা যাইবে নাকি??

ফুটবল খেলা সংক্রান্ত যে কোন লেখাই থাকুক ইপুস্তকে
আমার দাবি এইটা
সহমত।
ফুটবল খেলা নিয়া যা খুশি তাই লেখা যাবে।
জ্বি স্যার, আপনেও মনে রাইখেন।
ফুরবল মাইনসে দেখে! কোনো উত্তেজনা নাই। কিরকেটে পের্তেক বলে বলে উত্তেজনা।
জ্বি জনাব, বেশি বেশি উত্তেজিত একখান লেখা দিয়া দেন জলদি
অপেক্ষায় নজরুদ্দিন
ভালো কতা মনে করাইয়া দিছেন। ফুটবর খেলা দেখা লৈয়া একটা জটিল অভিজ্ঞতা আছে। দেখি, লেখনের মুড আসলে লেখুমনে...
মুড দরকার হইলে কুরিয়ার কইরা পাঠায়া দিমু, তবু লেখা চাই...
খাড়ান ,দিতাসি :)।
আর কতোকাল রইবো খাড়ায়ে?
ফুটবল নিয়া একটা স্মৃতি আছে, আরেক ব্লগে লিকছিলাম, সেইটা দেয়া যাবে ?
নতুন বোতলে পুরনো মদ ঢেলে দেন। তারপর উইথ আইস পরিবেশন
অকল্পনীয় ব্যাপার!
ঘোষণা দিয়া দিলাম ঘুম। ঘুম থেকে উঠে দেখি ইতোমধ্যে একটা লেখা জমা হয়ে গেছে মেইলবক্সে...
ধন্যবাদ রাফি।
বাকীরা... তাড়াতাড়ি লেখা পাঠান। নাইলে আমি কিন্তু...
হেহে, ব্যাপার লয়। আপনেরে উয়েলখাম।
আজ একটু ফ্রি ছিলাম তাই লেইখা ফেললাম, ব্যস্ততা শুরু হৈলে দেখা যাইবো ব্লগে লগিন করারই সময় পাইতেছি না।
আবারো ধইন্ন্যা
দিলেন তো ঝামেলায় ফেলাইয়া। ফুটবল, বিশ্বকাপ, আবাহনী মোহামেডান, খেলা দেখা, খেলা বিস্তর টপিক। কোন্টা নিয়া লেখুম?
সবগুলা নিয়াই লেখেন। লেখা বড় হইলেও ক্ষতি নাই। অতো নিয়ম মানার কী আছে? লেখতে থাকেন
আর্জেন্টিনা যে এইবার জিতবে সেই ভবিষ্যৎবানী সংক্রান্ত লেখা দিয়ে চলবে?
আপনের ভবিষ্যদ্বানী যে বিফলে যাবে, সেটা জনগনকে কেন আগেভাগেই জানান দিতে চান?
আপনি বরং লিখতে পারেন, আর্জেন্টিনা যে এবার হারবে... সেই দুঃখগাঁথার অগ্রিম বিবরণ
এক্কেবারে নতুন আইডিয়া। লগে আছি।
লগে থাকলেই তো হবে না, পয়লায় লেখা দিতে হবে... কুইক...
আর্জেন্টিনার পরাজয়ে কানছিলাম এখন মনে পড়লে হাসি পায়। গুড সাবজেক্ট। মুড থাকলে লেখুম।
আপনের মুড থাকার জন্য আমার কী কী করতে হবে খালি বলেন... জীবন দিয়া দিবো, তবু লেখা দেন জলদি
মুড তো মুড তার রকম সকম বুঝিনা
তয় জীবন দেয়ার দর্কার নাই, এত ক্রিয়েটিভ জীবন হেলায় হারাবেন্না
লেখা দিমু, সাবজেক্টটা জোস, লেখার বহুত কিছু আছে। সময়মত পাঠায় দিমু।
আগাম ধইন্যা
জীবনখানা হাতে রেখে বাকি
কতোজনরে নজু দিছে ফাঁকি
মেইল বক্স এখনো খালি কেন [খালি রাফির লেখা ছাড়া] জনগন জবাব চাই
দুইডা কুশ্চেন আছিলো?
এইবারে বিশ্বকাপে আবাহনী মোহামেডানের মাঝে কুন দল খেলবো?
আর্জেন্টিনা আর ব্রা জিলের কি ICC মেম্বারশিপ আছে?
ব্রা জিল খুব ভালো দল... তাগো আইসিসি লাগে না
আচ্ছা আর্জেন্টিনার মাছি একজন আছে নিকি, ও কি ফাস্ট বোলার?
আহ্ মেসি... পৃথিবীতে এখন তো এই একটাই ফুটবলার আছে...
ডেডলাইন আর ১০টা দিন বাড়ায় দেন, দেশে আসতেছি, একবারে দেশে আইসা গরমাগরম লেখা দিমু ...
টপিকটা খুব পছন্দ হইসে, সময় করতে পারলে লেখার ইচ্ছা রইল ...
দশদিন বাড়াই কেম্নে? এক্টু কষ্ট কইরা লেখাটা লেইখা ফালান। একটু কষ্ট কইরা সময় করেন...
আমি বাঁইচা থাকলে লেখুম
জলদি লেখেন, হায়াত মউতের কোনো ঠিকাছে?
তানবিরা আপাও লেখা পাঠায়ে দিছে ইতোমধ্যে
তাড়াতাড়ি লেখা পাঠান, নাইলে কিন্তু পরে সিট খালি থাকবে না...
না লিখলে পস্তাইবেন...
আর্জেন্টিনার জন্য সমবেদনা নামে একখান লেখা দিবার ছাই!!!
লেখা তো এখনো পাইলাম না...
চলেন ব্লগে একটা ব্লগীয়-ফুটবল খেলা খেইলা ফেলাই ...... আপ্নে গোল্কিপার।
এইটা একটা ভালো প্রস্তাব। একটা ম্যাচ হোক, ব্রাজিল বনাম আর্জেন্টিনা। অথবা আবাহনী মোহামেডান।
কে কে আগ্রহী আওয়াজ দেন
অবশ্য ব্রাজিল ১১ জন মাঠে নামাইতে পারবো কী না সেই বিষয়ে আমার সন্দেহ আছে
ফুটবল : খেলার চেয়ে লেখা উত্তম !
হা হা হা ! শিরোনামটা পছন্দ হইছে ।
কিন্তু লেখা দিতেছেন তো? সময় কিন্তু বেশি নাই
লিখতেছি একটা। ছবি ব্লগ দিলে হবে মামা? নিজের খেলাধুলার দিনগুলির জাবর কাটাকাটি আরকি।
চলবে মামা, দিয়া দে
মন্তব্য করুন