ইউজার লগইন

স্মৃতিতে অম্লান – অন্য রকম জোছনা !

Moonlight.jpg

নাগরিক জীবনে নানা ব্যাস্ততার মাঝে ফেলে আসা দিনগুলোর কিছু কিছু স্মৃতি কখনো কখনো মনকে আন্দোলিত করে। আমরা অনেকেই হয়ত এগুলো ভেবে মাঝে মাঝে নস্টালজিক হয়ে যাই।

আমাদের কাজিনদের একটা বড় গ্রুপ ছিল। প্রতি বছরই পরীক্ষা শেষ হলে সাবই মিলে একসাথে গ্রামে বেড়াতে যেতাম। কমপক্ষে পনের দিন গ্রামে থাকা হত, সবাই মিলে বেশ মজা করতাম। ফাইনাল পরীক্ষা শেষ, গ্রামে বেড়াতে গেছি।

একদিন সন্ধ্যার পর আমরা ঠিক করলাম রাতে খেঁজুরের রসের পায়েস খাব। নানাদের খেঁজুর গাছ তখনও কাটা শুরু করেনি, তাই মামাত ভাই শ্যামলকে নিয়ে খেঁজুরের রসের সন্ধানে নেমে পরলাম। ও বলল নদীর ওপাড়ে ওর বন্ধুদের বাড়ি থেকে রস পাওয়া যাবে তবে রাত একটু বেশি না হলে হাঁড়িতে তেমন রস জমে না। আমরা ঠিক করলাম রাত দশটার পরেই যাব, তবুও খেঁজুরের রসের পায়েস খাওয়া চাই।

রাত দশটা, শুরু হল আমাদের খেঁজুরের রস সংগ্রহের অভিযান। ডিসেম্বের মাসের কনঁকনে ঠাণ্ডা, কয়েক প্রস্থ জামাকাপড় গায়ে চাপানোর পরও শীত মানছে না। আমি, তমাল আর শ্যামল নদীর ওপাড়ে যাচ্ছি। নানাবাড়ি লাগোয়া খালেই নৌকা রাখা থাকে। এই খাল দিয়ে মিনিট দশের মত নৌকা চালালেই নদীতে পৌছা যায় । শ্যামল নৌকায় বসার জন্য বাড়ি থেকে একটি পাটি নিয়ে এসেছে। আমরা নৌকায় গিয়ে বসলাম। আজ সম্ভবত পূর্ণিমা, আকাশ বেশ পরিষ্কার। খুব অল্প সময়ের মধ্যেই আমাদের নৌকা নদীতে পৌঁছে গেল।

খাল থেকে নৌকাটা যেই নদীতে পড়ল, আমার মনে হল আমি এক অন্য জগতে এসে পড়লাম! মনে হল সারা নদীটা একটা জোছনার চাঁদর দিয়ে ঢাকা। এমন জোছনা আমি আগে কখনও দেখিনি। আকাশে পূর্ণ চাঁদ, চাঁদের আলোয় নদীর পানি চিঁক চিঁক করছে। সে এক অসাধারণ দৃশ্য!

শ্যামল গ্রামেই থাকে ওর কাছে এ জোছনার আলাদা কোন বিশেষত্ব নেই। আমি নৌকায় পাটির উপর শুয়ে আছি। তমাল আর শ্যামল নিজেদের মধ্যে কথা বলছিল আর আমি হারিয়ে গিয়েছিলাম অন্য এক জগতে। কখন যে নৌকা নদীর ওপাড়ে পৌঁছে গিয়েছিল আমি টেরই পাইনি। নৌকাটা নদীর পাড়ে ভিড়িয়ে শ্যামল বলল ভাইয়া আমরা চলে এসেছি, চলেন যাই। আমার উঠতে ইচ্ছে করছিল না, আমি বললাম তোরা দুজন যা আমি নৌকা পাহাড়া দেই। ওরা একটু অবাকই হল। ওরা জানত অন্ধকারে আমার অনেক ভয়, রাতে একা আমি দশ পা জায়গাও চলতে পারি না। আমি বললাম কোন অসুবিধা নাই, তোরা যা । আমার তখন একটুও ভয় করছিল না, কেবলই মনে হচ্ছিল এখান থেকে চলে গেলে এই চমৎকার জোছনাটা হারাবো। ওরা চলে গেলো।

নৌকার ওপর আমি একা শুয়ে আছি মাথার উপর এক অদ্ভুত সুন্দর আকাশ। চারপাশটা জোছনায় ঝলমল করছে। আকাশে পূর্ণ চাঁদের জোছনা আর আমার চারপাশে নদীর রূপালি পানি মিলে এক অপূর্ব পরিবেশ তৈরি করেছে, মনে হল যেন এক অচেনা জায়গায় চলে এসেছি। নৌকাটা যে জায়গাটায় রাখা এখান থেকে নদীটা দুই দিকেই বাঁক নিয়েছে, দূর থেকে দেখতে অনেকটা বাঁকা রূপালি চাঁদের মত লাগছে। চাঁদের আলোয় চারিদিক বেশ পরিষ্কার, এই ভয়ঙ্কর সুন্দর পরিবেশে আমি একা, মন থেকে ভয় ডর কখন যে দূর হয়ে গেছে আমি নিজেই টের পাইনি। পূর্ণিমার জোছনার কথা আগেও শুনেছি কিন্তু তা যে এত সুন্দর হতে পারে তা আমার জানা ছিল না। আমার নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছিল। সেই সুন্দরের রাজ্যে আমি হারিয়ে গিয়েছিলাম, সম্ভিত ফিরে পেলাম তমালের ডাকে। ওরা খেঁজুরের রস নিয়ে চলে এসেছে। দুজনের হাতে দুইটা হাঁড়ি।

ওরা নৌকায় উঠে এলো। শ্যামল নৌকা ছেড়ে দিল, কিছুক্ষণের মধ্যেই আমরা নদীর এপাড়ে চলে এলাম। নৌকা আবার খালের মধ্যে ধুকে পড়লো। আমার কাছ থেকে সেই অপূর্ব সুন্দর জোছনার রাজ্য হারিয়ে গেলো।

অল্পক্ষণের মধ্যেই আমরা বাড়ি চলে এলাম। সেই রাতে খেঁজুরের রসের পায়েস খাওয়া তো হলই সেই সাথে আমার জন্য বাড়তি পাওয়া হয়ে থাকল সেই অসম্ভব সুন্দর জোছনার স্মৃতি।

এরপর অনেকবার জোছনা দেখেছি কিন্তু আজ থেকে বহু বছর আগে দেখা সেদিনের সেই অপূর্ব জোছনার সৌন্দর্য আজও আমার স্মৃতিতে অম্লান।

পোস্টটি ১২ জন ব্লগার পছন্দ করেছেন

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

নিভৃত স্বপ্নচারী's picture

নিজের সম্পর্কে

খুব সাধারণ মানুষ। ভালবাসি দেশ, দেশের মানুষ। ঘৃণা করি কপটতা, মিথ্যাচার আর অবশ্যই অবশ্যই রাজাকারদের। স্বপ্ন দেখি নতুন দিনের, একটি সন্ত্রাসমুক্ত সমৃদ্ধ বাংলাদেশের।